রোবট প্রযুক্তিতে মেটার নতুন চমক
- Details
- by বিজ্ঞান ও প্রযুক্তি ডেস্ক
কৃত্রিম বুদ্ধিমত্তা ও রোবট প্রযুক্তির দুনিয়ায় নতুন এক মাইলফলক স্পর্শ করেছে প্রযুক্তি জায়ান্ট মেটা। প্রতিষ্ঠানটি সম্প্রতি ‘অ্যাসিউরড রোবট ইন্টেলিজেন্স’ বা এআরআই নামের একটি এআই স্টার্টআপ অধিগ্রহণ করেছে। এর মূল লক্ষ্য হলো মানুষের মতো আচরণ ও সিদ্ধান্ত গ্রহণে সক্ষম উন্নত রোবট তৈরি করা।

মেটার পক্ষ থেকে জানানো হয়েছে, এআরআই এমন এক অত্যাধুনিক প্রযুক্তি নিয়ে কাজ করছে যা রোবটকে মানুষের আচরণ বিশ্লেষণ ও ভবিষ্যৎ পরিস্থিতি অনুমান করতে সাহায্য করবে। এর ফলে রোবটগুলো শুধু নির্দিষ্ট নির্দেশ পালনেই সীমাবদ্ধ থাকবে না, বরং পরিবেশের পরিবর্তনের সঙ্গে মানিয়ে নিয়ে নিজেরাই বাস্তবসম্মত সিদ্ধান্ত নিতে পারবে। এই অধিগ্রহণের ফলে এআরআইয়ের প্রতিষ্ঠাতা ও গবেষক দল এখন মেটার কৃত্রিম বুদ্ধিমত্তা বিভাগে সরাসরি কাজ করবেন। তারা মূলত মেটার সুপারইনটেলিজেন্স ল্যাবসে যুক্ত হয়ে ভবিষ্যৎ প্রজন্মের শক্তিশালী এআই প্রযুক্তি নিয়ে গবেষণা চালিয়ে যাবেন।
প্রযুক্তি বিশেষজ্ঞরা মনে করছেন, এআরআই যে ‘ফাউন্ডেশন মডেল’ প্রযুক্তি তৈরি করছিল, তা রোবটকে বিভিন্ন ধরনের জটিল কাজ শেখানোর ভিত্তি হিসেবে কাজ করবে। এর মাধ্যমে ভবিষ্যতে ঘরের কাজ, শিল্পকারখানার শ্রমনির্ভর কাজ কিংবা জটিল বাস্তব পরিবেশেও রোবটকে অত্যন্ত দক্ষভাবে ব্যবহার করা সম্ভব হতে পারে। স্টার্টআপটির সহপ্রতিষ্ঠাতা শিয়াওলং ওয়াং ও লেরেল পিন্টো এর আগে এনভিডিয়া, ইউনিভার্সিটি অব ক্যালিফোর্নিয়া সান ডিয়েগো এবং নিউইয়র্ক ইউনিভার্সিটির মতো স্বনামধন্য প্রতিষ্ঠানে গবেষণার অভিজ্ঞতা সম্পন্ন। বাস্তব পরিবেশে রোবটকে প্রশিক্ষিত করার ক্ষেত্রে তাদের কাজ ইতোমধ্যে প্রযুক্তি বিশ্বে গুরুত্বের সঙ্গে বিবেচিত হচ্ছে।
প্রযুক্তি বিশ্লেষকদের ধারণা, ভবিষ্যতের কৃত্রিম সাধারণ বুদ্ধিমত্তা বা এজিআই অর্জনের জন্য বাস্তব জগতে শেখার ক্ষমতা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আর সেই লক্ষ্যেই মানবসদৃশ রোবট প্রযুক্তিতে বড় বিনিয়োগ করছে বিশ্বের শীর্ষ প্রযুক্তি প্রতিষ্ঠানগুলো। বিশ্বব্যাপী এই খাতে বিনিয়োগ দ্রুত বাড়ছে এবং ধারণা করা হচ্ছে, আগামী কয়েক দশকের মধ্যে মানবসদৃশ রোবট প্রযুক্তি বহু বিলিয়ন ডলারের একটি বিশাল শিল্পে পরিণত হবে।
গুগল নিউজে আমাদের প্রকাশিত খবর পেতে এখানে ক্লিক করুন...
খেলাধুলা, তথ্য-প্রযুক্তি, লাইফস্টাইল, দেশ-বিদেশের রাজনৈতিক বিশ্লেষণ সহ সর্বশেষ খবর
Stay up-to-date with the latest news from Bangladesh. Our comprehensive coverage includes politics, business, sports, and culture. Get breaking news, analysis, and commentary on the issues that matter most to Bangladeshis and the international community.
Bangladesh is a country located in South Asia and is home to a diverse population of over 160 million people. It has a rich cultural heritage and a rapidly growing economy. News from Bangladesh covers a wide range of topics, including politics, economics, social issues, culture, and more. The country has made significant progress in recent years in areas such as poverty reduction, education, and healthcare. However, it still faces challenges such as corruption and environmental degradation. Bangladeshi news sources cover both local and international news to keep the public informed about the latest developments and events.