আপনি পড়ছেন

জুলাই গণ–অভ্যুত্থানের পর নিষিদ্ধ হওয়া আওয়ামী লীগকে ঘিরে নতুন রাজনৈতিক বিতর্ক তৈরি হয়েছে সাবেক অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা মাহফুজ আলমের এক ফেসবুক পোস্টকে কেন্দ্র করে। আওয়ামী লীগ ‘ফিরে এসেছে’ এমন মন্তব্য করে দেওয়া তার পোস্ট সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনা-সমালোচনার জন্ম দিয়েছে। একইসঙ্গে রাজনৈতিক অঙ্গনেও শুরু হয়েছে নানা ব্যাখ্যা-বিশ্লেষণ।

আওয়ামী লীগের ‘ফিরে আসা’ নিয়ে মাহফুজের মন্তব্যে সমালোচনার ঝড়
মাহফুজ আলম

বুধবার (২০ মে) দেওয়া ওই পোস্টে মাহফুজ আলম দাবি করেন, আওয়ামী লীগ শুধু একটি রাজনৈতিক দল নয়, বরং এটি একটি ‘ধর্মতত্ত্ব’, যার প্রভাব আবারও সমাজ-রাজনীতিতে দৃশ্যমান হয়ে উঠছে। পোস্টে তিনি বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক ঘটনার উদাহরণ টেনে আওয়ামী লীগের পুনরুত্থানের ইঙ্গিত দেন। পরে পোস্টটি দ্রুত ভাইরাল হয়ে পড়ে এবং কয়েক ঘণ্টার মধ্যেই হাজারো প্রতিক্রিয়া জমা হয়।

পোস্টটি ঘিরে অনলাইনজুড়ে শুরু হয় তীব্র বিতর্ক। কেউ মাহফুজ আলমের বক্তব্যের সঙ্গে একমত হয়ে বর্তমান রাজনৈতিক বাস্তবতায় আওয়ামী লীগের প্রভাব ফের দৃশ্যমান হওয়ার কথা বলেন। আবার অনেকে তার অবস্থান নিয়েও প্রশ্ন তোলেন। বিশেষ করে অন্তর্বর্তী সরকারের অংশ থাকা অবস্থায় তিনি কেন তখন প্রকাশ্যে সমালোচনা করেননি—এমন প্রশ্নও ওঠে বিভিন্ন মহল থেকে।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাবেক সমন্বয়ক ও বর্তমানে জাতীয় ছাত্রশক্তির নেতা আবু বাকের মজুমদার মন্তব্য করেন, অন্তর্বর্তী সরকারের কিছু উপদেষ্টার বিরুদ্ধে ওঠা আর্থিক অনিয়মের অভিযোগও আলোচনায় আসা উচিত ছিল। অন্যদিকে গণতান্ত্রিক অধিকারকর্মী মাহতাব উদ্দীন আহমেদ প্রশ্ন তোলেন, সরকারে থেকে পরিস্থিতি বদলাতে না পারলে তখন পদত্যাগ না করার কারণ কী।

এদিকে আওয়ামী লীগের ‘ফিরে আসা’ প্রসঙ্গটি এমন সময়ে সামনে এলো, যখন সামাজিক যোগাযোগমাধ্যমে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সম্ভাব্য রাজনৈতিক প্রত্যাবর্তন নিয়ে আলোচনা চলছে। দলটির নেতাকর্মীদের কেউ কেউ ‘প্রত্যাবর্তন ২.০’ শিরোনামে প্রচারণাও চালাচ্ছেন। একই সময়ে ভারতের কয়েকটি গণমাধ্যমে শেখ হাসিনার সাক্ষাৎকার প্রকাশও নতুন করে রাজনৈতিক আলোচনা উসকে দিয়েছে।

মাহফুজ আলমের পোস্টের পর বিষয়টি নিয়ে প্রতিক্রিয়া জানান অন্তর্বর্তী সরকারের সাবেক আইন উপদেষ্টা আসিফ নজরুল। তিনি লেখেন, আওয়ামী লীগ কখনো পুরোপুরি হারিয়ে যায়নি, বরং তাদের পুরোনো দম্ভ ও বিভ্রান্তিকর রাজনীতি আবার সামনে আসছে।

বিতর্ক বাড়তে থাকলে রাতেই দ্বিতীয় একটি পোস্ট দিয়ে নিজের অবস্থান ব্যাখ্যা করেন মাহফুজ আলম। সেখানে তিনি বলেন, বর্তমান সময়ের মূল কাজ হওয়া উচিত সব ধরনের নিপীড়নের বিরুদ্ধে অবস্থান নেওয়া এবং গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলোকে শক্তিশালী করা। একই সঙ্গে তিনি জুলাই গণ–অভ্যুত্থানের চেতনা ধরে রাখার আহ্বান জানান।

নিজের ব্যাখ্যায় তিনি আরও বলেন, স্বাস্থ্য, অর্থনীতি, আইনশৃঙ্খলা ও মানবাধিকারের প্রশ্নে সরকারকে জবাবদিহির মধ্যে রাখতে হবে। পাশাপাশি ফ্যাসিবাদবিরোধী রাজনৈতিক শক্তিগুলোর মধ্যে একটি অভিন্ন অবস্থান তৈরির ওপরও গুরুত্বারোপ করেন তিনি।

মাহফুজ আলমের এই পোস্ট ও পরবর্তী ব্যাখ্যা ঘিরে রাজনৈতিক অঙ্গনে এখন আলোচনা চলছে—এটি কি কেবল রাজনৈতিক বিশ্লেষণ, নাকি নতুন কোনো রাজনৈতিক অবস্থান তৈরির ইঙ্গিত।

গুগল নিউজে আমাদের প্রকাশিত খবর পেতে এখানে ক্লিক করুন...

খেলাধুলা, তথ্য-প্রযুক্তি, লাইফস্টাইল, দেশ-বিদেশের রাজনৈতিক বিশ্লেষণ সহ সর্বশেষ খবর

Stay up-to-date with the latest news from Bangladesh. Our comprehensive coverage includes politics, business, sports, and culture. Get breaking news, analysis, and commentary on the issues that matter most to Bangladeshis and the international community.

Bangladesh is a country located in South Asia and is home to a diverse population of over 160 million people. It has a rich cultural heritage and a rapidly growing economy. News from Bangladesh covers a wide range of topics, including politics, economics, social issues, culture, and more. The country has made significant progress in recent years in areas such as poverty reduction, education, and healthcare. However, it still faces challenges such as corruption and environmental degradation. Bangladeshi news sources cover both local and international news to keep the public informed about the latest developments and events.