আপনি পড়ছেন

হরমুজ প্রণালীতে ইরানের বন্দরমুখী বা সেখান থেকে ছেড়ে আসা ৭০টি বাণিজ্যিক জাহাজের গতিপথ ঘুরিয়ে দিয়েছে যুক্তরাষ্ট্র। পাশাপাশি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নির্দেশিত অবরোধ বাস্তবায়নে আরও চারটি জাহাজ বিকল করে দেওয়া হয়েছে। বৃহস্পতিবার মার্কিন সেন্ট্রাল কমান্ড (সেন্টকম) এই তথ্য জানিয়েছে।

হরমুজ প্রণালীতে ৭০টি জাহাজ ঘুরিয়ে দিলো যুক্তরাষ্ট্র, ৪টি বিকল
হরমুজ প্রণালী, ফাইল ছবি

মার্কিন সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক বার্তায় সেন্টকম বলেছে, ‘নির্দেশনার বাস্তবায়ন নিশ্চিত করতে সেন্টকম বাহিনী এখন পর্যন্ত ৭০টি বাণিজ্যিক জাহাজের গতিপথ পরিবর্তন করেছে এবং ৪টি বিকল করেছে।’

গত ২৮ ফেব্রুয়ারি ইরানকে লক্ষ্য করে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল হামলা চালানোর পর থেকেই মধ্যপ্রাচ্যে ব্যাপক উত্তেজনা বিরাজ করছে। এর জেরে তেহরান ইসরায়েল এবং উপসাগরীয় দেশগুলোতে থাকা মার্কিন মিত্রদের ওপর পাল্টা হামলা চালায় এবং হরমুজ প্রণালী বন্ধ করে দেয়।

পরবর্তীতে পাকিস্তানের মধ্যস্থতায় গত ৮ এপ্রিল একটি যুদ্ধবিরতি কার্যকর হয়। তবে ইসলামাবাদের ওই আলোচনা কোনো দীর্ঘস্থায়ী চুক্তিতে পৌঁছাতে ব্যর্থ হয়। এরপর মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প অনির্দিষ্টকালের জন্য যুদ্ধবিরতির মেয়াদ বাড়ান। একইসঙ্গে কৌশলগত এই জলপথ দিয়ে ইরানের বন্দরে যাতায়াতকারী জাহাজগুলোর ওপর অবরোধও বহাল রাখেন তিনি।

হরমুজ প্রণালী বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ জ্বালানি চলাচলের পথ। এটি উপসাগরীয় অঞ্চলকে ওমান উপসাগর এবং আন্তর্জাতিক বাজারের সঙ্গে যুক্ত করেছে। ইরান যুদ্ধ শুরু হওয়ার পর থেকে এই এলাকায় সৃষ্ট অস্থিরতা বিশ্বব্যাপী তেল, জ্বালানি ও গ্যাস সরবরাহ নিয়ে উদ্বেগ বাড়িয়ে তুলেছে।

গুগল নিউজে আমাদের প্রকাশিত খবর পেতে এখানে ক্লিক করুন...

খেলাধুলা, তথ্য-প্রযুক্তি, লাইফস্টাইল, দেশ-বিদেশের রাজনৈতিক বিশ্লেষণ সহ সর্বশেষ খবর

Stay up-to-date with the latest news from Bangladesh. Our comprehensive coverage includes politics, business, sports, and culture. Get breaking news, analysis, and commentary on the issues that matter most to Bangladeshis and the international community.

Bangladesh is a country located in South Asia and is home to a diverse population of over 160 million people. It has a rich cultural heritage and a rapidly growing economy. News from Bangladesh covers a wide range of topics, including politics, economics, social issues, culture, and more. The country has made significant progress in recent years in areas such as poverty reduction, education, and healthcare. However, it still faces challenges such as corruption and environmental degradation. Bangladeshi news sources cover both local and international news to keep the public informed about the latest developments and events.