১৮ কোটি টাকা জেতার সুযোগ দিচ্ছে গুগল! জানুন কীভাবে
- Details
- by বিজ্ঞান ও প্রযুক্তি ডেস্ক
বিশ্বব্যাপী সাইবার নিরাপত্তা আরও শক্তিশালী করতে নিজেদের বাগ বাউন্টি বা নিরাপত্তাত্রুটি শনাক্তকরণ কর্মসূচিতে বড় পরিবর্তন এনেছে গুগল। প্রতিষ্ঠানটি ঘোষণা করেছে, অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেমে থাকা কোনো গুরুতর নিরাপত্তাত্রুটি বা জিরো-ডে ত্রুটি শনাক্ত করতে পারলে গবেষকদের সর্বোচ্চ ১৫ লাখ মার্কিন ডলার পুরস্কার দেওয়া হবে। বাংলাদেশি মুদ্রায় এই পুরস্কারের পরিমাণ প্রায় ১৮ কোটি ৪৫ লাখ টাকা।

গুগলের পক্ষ থেকে জানানো হয়েছে, শুধু অ্যান্ড্রয়েড নয় বরং জনপ্রিয় ওয়েব ব্রাউজার ক্রোমে থাকা বিভিন্ন নিরাপত্তাত্রুটি খুঁজে পেলেও গবেষকরা আর্থিক পুরস্কার পাবেন। ত্রুটির ধরন, এর জটিলতা, ঝুঁকির মাত্রা এবং সাধারণ ব্যবহারকারীদের ওপর এর সম্ভাব্য প্রভাব বিবেচনা করে পুরস্কারের সঠিক পরিমাণ নির্ধারণ করা হবে। তবে কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই প্রযুক্তির সহায়তায় শনাক্ত করা ত্রুটির ক্ষেত্রে পুরস্কারের পরিমাণ কিছুটা কম হতে পারে বলে জানিয়েছে প্রতিষ্ঠানটি। বর্তমানে এআই ব্যবহার করে দ্রুত ত্রুটি শনাক্তের প্রবণতা বাড়ায় এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
প্রতিষ্ঠানটি আরও জানায়, গত বছর তাদের এই কর্মসূচির আওতায় বিশ্বের ৭৪৭ জন নিরাপত্তা গবেষককে মোট ১ কোটি ৭১ লাখ মার্কিন ডলার প্রদান করা হয়েছে। ২০১০ সালে এই কর্মসূচি চালু হওয়ার পর থেকে গত বছরই সবচেয়ে বেশি পরিমাণ পুরস্কার বিতরণ করা হয়েছে, যা আগের বছরের তুলনায় প্রায় ৪০ শতাংশ বেশি। বিশেষজ্ঞরা মনে করছেন, গুগলের এমন উদ্যোগ বিশ্বজুড়ে সাইবার নিরাপত্তা গবেষকদের উৎসাহিত করার পাশাপাশি প্রযুক্তি পণ্যের নিরাপত্তা আরও সুসংহত করবে।
গুগল নিউজে আমাদের প্রকাশিত খবর পেতে এখানে ক্লিক করুন...
খেলাধুলা, তথ্য-প্রযুক্তি, লাইফস্টাইল, দেশ-বিদেশের রাজনৈতিক বিশ্লেষণ সহ সর্বশেষ খবর
Stay up-to-date with the latest news from Bangladesh. Our comprehensive coverage includes politics, business, sports, and culture. Get breaking news, analysis, and commentary on the issues that matter most to Bangladeshis and the international community.
Bangladesh is a country located in South Asia and is home to a diverse population of over 160 million people. It has a rich cultural heritage and a rapidly growing economy. News from Bangladesh covers a wide range of topics, including politics, economics, social issues, culture, and more. The country has made significant progress in recent years in areas such as poverty reduction, education, and healthcare. However, it still faces challenges such as corruption and environmental degradation. Bangladeshi news sources cover both local and international news to keep the public informed about the latest developments and events.