২০২২ সালের শেষ দিকে চ্যাটজিপিটির আবির্ভাবের পর থেকে ইন্টারনেটের ধরনে ব্যাপক পরিবর্তন লক্ষ্য করা যাচ্ছে। সম্প্রতি প্রকাশিত এক গবেষণায় দেখা গেছে, বর্তমানে ইন্টারনেটে যুক্ত হওয়া নতুন ওয়েবসাইটগুলোর প্রায় ৩৫ শতাংশই কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই-এর মাধ্যমে তৈরি বিষয়বস্তু দিয়ে সাজানো। এর আগে ইন্টারনেটে এআই-নির্ভর কনটেন্টের হার ছিল প্রায় শূন্যের কোঠায়।

এআই বদলে দিচ্ছে ইন্টারনেটের গতিপ্রকৃতি, গবেষণায় নতুন তথ্য
ছবি - সংগৃহীত

স্ট্যানফোর্ড বিশ্ববিদ্যালয়, ইম্পেরিয়াল কলেজ লন্ডন এবং ইন্টারনেট আর্কাইভের গবেষকরা যৌথভাবে ‘দ্য ইমপ্যাক্ট অব এআই জেনারেটেড টেক্সট অন দ্য ইন্টারনেট’ শীর্ষক এই গবেষণাটি পরিচালনা করেছেন। ইন্টারনেট আর্কাইভের বিশাল তথ্যভাণ্ডার বিশ্লেষণ করে তারা এই সিদ্ধান্তে উপনীত হয়েছেন। গবেষণায় এআই-নির্ভর বিষয়বস্তু সম্পর্কে প্রচলিত ছয়টি ধারণা পরীক্ষা করে দেখা হয়েছে। এর মধ্যে ছিল ভুল তথ্যের বিস্তার, লেখার বৈচিত্র্য হ্রাস, তথ্যসূত্রের ব্যবহার কমে যাওয়া এবং সামগ্রিক মান হ্রাসের মতো বিষয়গুলো।

ফলাফলে দেখা গেছে, ছয়টি ধারণার মধ্যে কেবল দুটি সঠিক প্রমাণিত হয়েছে। গবেষকদের মতে, এআই ব্যবহারের ফলে ওয়েবসাইটের বিষয়বস্তুর বৈচিত্র্য কিছুটা কমেছে এবং লেখার ধরন ক্রমশ বেশি ইতিবাচক ও একমাত্রিক হয়ে পড়ছে। তবে গবেষণার একটি উল্লেখযোগ্য দিক হলো, এআই-এর মাধ্যমে ভুল তথ্য বা ভুয়া সংবাদের জোয়ার আসার যে আশঙ্কা করা হয়েছিল, তথ্যানুযায়ী তার কোনো জোরালো প্রমাণ মেলেনি। অর্থাৎ যাচাইযোগ্য ভুল তথ্যের পরিমাণ উল্লেখযোগ্য হারে বাড়েনি। পাশাপাশি ওয়েবসাইটগুলোতে তথ্যসূত্র ব্যবহারের প্রবণতাও আগের মতোই বজায় রয়েছে।

গবেষকরা জানিয়েছেন, এই পর্যবেক্ষণ কেবল একটি প্রতিবেদনেই সীমাবদ্ধ থাকবে না। ইন্টারনেট আর্কাইভের সঙ্গে সমন্বয় করে একটি ধারাবাহিক পর্যবেক্ষণ ব্যবস্থা গড়ে তোলার কাজ চলছে। ভবিষ্যতে কোন ধরনের ওয়েবসাইটে এআই-এর প্রভাব সবচেয়ে বেশি এবং বিভিন্ন ভাষার বিষয়বস্তুর ওপর এই প্রভাব কতটা ভিন্নভাবে কাজ করে, তা নিয়ে আরও বিস্তারিত বিশ্লেষণ প্রকাশের পরিকল্পনা রয়েছে তাদের। এই গবেষণার ফল স্পষ্ট করে দিয়েছে যে, কৃত্রিম বুদ্ধিমত্তা এখন কেবল একটি প্রযুক্তি নয়, বরং এটি ইন্টারনেটের মৌলিক কাঠামো ও বাস্তুতন্ত্রকে সরাসরি পুনর্গঠন করছে।

Stay up-to-date with the latest news from Bangladesh. Our comprehensive coverage includes politics, business, sports, and culture. Get breaking news, analysis, and commentary on the issues that matter most to Bangladeshis and the international community.

Bangladesh is a country located in South Asia and is home to a diverse population of over 160 million people. It has a rich cultural heritage and a rapidly growing economy. News from Bangladesh covers a wide range of topics, including politics, economics, social issues, culture, and more. The country has made significant progress in recent years in areas such as poverty reduction, education, and healthcare. However, it still faces challenges such as corruption and environmental degradation. Bangladeshi news sources cover both local and international news to keep the public informed about the latest developments and events.