আপনি পড়ছেন

মানুষের মতপ্রকাশের অধিকার নিশ্চিত করার ওপর জোর দিয়ে প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, শুধু কথা বলার কারণে কাউকে হয়রানি বা গ্রেপ্তার করা চলবে না। তিনি স্পষ্ট করেন, অপরাধ করলে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে, তবে মত প্রকাশের কারণে হয়রানি বরদাশত করা হবে না।

প্রধানমন্ত্রী: শুধু কথা বলার কারণে কাউকে হয়রানি-গ্রেপ্তার করা চলবে না
তারেক রহমান

শনিবার (২ মে) সন্ধ্যায় সিলেট জেলা শিল্পকলা একাডেমিতে দলীয় নেতাকর্মীদের সঙ্গে এক মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন। প্রধানমন্ত্রী বলেন, সাধারণ মানুষ যাতে নির্ভয়ে নিজের সমস্যা ও মতামত তুলে ধরতে পারে, সেই পরিবেশ তৈরি করা জরুরি। কথা বললেই পুলিশ ধরে নিয়ে যাবে—এমন পরিস্থিতি আর চলতে পারে না,—এমন মন্তব্য করেন তিনি।

বিপুল জনসমাগমের প্রসঙ্গ টেনে তারেক রহমান বলেন, এই সমর্থন শুধু দলীয় কর্মীদের নয়, সাধারণ মানুষের আস্থার প্রতিফলন। তবে এই আস্থা ধরে রাখতে নেতাকর্মীদের আরও দায়িত্বশীল হতে হবে।

দলীয় নেতাকর্মীদের উদ্দেশে তিনি সতর্ক করে বলেন, ক্ষমতার অহংকার থেকে দূরে থাকতে হবে। নিজেকে ক্ষমতাসীন দলের কর্মী ভাবতে শুরু করলেই বিপদ, এমন মন্তব্য করে তিনি শৃঙ্খলা ও সংযম বজায় রাখার আহ্বান জানান।

আগামী স্থানীয় সরকার নির্বাচনকে সামনে রেখে সংগঠনকে আরও শক্তিশালী করার নির্দেশ দেন প্রধানমন্ত্রী। তিনি বলেন, প্রতিটি এলাকায় গ্রহণযোগ্য প্রার্থী দাঁড় করাতে হলে এখন থেকেই প্রস্তুতি নিতে হবে।

সভায় তিনি আরও বলেন, নেতাকর্মীদের আচরণে যেন সাধারণ মানুষ অসন্তুষ্ট না হয়, সে বিষয়ে বিশেষ নজর দিতে হবে। একই সঙ্গে দলীয় শৃঙ্খলা কঠোরভাবে অনুসরণের ওপর গুরুত্বারোপ করেন।

গুগল নিউজে আমাদের প্রকাশিত খবর পেতে এখানে ক্লিক করুন...

খেলাধুলা, তথ্য-প্রযুক্তি, লাইফস্টাইল, দেশ-বিদেশের রাজনৈতিক বিশ্লেষণ সহ সর্বশেষ খবর

Stay up-to-date with the latest news from Bangladesh. Our comprehensive coverage includes politics, business, sports, and culture. Get breaking news, analysis, and commentary on the issues that matter most to Bangladeshis and the international community.

Bangladesh is a country located in South Asia and is home to a diverse population of over 160 million people. It has a rich cultural heritage and a rapidly growing economy. News from Bangladesh covers a wide range of topics, including politics, economics, social issues, culture, and more. The country has made significant progress in recent years in areas such as poverty reduction, education, and healthcare. However, it still faces challenges such as corruption and environmental degradation. Bangladeshi news sources cover both local and international news to keep the public informed about the latest developments and events.