আপনি পড়ছেন

তীব্র তহবিল সংকটের মধ্যে বাংলাদেশে আশ্রয় নেওয়া রোহিঙ্গা শরণার্থীদের জরুরি প্রয়োজন মেটাতে ৭১ কোটি ৫ লাখ ডলার সহায়তার আবেদন জানিয়েছে জাতিসংঘ ও এর সহযোগী সংস্থাগুলো। যৌথ সাড়াদান পরিকল্পনার অধীনে এই অর্থ চাওয়া হয়েছে। এটি আগের বছরের তুলনায় উল্লেখযোগ্য হারে কম।

বাংলাদেশে রোহিঙ্গা সহায়তায় ৭১ কোটি ডলার চাইল জাতিসংঘ
ফাইল ছবি

বুধবার বাংলাদেশের রাজধানী ঢাকা থেকে দেওয়া এক বিবৃতিতে জাতিসংঘের শরণার্থীবিষয়ক সংস্থা ইউএনএইচসিআর জানিয়েছে, নতুন এই সহায়তার আবেদন ২০২৫ সালের তুলনায় ২৬ শতাংশ কম। জীবন রক্ষাকারী ন্যূনতম সহায়তা কার্যক্রম চালিয়ে নিতেই মূলত এই অর্থ ব্যয় করা হবে।

রোহিঙ্গা মানবিক সংকটের জন্য তৈরি করা ২০২৬ সালের এই হালনাগাদ পরিকল্পনার মাধ্যমে প্রায় ১৫ লাখ ৬০ হাজার মানুষের কাছে সহায়তা পৌঁছে দেওয়া হবে। এর মধ্যে বাংলাদেশের দক্ষিণ-পূর্বাঞ্চলীয় জেলা কক্সবাজারের রোহিঙ্গা শরণার্থী ও স্থানীয় বাসিন্দারা রয়েছেন। এছাড়া বঙ্গোপসাগরের বিচ্ছিন্ন দ্বীপ ভাসানচরে থাকা রোহিঙ্গাদেরও এই তহবিলের আওতায় সহায়তা দেওয়া হবে। প্রতিবেশী দেশ মিয়ানমারে চরম নিপীড়নের শিকার হয়ে ১০ লাখেরও বেশি রোহিঙ্গা সংখ্যালঘু বাংলাদেশে আশ্রয় নিয়েছেন।

ঢাকার জাতিসংঘ ভবনে আয়োজিত এক অনুষ্ঠানে এই হালনাগাদ পরিকল্পনা তুলে ধরা হয়। এতে জাতিসংঘের অন্যান্য সংস্থা, দাতা দেশ ও বাংলাদেশ সরকারের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

২০১৭ সালের আগস্ট মাসে মিয়ানমারে পরিকল্পিত সহিংসতা ও নিপীড়নের মুখে রোহিঙ্গারা পালিয়ে আসে। নিজ দেশে প্রত্যাবাসনে কোনো অগ্রগতি না থাকায় তারা বাংলাদেশেই অবস্থান করছে।

মিয়ানমারে চলমান সংঘাত আরও অনেক মানুষকে দেশ ছাড়তে বাধ্য করেছে। ২০২৪ সালের শুরু থেকে নতুন করে প্রায় দেড় লাখ রোহিঙ্গা বাংলাদেশে প্রবেশ করেছে। এর ফলে সীমিত মানবিক সহায়তার ওপর চাপ পড়ার পাশাপাশি জনাকীর্ণ শিবিরগুলোতেও সংকট তীব্র হচ্ছে।

ইউএনএইচসিআরের ডেপুটি হাই কমিশনার কেলি টি. ক্লেমেন্টস বলেন, ‘সম্পদ ক্রমশ সীমিত হয়ে আসছে। এমন পরিস্থিতিতে শরণার্থীদের দক্ষতা ও সক্ষমতা বাড়াতে সাহায্য করা আগের চেয়ে অনেক বেশি জরুরি। এর মাধ্যমে তারা স্বাবলম্বী হতে পারবে, আশা ধরে রাখতে পারবে এবং নিজেদের জীবন নতুন করে সাজাতে পারবে।’

মানবিক সহায়তা ও উন্নয়ন কার্যক্রমে তহবিল ব্যাপকভাবে কমে যাওয়ার পরও রোহিঙ্গা শরণার্থীরা মূলত ত্রাণের ওপরই নির্ভরশীল।

ইউএনএইচসিআর জানায়, সীমিত অর্থনৈতিক সুযোগ ও সহায়তা হ্রাসের বিষয়টি রোহিঙ্গা পরিবারগুলোর ওপর মারাত্মক নেতিবাচক প্রভাব ফেলছে। বিশেষ করে নতুন আসা রোহিঙ্গা এবং নারী, মেয়ে শিশু, প্রতিবন্ধী ও বয়স্কদের মতো সংবেদনশীল গোষ্ঠীগুলোর জন্য পরিস্থিতি আরও কঠিন হয়ে পড়েছে।

রাখাইন রাজ্যে সংঘাত অব্যাহত থাকায় মিয়ানমারে দ্রুত প্রত্যাবাসনের আশা ক্ষীণ হয়ে আসছে। পরিস্থিতি আরও খারাপ হওয়ায় অনেক শরণার্থী মরিয়া হয়ে ঝুঁকিপূর্ণ পথ বেছে নিচ্ছে। এই অঞ্চলের অন্য কোথাও সুযোগের সন্ধানে তারা বিপজ্জনক ও অনেক ক্ষেত্রে প্রাণঘাতী সমুদ্রযাত্রায় পা বাড়াচ্ছে।

জাতিসংঘের এই সংস্থাটি জানিয়েছে, এ ধরনের সমুদ্রযাত্রার ক্ষেত্রে ২০২৫ সাল ছিল ইতিহাসের সবচেয়ে প্রাণঘাতী বছর। গত মাসেই ২৭০ জনের বেশি আরোহী নিয়ে একটি নৌকা ডুবে যায়, যাদের অনেকেই ছিলেন শরণার্থী। ওই ঘটনায় মাত্র নয়জন প্রাণে বেঁচে যান।

গুগল নিউজে আমাদের প্রকাশিত খবর পেতে এখানে ক্লিক করুন...

খেলাধুলা, তথ্য-প্রযুক্তি, লাইফস্টাইল, দেশ-বিদেশের রাজনৈতিক বিশ্লেষণ সহ সর্বশেষ খবর

Stay up-to-date with the latest news from Bangladesh. Our comprehensive coverage includes politics, business, sports, and culture. Get breaking news, analysis, and commentary on the issues that matter most to Bangladeshis and the international community.

Bangladesh is a country located in South Asia and is home to a diverse population of over 160 million people. It has a rich cultural heritage and a rapidly growing economy. News from Bangladesh covers a wide range of topics, including politics, economics, social issues, culture, and more. The country has made significant progress in recent years in areas such as poverty reduction, education, and healthcare. However, it still faces challenges such as corruption and environmental degradation. Bangladeshi news sources cover both local and international news to keep the public informed about the latest developments and events.