আপনি পড়ছেন

ব্রাহ্মণবাড়িয়ার কসবা সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে দুই বাংলাদেশি নাগরিক নিহতের ঘটনায় নিন্দা ও ক্ষোভ জানিয়েছে জাতীয় বিপ্লবী পরিষদ। ৯ মে সংগঠনটির আহ্বায়ক খোমেনী ইহসান এক বিবৃতিতে এই প্রতিক্রিয়া জানান।

বিএসএফের গুলিতে ২ বাংলাদেশি নিহত: জাতীয় বিপ্লবী পরিষদের নিন্দা
ফাইল ছবি

বিবৃতিতে বলা হয়, গত শুক্রবার গভীর রাতে কসবা উপজেলার গোপীনাথপুর ইউনিয়নের পাথারিয়াদ্বার সীমান্তে বিএসএফের গুলিতে এইচএসসি পরীক্ষার্থী মোরছালিন ও নবীর হোসেন নিহত হন। খোমেনী ইহসান এই ঘটনাকে অমানবিক আখ্যা দিয়ে বলেন, বাংলাদেশ যখন চীন ও পাকিস্তানের সাথে সুসম্পর্ক সুদৃঢ় করার মাধ্যমে ভারসাম্যপূর্ণ পররাষ্ট্রনীতি অনুসরণ করছে, তখন ভারত সীমান্ত হত্যাকে প্রতিশোধের হাতিয়ার হিসেবে ব্যবহার করছে।

জাতীয় বিপ্লবী পরিষদের আহ্বায়ক দাবি করেন, ভারতের এই আচরণ বাংলাদেশের সার্বভৌমত্বের ওপর আঘাত। তিনি বলেন, শুধুমাত্র পতাকা বৈঠক বা শোকবার্তার মাধ্যমে এই বিচারহীনতা বন্ধ করা সম্ভব নয়। ভারতের এই কর্মকাণ্ড রুখতে সীমান্তে বিএসএফের প্রতিটি গুলির জবাবে বিজিবিকে পাল্টা গুলি চালানোর কঠোর নির্দেশ দিতে হবে। একই সাথে সীমান্ত সুরক্ষায় আধুনিক প্রতিরক্ষা ব্যবস্থা ও ভারী সমরাস্ত্র মোতায়েনের দাবি জানান তিনি।

বিবৃতিতে আরও বলা হয়, সীমান্ত হত্যাকাণ্ডকে রাষ্ট্রীয় সন্ত্রাস হিসেবে চিহ্নিত করে জাতিসংঘ নিরাপত্তা পরিষদে উত্থাপন করতে হবে। আন্তর্জাতিক আইনের তোয়াক্কা না করে নিরস্ত্র মানুষ হত্যার দায়ে ভারতের ওপর আন্তর্জাতিক নিষেধাজ্ঞা আরোপের জন্য জোরালো কূটনৈতিক তৎপরতা চালানোর আহ্বান জানানো হয়। নিহতদের মরদেহ দ্রুত দেশে ফিরিয়ে এনে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন এবং আন্তর্জাতিক আদালতের মাধ্যমে বিচার ও ক্ষতিপূরণ নিশ্চিত করার দাবি জানান খোমেনী ইহসান।

গুগল নিউজে আমাদের প্রকাশিত খবর পেতে এখানে ক্লিক করুন...

খেলাধুলা, তথ্য-প্রযুক্তি, লাইফস্টাইল, দেশ-বিদেশের রাজনৈতিক বিশ্লেষণ সহ সর্বশেষ খবর

Stay up-to-date with the latest news from Bangladesh. Our comprehensive coverage includes politics, business, sports, and culture. Get breaking news, analysis, and commentary on the issues that matter most to Bangladeshis and the international community.

Bangladesh is a country located in South Asia and is home to a diverse population of over 160 million people. It has a rich cultural heritage and a rapidly growing economy. News from Bangladesh covers a wide range of topics, including politics, economics, social issues, culture, and more. The country has made significant progress in recent years in areas such as poverty reduction, education, and healthcare. However, it still faces challenges such as corruption and environmental degradation. Bangladeshi news sources cover both local and international news to keep the public informed about the latest developments and events.