আপনি পড়ছেন

পারস্য উপসাগরে আটকে থাকা প্রায় ৬০ লাখ ব্যারেল অপরিশোধিত তেলবাহী তিনটি সুপারট্যাঙ্কার এশিয়ার বাজারের উদ্দেশ্যে রওনা হয়ে হরমুজ প্রণালী অতিক্রম করেছে। দীর্ঘ দুই মাসের বেশি সময় ধরে এসব জাহাজ সেখানে আটকা পড়ে ছিল। বুধবার এলএসইজি ও কেপলার-এর জাহাজ চলাচল সংক্রান্ত তথ্যে এই চিত্র উঠে এসেছে। একই সময়ে অন্য আরেকটি খালি ট্যাঙ্কার সেখানে প্রবেশ করছে বলেও জানা গেছে।

হরমুজ প্রণালী অতিক্রম করল আটকে থাকা তিনটি সুপারট্যাঙ্কার
হরমুজ প্রণালী, ফাইল ছবি

জাহাজ চলাচলের অচলাবস্থার কারণে শত শত নৌযান ও প্রায় ২০ হাজার নাবিক উপসাগরে আটকা পড়ে আছেন। এমতাবস্থায় পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হলেও প্রণালীর ভেতর একসাথে এত জাহাজের চলাচল বড় ধরনের নৌ-চলাচলের ঝুঁকি তৈরি করতে পারে বলে সতর্ক করেছে জাহাজ শিল্পের অ্যাসোসিয়েশনগুলো। বুধবার তাদের জারি করা নতুন নির্দেশনায় হামলা, ড্রোন, মাইন এবং হ্রাসপ্রাপ্ত সামরিক তদারকির ঝুঁকির কথা উল্লেখ করা হয়েছে।

রয়টার্সের প্রাপ্ত তথ্য অনুযায়ী, দুটি চীনা ট্যাঙ্কার চলে যাওয়ার পর দক্ষিণ কোরিয়ার পতাকাবাহী ভিএলসিসি 'ইউনিভার্সাল উইনার' প্রণালীটি অতিক্রম করে। কুয়েতের অপরিশোধিত তেল বোঝাই করা এই ট্যাঙ্কারটি গত ৪ মার্চ ২০ লাখ ব্যারেল তেল লোড করেছিল। কেপলারের তথ্য বলছে, এটি দক্ষিণ কোরিয়ার উলসান বন্দরে অবস্থিত 'এসকে এনার্জি' শোধনাগারের দিকে যাচ্ছে। তবে এসকে এনার্জি এ বিষয়ে কোনো মন্তব্য করতে অস্বীকৃতি জানিয়েছে।

ইরান জাহাজগুলোকে বিশেষ ট্রানজিট রুট ব্যবহারের নির্দেশ দিয়েছে। সাধারণত বিশ্বের মোট তেল ও জ্বালানি সরবরাহের প্রায় এক-পঞ্চমাংশ এই সংকীর্ণ জলপথ দিয়ে পরিবাহিত হয়। গত ২৮ ফেব্রুয়ারি ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যুদ্ধ শুরু হওয়ার পর থেকে হরমুজ প্রণালী দিয়ে জাহাজ চলাচল মারাত্মকভাবে সীমিত হয়ে পড়ে। যুদ্ধ শুরুর আগে এই প্রণালী দিয়ে প্রতিদিন গড়ে ১২৫ থেকে ১৪০টি জাহাজ যাতায়াত করত।

জাহাজ ট্র্যাকিং তথ্যের বিশ্লেষণে দেখা যায়, সাম্প্রতিক দিনগুলোতে প্রতিদিন গড়ে মাত্র ১০টি জাহাজ উপসাগরে প্রবেশ করছে বা বের হচ্ছে। যুক্তরাষ্ট্রের নৌবাহিনীর নেতৃত্বাধীন 'জয়েন্ট মেরিটাইম ইনফরমেশন সেন্টার' জানিয়েছে, সাম্প্রতিক হামলার কারণে নৌ-পরিচালন পরিবেশ এখনও উচ্চ ঝুঁকিপূর্ণ রয়ে গেছে। এছাড়া ইরানি ইউনিটগুলোর পক্ষ থেকে একাধিক কঠোর পদক্ষেপের ঘটনা লক্ষ করা গেছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।

গুগল নিউজে আমাদের প্রকাশিত খবর পেতে এখানে ক্লিক করুন...

খেলাধুলা, তথ্য-প্রযুক্তি, লাইফস্টাইল, দেশ-বিদেশের রাজনৈতিক বিশ্লেষণ সহ সর্বশেষ খবর

Stay up-to-date with the latest news from Bangladesh. Our comprehensive coverage includes politics, business, sports, and culture. Get breaking news, analysis, and commentary on the issues that matter most to Bangladeshis and the international community.

Bangladesh is a country located in South Asia and is home to a diverse population of over 160 million people. It has a rich cultural heritage and a rapidly growing economy. News from Bangladesh covers a wide range of topics, including politics, economics, social issues, culture, and more. The country has made significant progress in recent years in areas such as poverty reduction, education, and healthcare. However, it still faces challenges such as corruption and environmental degradation. Bangladeshi news sources cover both local and international news to keep the public informed about the latest developments and events.