কেবল সরকার পরিবর্তন যথেষ্ট নয়, এবার ১১ দফার কঠোর হুঁশিয়ারি
- Details
- by ২৪ ডেস্ক
চব্বিশের জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানের আকাঙ্ক্ষা বাস্তবায়ন এবং শেখ হাসিনার ফাঁসি কার্যকরসহ ফ্যাসিবাদীদের বিচারের দাবিতে ১১ দফা কর্মসূচি ঘোষণা করেছে জাতীয় বিপ্লবী পরিষদ। ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর কেন্টিনে ২০ মে ২০২৬, বুধবার দুপুরে আয়োজিত এক সংবাদ সম্মেলনে সংগঠনের পক্ষ থেকে এই দাবি জানানো হয়। সংবাদ সম্মেলনে জানানো হয়, ঘোষিত ১১ দফা দাবি আদায়ের লক্ষ্যে আগামী ৪০ দিনের দেশব্যাপী গণসংযোগ কর্মসূচি পালন করা হবে। এই সময়ের মধ্যে সাধারণ মানুষের সমর্থন আদায়ের পর রাজপথে ধারাবাহিক কর্মসূচি দেওয়ার পরিকল্পনা রয়েছে সংগঠনটির।

সংগঠনটির উত্থাপিত ১১ দফার উল্লেখযোগ্য দাবিগুলোর মধ্যে রয়েছে—ফ্যাসিবাদীদের বিচার ও তাদের রাজনীতি নিষিদ্ধ করা, নতুন সংবিধান প্রণয়ন এবং ঔপনিবেশিক আমলের সকল কালো আইন বাতিল করা। এছাড়া সামরিক বাহিনীর আধুনিকায়ন, বিদেশের সঙ্গে করা সকল অসম চুক্তি বাতিল, অর্থনৈতিক সংস্কার এবং দেশজুড়ে দুর্নীতি ও চাঁদাবাজি বন্ধের জোর দাবি জানানো হয়েছে। সংবাদ সম্মেলনে বক্তারা বলেন, জুলাই বিপ্লবের চেতনা বাস্তবায়ন করতে হলে কেবল সরকার পরিবর্তনই যথেষ্ট নয়। এর জন্য রাষ্ট্রব্যবস্থা, বিচার বিভাগ, প্রশাসন, নির্বাচন ব্যবস্থা ও অর্থনৈতিক কাঠামোর আমূল সংস্কার প্রয়োজন।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন পরিষদের আহ্বায়ক খোমেনী ইহসান। তিনি অভিযোগ করে বলেন, জুলাই-আগস্টের গণঅভ্যুত্থানে হাজারো মানুষের আত্মত্যাগের মাধ্যমে দেশ ফ্যাসিবাদী শাসন থেকে মুক্ত হলেও রাষ্ট্রের মৌলিক কাঠামো ও শাসনব্যবস্থায় এখনো কোনো কার্যকর পরিবর্তন আসেনি। বরং আগের দমনমূলক ব্যবস্থাকেই নতুন কিছু মানুষের মাধ্যমে টিকিয়ে রাখা হয়েছে। তিনি আরও দাবি করেন, গণঅভ্যুত্থানের পর গঠিত অন্তর্বর্তী সরকার এবং পরবর্তী নির্বাচিত সরকার উভয়ই পুরনো সাংবিধানিক কাঠামো বজায় রেখে ক্ষমতা হস্তান্তর করেছে, যার ফলে দেশে পুনরায় কর্তৃত্ববাদী শাসন ফিরে আসার আশঙ্কা তৈরি হয়েছে।
অনুষ্ঠানে পরিষদের যুগ্ম-আহ্বায়ক সাইয়েদ কুতুব, প্রধান সংগঠক মোঃ শাকিল আহমেদ, সহকারী সদস্য সচিব গালীব ইহসান ও সদস্য সাইদুল ইসলাম উপস্থিত ছিলেন। এছাড়া বিপ্লবী ছাত্র পরিষদের আহ্বায়ক আবদুল ওয়াহেদ এবং সহকারী সদস্য সচিব মোঃ আরিফুল ইসলামসহ সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ সংবাদ সম্মেলনে অংশ নেন।
গুগল নিউজে আমাদের প্রকাশিত খবর পেতে এখানে ক্লিক করুন...
খেলাধুলা, তথ্য-প্রযুক্তি, লাইফস্টাইল, দেশ-বিদেশের রাজনৈতিক বিশ্লেষণ সহ সর্বশেষ খবর
Stay up-to-date with the latest news from Bangladesh. Our comprehensive coverage includes politics, business, sports, and culture. Get breaking news, analysis, and commentary on the issues that matter most to Bangladeshis and the international community.
Bangladesh is a country located in South Asia and is home to a diverse population of over 160 million people. It has a rich cultural heritage and a rapidly growing economy. News from Bangladesh covers a wide range of topics, including politics, economics, social issues, culture, and more. The country has made significant progress in recent years in areas such as poverty reduction, education, and healthcare. However, it still faces challenges such as corruption and environmental degradation. Bangladeshi news sources cover both local and international news to keep the public informed about the latest developments and events.