জনপ্রিয়তা তলানিতে, নিজ দলেই তীব্র চাপের মুখে স্টারমার
- Details
- by আন্তর্জাতিক ডেস্ক
যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের বিরুদ্ধে লেবার পার্টির নেতৃত্বে চ্যালেঞ্জ জানাতে পারেন দেশটির স্বাস্থ্যমন্ত্রী ওয়েস স্ট্রিটিং। আগামী বৃহস্পতিবার এই নেতৃত্ব নির্বাচনের প্রক্রিয়া শুরু হতে পারে বলে স্ট্রিটিংয়ের সমর্থকরা প্রত্যাশা করছেন। স্টারমারের রাজনৈতিক উদ্দেশ্য নিয়ে ব্যাপক জল্পনাকল্পনার মধ্যেই এমন তথ্য সামনে এসেছে।

আজ সকালে ১০ নম্বর ডাউনিং স্ট্রিটে স্টারমারের সঙ্গে ২০ মিনিটেরও কম সময় বৈঠক করেছেন স্ট্রিটিং। স্টারমারকে সরিয়ে তিনি দলের নেতৃত্ব নেওয়ার প্রস্তুতি নিচ্ছেন বলে গত কয়েকদিন ধরে তীব্র গুঞ্জন চলছে।
স্ট্রিটিংয়ের শীর্ষস্থানীয় দুজন সমর্থক বিবিসিকে জানিয়েছেন, তিনি আগামীকালই নেতৃত্ব নির্বাচনের প্রক্রিয়া শুরু করবেন। তবে তিনি এই চ্যালেঞ্জ না নিলে হতাশ হবেন বলেও জানিয়েছেন অন্য সমর্থকরা। স্ট্রিটিংয়ের এক সমর্থক বলেন, ‘তিনি যদি স্টারমারের বিরুদ্ধে কোনো পদক্ষেপ না নেন, তবে আমাদের সব চেষ্টাই বৃথা যাবে।’
লেবার পার্টির নিয়ম অনুযায়ী, দলীয় সদস্যদের ভোটের আয়োজন করতে স্ট্রিটিংয়ের ৮১ জন সংসদ সদস্যের সমর্থন প্রয়োজন হবে। এই নির্বাচনে কিয়ার স্টারমার স্বয়ংক্রিয়ভাবে ব্যালটে অন্তর্ভুক্ত হবেন এবং তাকে নিজে থেকে মনোনয়ন চাইতে হবে না। এ ছাড়া অন্য প্রার্থীরাও ৮১ জন সংসদ সদস্যের সমর্থন চাওয়ার সুযোগ পাবেন।
১৯৮৩ সালে জন্মগ্রহণ করা স্ট্রিটিং পূর্ব লন্ডনের স্টেপনির একটি কাউন্সিল এস্টেটে শ্রমজীবী পরিবারে বেড়ে উঠেছেন। সামাজিক গতিশীলতার গুরুত্ব তুলে ধরতে তিনি প্রায়ই নিজের সুবিধাবঞ্চিত পটভূমির কথা বলেন। দলের ‘ব্লেয়ারাইট’ বা ‘আধুনিকীকরণ’ ঐতিহ্যের সঙ্গেও তাকে যুক্ত করা হয়। তিনি কট্টর সমাজতান্ত্রিক নীতির চেয়ে আর্থিক দায়বদ্ধতা এবং বাস্তবসম্মত সংস্কারকে বেশি অগ্রাধিকার দেন।
২০২৪ সালের নির্বাচনের পর ‘প্রতিশ্রুতি ভঙ্গের’ কারণে কিয়ার স্টারমারের জনপ্রিয়তা ব্যাপকভাবে হ্রাস পেয়েছে। মূলত এ কারণেই তার পদত্যাগের দাবি উঠেছে। বয়স্কদের শীতকালীন জ্বালানি ভাতা কমানো এবং অজনপ্রিয় কর বৃদ্ধির মতো সিদ্ধান্তের কারণে তিনি শ্রমজীবী মানুষদের থেকে বিচ্ছিন্ন হয়ে পড়েছেন বলে অভিযোগ উঠেছে।
এ ছাড়া যুক্তরাষ্ট্রে যুক্তরাজ্যের রাষ্ট্রদূত হিসেবে পিটার ম্যান্ডেলসনের নিয়োগকে কেন্দ্র করে স্টারমারের সিদ্ধান্ত মারাত্মকভাবে প্রশ্নের মুখে পড়ে। ২০২৫ সালের শেষের দিকে প্রকাশিত ‘এপস্টেইন ফাইলস’ থেকে জানা যায়, যুক্তরাষ্ট্রের সাজাপ্রাপ্ত যৌন অপরাধী জেফরি এপস্টেইনের সঙ্গে ম্যান্ডেলসনের ব্যাপক সম্পৃক্ততা ছিল।
সম্প্রতি স্থানীয় নির্বাচনে ব্যাপক পরাজয়ের পর লেবার পার্টির অনেকেই এখন মনে করছেন, স্টারমারের নেতৃত্ব ‘টেকসই’ নয়। তাই তারা দলে নতুন করে সব শুরু করার জন্য চাপ দিচ্ছেন।
গুগল নিউজে আমাদের প্রকাশিত খবর পেতে এখানে ক্লিক করুন...
খেলাধুলা, তথ্য-প্রযুক্তি, লাইফস্টাইল, দেশ-বিদেশের রাজনৈতিক বিশ্লেষণ সহ সর্বশেষ খবর
Stay up-to-date with the latest news from Bangladesh. Our comprehensive coverage includes politics, business, sports, and culture. Get breaking news, analysis, and commentary on the issues that matter most to Bangladeshis and the international community.
Bangladesh is a country located in South Asia and is home to a diverse population of over 160 million people. It has a rich cultural heritage and a rapidly growing economy. News from Bangladesh covers a wide range of topics, including politics, economics, social issues, culture, and more. The country has made significant progress in recent years in areas such as poverty reduction, education, and healthcare. However, it still faces challenges such as corruption and environmental degradation. Bangladeshi news sources cover both local and international news to keep the public informed about the latest developments and events.