সরকারি চাকরিজীবীদের নতুন বেতন কাঠামো জুলাই থেকে ধাপে ধাপে বাস্তবায়ন
- Details
- by ২৪ ডেস্ক
সরকারি চাকরিজীবীদের জন্য নতুন বেতন কাঠামো ধাপে ধাপে বাস্তবায়নের সিদ্ধান্ত নিয়েছে সরকার। আগামী জুলাই মাস থেকে এই নতুন পে-স্কেল কার্যকর করা হবে। অর্থ মন্ত্রণালয়ের শীর্ষ কর্মকর্তাদের সঙ্গে বাজেট বিষয়ক এক বৈঠকে প্রধানমন্ত্রী তারেক রহমান এই নির্দেশনা দেন। সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, তিন অর্থবছরে পুরো বেতন কাঠামোটি বাস্তবায়ন করা হতে পারে।

সরকারের বর্তমান রাজস্ব আহরণ ও দেশের সামগ্রিক অর্থনৈতিক পরিস্থিতি বিবেচনায় নিয়ে এই নতুন বেতন কাঠামো ধাপে ধাপে বাস্তবায়নের সুপারিশ করেছিল সরকার গঠিত কমিটি। ধাপে ধাপে বাস্তবায়নের ফলে মূল্যস্ফীতির ওপর চাপ কমার পাশাপাশি সরকারের অর্থায়নও সহজ হবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। ২০২৬-২৭ অর্থবছরের প্রথম দিন থেকেই নতুন পে-স্কেল বাস্তবায়নের বিষয়ে কোনো সংশয় নেই বলে অর্থ মন্ত্রণালয়ের এক ঊর্ধ্বতন কর্মকর্তা নিশ্চিত করেছেন। তবে নতুন বেতন কাঠামোর ঠিক কত অংশ জুলাই থেকে দেওয়া হবে তা এখনও চূড়ান্ত হয়নি।
কর্মকর্তাদের তথ্য অনুযায়ী, ২০২৬-২৭ অর্থবছরের ১ জুলাই থেকে নতুন বেতন কাঠামোর বর্ধিত মূল বেতনের ৫০ শতাংশ দেওয়া হতে পারে। এরপর ২০২৭-২৮ অর্থবছরে বাকি ৫০ শতাংশ এবং ২০২৮-২৯ অর্থবছরে বিভিন্ন ভাতা যুক্ত হওয়ার সম্ভাবনা রয়েছে। আগামী অর্থবছর থেকে মূল বেতনের অর্ধেক দিতে ৩০ হাজার কোটি টাকার বেশি সংস্থান রাখা হচ্ছে। বর্তমানে সরকারের প্রায় ১৫ লাখ কর্মকর্তা-কর্মচারীর বেতন-ভাতায় চলতি অর্থবছরে প্রায় ৮৫ হাজার কোটি টাকা বরাদ্দ রয়েছে।
গত বছর অধ্যাপক মুহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তীকালীন সরকার জাতীয় বেতন কমিশন গঠন করে। গত ২২ জানুয়ারি এই কমিশন সরকারের কাছে তাদের প্রতিবেদন জমা দেয়। ওই প্রতিবেদনে সরকারি চাকরিজীবীদের বেতন-ভাতা গ্রেডভেদে ১০০ থেকে ১৪৭ শতাংশ পর্যন্ত বাড়ানোর সুপারিশ করা হয়। এতে সর্বনিম্ন ২০তম গ্রেডের মূল বেতন ৮ হাজার ২৫০ টাকা থেকে বাড়িয়ে ২০ হাজার টাকা করার প্রস্তাব দেওয়া হয়েছে। এছাড়া সর্বোচ্চ ধাপে ৭৮ হাজার টাকা থেকে বাড়িয়ে ১ লাখ ৬০ হাজার টাকা নির্ধারণের কথা বলা হয়েছে।
নতুন কাঠামোতে চাকরিজীবীদের বিভিন্ন ভাতা ও পেনশনারদের সুবিধাও বাড়ানোর প্রস্তাব করা হয়েছে। প্রস্তাবিত এই নতুন বেতন কাঠামো বাস্তবায়ন করতে প্রায় ১ লাখ ৬ হাজার কোটি টাকার প্রয়োজন হবে। পাশাপাশি পেনশনারদের জন্য অতিরিক্ত আরও প্রায় ২৫ হাজার কোটি টাকা লাগবে। আগামী অর্থবছরের জন্য অর্থমন্ত্রীর খসড়া বাজেট বক্তব্যেও ধাপে ধাপে এই নতুন বেতন কাঠামো বাস্তবায়নের বিষয়টি উল্লেখ করা হয়েছে।
গুগল নিউজে আমাদের প্রকাশিত খবর পেতে এখানে ক্লিক করুন...
খেলাধুলা, তথ্য-প্রযুক্তি, লাইফস্টাইল, দেশ-বিদেশের রাজনৈতিক বিশ্লেষণ সহ সর্বশেষ খবর
Stay up-to-date with the latest news from Bangladesh. Our comprehensive coverage includes politics, business, sports, and culture. Get breaking news, analysis, and commentary on the issues that matter most to Bangladeshis and the international community.
Bangladesh is a country located in South Asia and is home to a diverse population of over 160 million people. It has a rich cultural heritage and a rapidly growing economy. News from Bangladesh covers a wide range of topics, including politics, economics, social issues, culture, and more. The country has made significant progress in recent years in areas such as poverty reduction, education, and healthcare. However, it still faces challenges such as corruption and environmental degradation. Bangladeshi news sources cover both local and international news to keep the public informed about the latest developments and events.