যুদ্ধবিরতি সত্ত্বেও লেবাননে প্রাণহানি বাড়ছে
- Details
- by আন্তর্জাতিক ডেস্ক
লেবাননে গত মাসে ঘোষিত যুদ্ধবিরতি সত্ত্বেও চলমান ইসরায়েলি বিমান হামলা ও ধ্বংসযজ্ঞের কারণে বেসামরিক নাগরিকরা ব্যাপক ক্ষতির সম্মুখীন হচ্ছেন। দেশটিতে নিযুক্ত জাতিসংঘের মানবিক সমন্বয়কারী শুক্রবার এ বিষয়ে গভীর সতর্কতা উচ্চারণ করেছেন।

এক বিবৃতিতে ইমরান রিজা বলেন, ‘১৭ এপ্রিল যুদ্ধবিরতি ঘোষণা করা হলেও গত কয়েক সপ্তাহ ধরে লেবাননের বেসামরিক নাগরিকরা ইসরায়েলি বিমান হামলার কারণে ক্রমবর্ধমান ধ্বংসযজ্ঞ সহ্য করে যাচ্ছেন।’
তিনি আরও বলেন, ‘কূটনৈতিক প্রচেষ্টা অব্যাহত রয়েছে এবং চলমান আলোচনা একটি রাজনৈতিক সমাধানের পথ প্রশস্ত করবে বলে আশা করা হচ্ছে। তবে লেবাননের মাঠপর্যায়ের বাস্তব পরিস্থিতি গভীরভাবে উদ্বেগজনক।’
ইমরান রিজা জানান, গত এক সপ্তাহে এই সহিংসতায় নারী, পুরুষ ও শিশুসহ অনেক বেসামরিক নাগরিক হতাহত হয়েছেন এবং বহু পরিবার বাস্তুচ্যুত হয়েছে। ক্ষতিগ্রস্তদের মধ্যে সিরীয় ও ফিলিস্তিনি শরণার্থী এবং বাংলাদেশি অভিবাসীরাও রয়েছেন।
তিনি আরও জানান, অব্যাহত এই হামলার কারণে মানবিক সহায়তা কর্মী এবং জরুরি সেবাদানকারীরাও ক্রমবর্ধমান ঝুঁকির মুখে পড়েছেন।
এই কর্মকর্তা বলেন, ‘মানুষের জীবন বাঁচাতে যারা কাজ করছেন, এই সহিংসতা তাদের ওপরও অগ্রহণযোগ্য প্রভাব ফেলেছে। অত্যন্ত বিপজ্জনক পরিস্থিতিতে কাজ করা জরুরি সেবাদানকারী এবং মেডিকেল দলগুলোর অব্যাহত ঝুঁকির বিষয়টি এর মাধ্যমে স্পষ্টভাবে ফুটে উঠেছে।’
জাতিসংঘের এই সমন্বয়কারী সতর্ক করে জানান, হতাহতের ক্রমবর্ধমান এই সংখ্যা নিছক কোনো পরিসংখ্যানের চেয়েও বেশি কিছু তুলে ধরছে।
তিনি বলেন, ‘আন্তর্জাতিক মানবিক আইন একেবারেই স্পষ্ট। মানবিক কর্মী, মেডিকেল দল এবং জরুরি সেবাদানকারীসহ বেসামরিক নাগরিকদের সব সময় রক্ষা করতে হবে। পাশাপাশি বেসামরিক নাগরিকরা যে গুরুত্বপূর্ণ অবকাঠামোর ওপর নির্ভরশীল, সেগুলো ধ্বংস করা থেকে বিরত থাকতে হবে। প্রয়োজনে সব পক্ষকে বেসামরিক নাগরিকদের জন্য দ্রুত ও বাধাহীন মানবিক সহায়তা পৌঁছানোর পথ সুগম করতে হবে।’
কূটনৈতিক আলোচনা চলাকালে ইমরান রিজা জোর দিয়ে জানান, লেবাননের জনগণের এই মুহূর্তে জরুরি ভিত্তিতে স্থিতিশীলতা এবং সহিংসতা থেকে মুক্তি প্রয়োজন।
তিনি বলেন, ‘লেবাননের জনগণের জরুরিভাবে নিরাপত্তা, স্থিতিশীলতা এবং ঘুরে দাঁড়ানোর সুযোগ প্রয়োজন; নতুন করে কোনো কষ্ট, বাস্তুচ্যুতি এবং দুর্ভোগ নয়।’
ইরান যুদ্ধের প্রতিশোধ হিসেবে হিজবুল্লাহর পদক্ষেপের পরপরই গত ২ মার্চ লেবাননে ইসরায়েলের সর্বশেষ নৃশংস হামলা শুরু হয়। এই বর্বরোচিত হামলায় এখন পর্যন্ত অন্তত ২ হাজার ৮৯৬ জন নিহত এবং ১০ লাখের বেশি মানুষ বাস্তুচ্যুত হয়েছেন।
গত ১৭ এপ্রিল একটি যুদ্ধবিরতি ঘোষণা এবং পরে তা ১৭ মে পর্যন্ত বাড়ানো হলেও ইসরায়েলি সেনাবাহিনী লেবাননে প্রতিদিন বিমান হামলা এবং হিজবুল্লাহর সঙ্গে গুলি বিনিময় অব্যাহত রেখেছে।
এদিকে, যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় ইসরায়েল এবং লেবাননের মধ্যে তৃতীয় দফার শান্তি আলোচনা বৃহস্পতিবার ওয়াশিংটনে শুরু হয়েছে। আশা করা হচ্ছে, দুদিনের এই আলোচনার মাধ্যমে যুদ্ধবিরতি নবায়ন করা হবে।
গুগল নিউজে আমাদের প্রকাশিত খবর পেতে এখানে ক্লিক করুন...
খেলাধুলা, তথ্য-প্রযুক্তি, লাইফস্টাইল, দেশ-বিদেশের রাজনৈতিক বিশ্লেষণ সহ সর্বশেষ খবর
Stay up-to-date with the latest news from Bangladesh. Our comprehensive coverage includes politics, business, sports, and culture. Get breaking news, analysis, and commentary on the issues that matter most to Bangladeshis and the international community.
Bangladesh is a country located in South Asia and is home to a diverse population of over 160 million people. It has a rich cultural heritage and a rapidly growing economy. News from Bangladesh covers a wide range of topics, including politics, economics, social issues, culture, and more. The country has made significant progress in recent years in areas such as poverty reduction, education, and healthcare. However, it still faces challenges such as corruption and environmental degradation. Bangladeshi news sources cover both local and international news to keep the public informed about the latest developments and events.