শুভেন্দু: ‘জয় বাংলা’ স্লোগান দিলে ছাড় দেওয়া হবে না
- Details
- by আন্তর্জাতিক ডেস্ক
ভারতের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বলেছেন, বাংলাদেশের ‘জয় বাংলা’ স্লোগান বলে যারা ঘুরে বেড়াচ্ছেন, তাদেরও ছাড়া হবে না। গতকাল শনিবার ফলতা বিধানসভার পুননির্বাচনী প্রচারে আয়োজিত জনসভায় এই মন্তব্য করেন তিনি।

মুখ্যমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণের পর গতকাল প্রথমবারের মতো জনসভায় যোগ দেন শুভেন্দু। দক্ষিণ ২৪ পরগনার ডায়মন্ড হারবারের ফলতায় জনসভাটি হয়। এ সভায় যোগ দেওয়ার আগে ডায়মন্ড হারবারে আয়োজিত প্রশাসনিক বৈঠকে অংশ নেন তিনি। উভয় অনুষ্ঠানেই তৃণমূল কংগ্রেসের কড়া সমালোচনা করেন শুভেন্দু অধিকারী।
তিনি বলেন, ক্ষমতায় আসার মাত্র আট দিনে আমরা কী কী করেছি, তা আপনার জেনেছেন। রাজ্যে এখন পর্যন্ত ৩২১ জন বিজেপি কর্মী শহীদ হয়েছেন। প্রত্যেকের পরিবারে ১৮ থেকে ৪৫ বছরের মধ্যে যারা রয়েছেন, বিজেপির সরকার তাদের চাকরি দেবে।
শুভেন্দু অধিকারী বলেছেন, এতদিন পশ্চিমবঙ্গে শাসকের আইন বলবৎ ছিল। এখন থেকে এই বাংলায় কার্যকর হলো আইনের শাসন। এই রাজ্যের মানুষকে আর সাবেক তৃণমূল সরকারের মতো কোনো অত্যাচার সহ্য করতে হবে না। অত্যাচারমুক্ত হবে এই রাজ্য।
সাবেক মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়ের সরকারের বিরুদ্ধে অভিযোগ তুলে শুভেন্দু বলেন, জনসংখ্যা গণনার কাজ আটকে রাখা হয়েছিল,যা এখন চালু করা হয়েছে। বিএসএফকে জমি হস্তান্তর শুরু হয়েছে। শরণার্থীরা থাকবে যারা সিএএ আওতায়, তবে অনুপ্রবেশকারীদের টাটা-বাই-বাই করা হবে।
নির্বাচনে পশ্চিমবঙ্গের দক্ষিণ ২৪ পরগনা জেলার ফলতা ভোটকেন্দ্রে ইভিএমে কারচুপির অভিযোগ ওঠে। নির্বাচন কমিশনের বিশেষ পর্যবেক্ষক সুব্রত গুপ্তর প্রতিবেদনে বলা হয়ে, নির্বাচনের দিন সকাল থেকেই বুথে অনিয়ম ও ইভিএম সংক্রান্ত সমস্যা ছিল। আসনটির একাধিক বুথে ভোটের দিন সকালেই টেপ লাগিয়ে সিসি ক্যামেরা বন্ধ করে দেওয়া হয়। এই অভিযোগের ফলে ফলতা কেন্দ্রে ২১ মে পুনর্নির্বাচন হতে চলেছে।
গুগল নিউজে আমাদের প্রকাশিত খবর পেতে এখানে ক্লিক করুন...
খেলাধুলা, তথ্য-প্রযুক্তি, লাইফস্টাইল, দেশ-বিদেশের রাজনৈতিক বিশ্লেষণ সহ সর্বশেষ খবর
Stay up-to-date with the latest news from Bangladesh. Our comprehensive coverage includes politics, business, sports, and culture. Get breaking news, analysis, and commentary on the issues that matter most to Bangladeshis and the international community.
Bangladesh is a country located in South Asia and is home to a diverse population of over 160 million people. It has a rich cultural heritage and a rapidly growing economy. News from Bangladesh covers a wide range of topics, including politics, economics, social issues, culture, and more. The country has made significant progress in recent years in areas such as poverty reduction, education, and healthcare. However, it still faces challenges such as corruption and environmental degradation. Bangladeshi news sources cover both local and international news to keep the public informed about the latest developments and events.