ঈদযাত্রায় ট্রেনের টিকিট এক ঘণ্টার মধ্যেই শেষ
- Details
- by ২৪ ডেস্ক
পবিত্র ঈদুল আজহা উপলক্ষে আন্তঃনগর ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি শুরুর এক ঘণ্টার মধ্যেই পশ্চিমাঞ্চলের প্রায় সব টিকিট শেষ হয়ে গেছে। বুধবার সকাল আটটায় অনলাইনের মাধ্যমে এসব টিকিট বিক্রি শুরু হয়। ঈদের অগ্রিম টিকিটের শতভাগ অনলাইনে বিক্রি করা হচ্ছে। আজ যাঁরা টিকিট কাটছেন, তাঁরা আগামী ২৩ মে ভ্রমণ করতে পারবেন।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, সকাল আটটায় রাজশাহী, রংপুর ও খুলনা বিভাগের জন্য পশ্চিমাঞ্চলের টিকিট বিক্রি শুরু হয়। প্রথম ১৫ মিনিটে সাড়ে ১২ হাজারের বেশি টিকিট বিক্রি হয়ে যায়। সকাল নয়টার মধ্যে ১৫ হাজার ৪৩টি টিকিট বিক্রি সম্পন্ন হয়। প্রথম আধা ঘণ্টায় টিকিট কেনার জন্য ওয়েবসাইটে প্রায় ৬০ লাখ বার চেষ্টা বা হিট করা হয়েছে।
যাত্রীদের সুবিধার্থে এবং কোরবানির পশু পরিবহনের জন্য রেলওয়ে বেশ কিছু বিশেষ ট্রেন পরিচালনা করবে। সংশ্লিষ্ট সূত্র জানায়, আগামী ২২ ও ২৩ মে পশুবাহী দুটি বিশেষ ট্রেন চলাচল করবে। এগুলো দেওয়ানগঞ্জ ও ইসলামপুর বাজার থেকে ছেড়ে ঢাকা ক্যান্টনমেন্টসহ বিভিন্ন স্টেশনে আসবে। এর পাশাপাশি ঈদ উপলক্ষে 'তিস্তা', 'চাঁদপুর' ও 'পার্বতীপুর' স্পেশালসহ মোট ১০টি বিশেষ যাত্রীবাহী ট্রেন চালানো হবে।
বেলা দুইটায় পূর্বাঞ্চলের ঢাকা, চট্টগ্রাম, সিলেট ও ময়মনসিংহ বিভাগের জন্য নির্ধারিত ট্রেনের টিকিট বিক্রি শুরু হয়। রেলওয়ে সূত্র জানিয়েছে, ২৩ মে ঢাকা থেকে মোট ৪৩টি আন্তনগর ট্রেন ছেড়ে যাবে। পশ্চিমাঞ্চলের ২০টি ট্রেনের জন্য আসন রয়েছে ১৫ হাজার ২৬৬টি এবং পূর্বাঞ্চলের ২৩টি ট্রেনের জন্য ১৫ হাজার ৯৭৪টি টিকিট বরাদ্দ রাখা হয়েছে। উত্তরবঙ্গের ট্রেনগুলোয় এবং এসি কামরার টিকিটের চাহিদা বরাবরই বেশি থাকে।
টিকিট বিক্রিসংক্রান্ত নির্দেশনা অনুযায়ী, একজন যাত্রী দিনে সর্বোচ্চ চারটি টিকিট কিনতে পারবেন এবং এগুলো ফেরত দেওয়া যাবে না। সূচি অনুসারে আগামী ১৩ মে থেকে ১৭ মে পর্যন্ত যথাক্রমে ২৩ থেকে ২৭ মের টিকিট পাওয়া যাবে। এছাড়া ২১ মে থেকে ট্রেনের ফিরতি যাত্রার টিকিট বিক্রি শুরু হবে। যাত্রার দিন ট্রেনের মোট আসনের ২৫ শতাংশ দাঁড়িয়ে যাওয়ার টিকিট বিক্রি করা হবে।
গুগল নিউজে আমাদের প্রকাশিত খবর পেতে এখানে ক্লিক করুন...
খেলাধুলা, তথ্য-প্রযুক্তি, লাইফস্টাইল, দেশ-বিদেশের রাজনৈতিক বিশ্লেষণ সহ সর্বশেষ খবর
Stay up-to-date with the latest news from Bangladesh. Our comprehensive coverage includes politics, business, sports, and culture. Get breaking news, analysis, and commentary on the issues that matter most to Bangladeshis and the international community.
Bangladesh is a country located in South Asia and is home to a diverse population of over 160 million people. It has a rich cultural heritage and a rapidly growing economy. News from Bangladesh covers a wide range of topics, including politics, economics, social issues, culture, and more. The country has made significant progress in recent years in areas such as poverty reduction, education, and healthcare. However, it still faces challenges such as corruption and environmental degradation. Bangladeshi news sources cover both local and international news to keep the public informed about the latest developments and events.