৩৩ হাজার কোটি টাকায় পদ্মা ব্যারাজ নির্মাণের উদ্যোগ, একনেকে উঠছে প্রস্তাব
- Details
- by ২৪ ডেস্ক
দেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের পানিসংকট নিরসন এবং কৃষি ও মৎস্য উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে পদ্মা ব্যারাজ নির্মাণের উদ্যোগ নিয়েছে সরকার। রাজবাড়ী জেলার পাংশা উপজেলায় পদ্মা নদীর ওপর ২ দশমিক এক কিলোমিটার দীর্ঘ এই মূল বাঁধ নির্মাণ করা হবে। প্রথম পর্যায়ের এই প্রকল্প বাস্তবায়নে ব্যয় ধরা হয়েছে ৩৩ হাজার ৪৭৪ কোটি টাকা। আগামী বুধবার জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভায় অনুমোদনের জন্য প্রকল্পটি উপস্থাপন করা হতে পারে।

পদ্মা ব্যারাজ নির্মাণের প্রাথমিক প্রস্তাবনা নিয়ে পাকিস্তান আমলে ১৯৬১ সালে প্রথম আলোচনা শুরু হয়। পরবর্তীতে বিগত বিএনপি সরকারের আমলে ২০০২ সালে এ ধরনের একটি প্রকল্প নেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছিল। এরপর ২০০৯ থেকে ২০১৩ সাল পর্যন্ত দেশি-বিদেশি বিশেষজ্ঞদের মাধ্যমে প্রকল্পের সম্ভাব্যতা যাচাই করা হয়। পরে ২০১৬ সাল পর্যন্ত পানি উন্নয়ন বোর্ড প্রকল্পটির নকশা প্রণয়নের কাজ সম্পন্ন করে। সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, দীর্ঘ প্রতীক্ষিত এই প্রকল্প এখন পাসের অপেক্ষায় রয়েছে।
পরিকল্পনা কমিশনের কৃষি, পানিসম্পদ ও পল্লী প্রতিষ্ঠান বিভাগের আওতায় প্রকল্পটির চূড়ান্ত প্রস্তাবনা তৈরি করা হয়েছে। প্রস্তাবনা অনুযায়ী, এই বাঁধে ৭৮টি স্পিলওয়ে, ১৮টি আন্ডার স্লুইস ও দুটি ফিশ পাস থাকবে। বাঁধের মাধ্যমে ২৯০ কোটি ঘনমিটার পানি সংরক্ষণ করা সম্ভব হবে। সংরক্ষিত পানি বণ্টনের জন্য তিনটি অফটেক অবকাঠামো নির্মাণ করা হবে। পাশাপাশি এখানে ১১৩ মেগাওয়াট ক্ষমতার একটি জলবিদ্যুৎকেন্দ্র স্থাপন করা হবে।
ফারাক্কা বাঁধের প্রভাবে শুষ্ক মৌসুমে সৃষ্ট পানিসংকট থেকে রেহাই পেতে এই প্রকল্প প্রস্তুত করা হয়েছে। সংরক্ষিত পানি দিয়ে হিসনা-মাথাভাঙ্গা, গড়াই-মধুমতি, চন্দনা-বারাশিয়া, বড়াল ও ইছামতী নদীর প্রবাহ পুনরুজ্জীবিত করা হবে। এর ফলে বৃহত্তর কুষ্টিয়া, ফরিদপুর, যশোর, খুলনা, বরিশাল, পাবনা ও রাজশাহী অঞ্চলের প্রায় ২৯ লাখ হেক্টর কৃষিজমিতে সেচ সুবিধা দেওয়া যাবে। এতে প্রায় ২৪ লাখ টন ধান এবং দুই লাখ ৩৪ হাজার টন মাছের উৎপাদন বাড়বে বলে আশা করা হচ্ছে। প্রকল্পটি বাস্তবায়িত হলে বছরে প্রায় আট হাজার কোটি টাকার অর্থনৈতিক সুবিধা পাওয়া যাবে।
পরিকল্পনা প্রতিমন্ত্রী মো. জুনায়েদ আবদুর রহিম সাকি জানান, প্রকল্পের বিষয়ে সরকারের নির্বাচনী অঙ্গীকার থাকায় একনেক সভায় বিস্তারিত আলোচনা হবে। পরিকল্পনা কমিশনের সংশ্লিষ্ট বিভাগের সদস্য মো. মাহমুদুল হোসাইন খান জানান, প্রকল্পের কাজ শেষ করে একনেকে পাঠানো হয়েছে এবং সরকার চূড়ান্ত সিদ্ধান্ত নেবে। পরিবেশ ও পানিসম্পদ বিশেষজ্ঞ আইনুন নিশাতের মতে, অর্থায়ন বড় চ্যালেঞ্জ হলেও বাঁধটির উপকারিতা নিয়ে কোনো সংশয় নেই। বুয়েটের অধ্যাপক মাশফিকুস সালেহীন মনে করেন, স্বাদু পানির সরবরাহ বাড়াতে এবং সুন্দরবন এলাকার লবণাক্ততা দূর করতে এই বাঁধ নির্মাণের কোনো বিকল্প নেই।
গুগল নিউজে আমাদের প্রকাশিত খবর পেতে এখানে ক্লিক করুন...
খেলাধুলা, তথ্য-প্রযুক্তি, লাইফস্টাইল, দেশ-বিদেশের রাজনৈতিক বিশ্লেষণ সহ সর্বশেষ খবর
Stay up-to-date with the latest news from Bangladesh. Our comprehensive coverage includes politics, business, sports, and culture. Get breaking news, analysis, and commentary on the issues that matter most to Bangladeshis and the international community.
Bangladesh is a country located in South Asia and is home to a diverse population of over 160 million people. It has a rich cultural heritage and a rapidly growing economy. News from Bangladesh covers a wide range of topics, including politics, economics, social issues, culture, and more. The country has made significant progress in recent years in areas such as poverty reduction, education, and healthcare. However, it still faces challenges such as corruption and environmental degradation. Bangladeshi news sources cover both local and international news to keep the public informed about the latest developments and events.