আপনি পড়ছেন

বাংলাদেশে হামের ভয়াবহ প্রাদুর্ভাব ও টিকা সংকটের বিষয়ে অন্তর্বর্তী সরকারকে আগেই একাধিকবার সতর্ক করেছিল জাতিসংঘের শিশু তহবিল ইউনিসেফ। সংস্থাটি জানিয়েছে, স্বাস্থ্য মন্ত্রণালয়কে অন্তত পাঁচটি আনুষ্ঠানিক চিঠি এবং প্রায় ১০টি বৈঠকের মাধ্যমে সম্ভাব্য সংকট সম্পর্কে সতর্ক করা হয়েছিল।

হামের টিকা ব্যাপারে অন্তর্বর্তী সরকারকে ৫ বার চিঠি দেয় ইউনিসেফ
প্রতীকী ছবি

বুধবার (২০ মে) ঢাকায় ইউনিসেফ কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব তথ্য তুলে ধরেন ইউনিসেফের বাংলাদেশ প্রতিনিধি রানা ফ্লাওয়ার্স। তিনি বলেন, টিকা সংগ্রহ ও ক্রয়প্রক্রিয়ায় পরিবর্তনের কারণে সময়মতো টিকা দেশে পৌঁছায়নি বলে ইউনিসেফ মনে করছে।

সংবাদ সম্মেলনে রানা ফ্লাওয়ার্স বলেন, হামে শিশুমৃত্যুর ঘটনা অত্যন্ত দুঃখজনক। তবে ইতিবাচক দিক হলো, এখন পর্যন্ত ১ কোটি ৮০ লাখের বেশি শিশুকে হামের টিকা দেওয়া হয়েছে এবং পরিস্থিতি ধীরে ধীরে নিয়ন্ত্রণে আসছে।

তিনি আরও বলেন, টিকা সরবরাহে দীর্ঘসূত্রতা এড়াতে দ্রুত ক্রয়ব্যবস্থা অত্যন্ত গুরুত্বপূর্ণ। সরকার চাইলে উন্মুক্ত দরপত্রের মাধ্যমে টিকা কিনতে পারে, তবে সেই প্রক্রিয়ায় প্রায় এক বছর সময় লেগে যেতে পারে। অন্যদিকে ইউনিসেফের মাধ্যমে জরুরি ভিত্তিতে তুলনামূলক দ্রুত টিকা সংগ্রহ সম্ভব হয়।

হাম পরিস্থিতি মোকাবিলায় সরকারের তদন্ত উদ্যোগকেও স্বাগত জানিয়েছে ইউনিসেফ। তদন্তে সহযোগিতার বিষয়ে প্রশ্ন করা হলে রানা ফ্লাওয়ার্স বলেন, ইউনিসেফ সবসময় সত্য ও জনস্বাস্থ্যের পক্ষে কাজ করে।

স্বাস্থ্য খাতসংশ্লিষ্ট বিশ্লেষকদের মতে, গত কয়েক বছরে নিয়মিত টিকাদান কার্যক্রমে শৈথিল্য এবং সরবরাহ ব্যবস্থার জটিলতাই চলতি বছরের বড় ধরনের হাম সংক্রমণের পেছনে অন্যতম কারণ হয়ে দাঁড়িয়েছে।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, চলতি বছরে দেশে হামে আক্রান্তের সংখ্যা ৬০ হাজার ছাড়িয়েছে। এর মধ্যে অধিকাংশই শিশু। প্রাণ হারিয়েছে অন্তত ৪৭৫ জন। গত দুই দশকের মধ্যে দেশে হামের এত বড় প্রাদুর্ভাব আগে দেখা যায়নি।

বিশেষজ্ঞরা বলছেন, টিকাদান কর্মসূচির ধারাবাহিকতা বজায় রাখা না গেলে ভবিষ্যতেও এমন জনস্বাস্থ্য সংকট তৈরি হওয়ার ঝুঁকি থেকে যাবে।

গুগল নিউজে আমাদের প্রকাশিত খবর পেতে এখানে ক্লিক করুন...

খেলাধুলা, তথ্য-প্রযুক্তি, লাইফস্টাইল, দেশ-বিদেশের রাজনৈতিক বিশ্লেষণ সহ সর্বশেষ খবর

Stay up-to-date with the latest news from Bangladesh. Our comprehensive coverage includes politics, business, sports, and culture. Get breaking news, analysis, and commentary on the issues that matter most to Bangladeshis and the international community.

Bangladesh is a country located in South Asia and is home to a diverse population of over 160 million people. It has a rich cultural heritage and a rapidly growing economy. News from Bangladesh covers a wide range of topics, including politics, economics, social issues, culture, and more. The country has made significant progress in recent years in areas such as poverty reduction, education, and healthcare. However, it still faces challenges such as corruption and environmental degradation. Bangladeshi news sources cover both local and international news to keep the public informed about the latest developments and events.