প্রতিবেদন: হজের কারণে ইরানে হামলা পেছালেন ট্রাম্প
- Details
- by আন্তর্জাতিক ডেস্ক
ইরানের ওপর নতুন করে সামরিক হামলার পরিকল্পনা শেষ মুহূর্তে স্থগিত করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। হজ মৌসুমে যুদ্ধ শুরু হলে মধ্যপ্রাচ্যজুড়ে বড় ধরনের মানবিক ও কূটনৈতিক সংকট তৈরি হতে পারে—উপসাগরীয় মিত্রদেশ ও নিজ প্রশাসনের এমন সতর্কবার্তার পরই এ সিদ্ধান্ত নেওয়া হয় বলে জানিয়েছে মিডল ইস্ট আই।

প্রতিবেদনে বলা হয়েছে, কাতার, সৌদি আরব ও সংযুক্ত আরব আমিরাতের কর্মকর্তারা ওয়াশিংটনকে সতর্ক করে জানান, হজ চলাকালে ইরানে হামলা হলে লাখো হাজির যাতায়াত ব্যাহত হতে পারে। পাশাপাশি মুসলিম বিশ্বের মধ্যে যুক্তরাষ্ট্রবিরোধী মনোভাব আরও তীব্র হওয়ার আশঙ্কাও তুলে ধরা হয়।
মার্কিন প্রশাসনের এক জ্যেষ্ঠ কর্মকর্তা জানিয়েছেন, ট্রাম্পকে তার নিজস্ব নিরাপত্তা ও কূটনৈতিক টিমও সতর্ক করেছিল যে, এই সময়ে নতুন করে যুদ্ধ শুরু করলে আন্তর্জাতিক অঙ্গনে যুক্তরাষ্ট্রের ভাবমূর্তি বড় ধাক্কা খেতে পারে।
চলতি বছরের হজ শুরু হওয়ার কথা ২৪ মে। ইতোমধ্যে বিশ্বের বিভিন্ন দেশ থেকে বিপুলসংখ্যক হাজি সৌদি আরবে পৌঁছাতে শুরু করেছেন। এমন পরিস্থিতিতে মধ্যপ্রাচ্যে বড় ধরনের সামরিক সংঘাত শুরু হলে আকাশপথ, জ্বালানি সরবরাহ ও নিরাপত্তা পরিস্থিতিতে মারাত্মক প্রভাব পড়তে পারত বলে আশঙ্কা করা হচ্ছে।
প্রতিবেদনে আরও বলা হয়, হরমুজ প্রণালীকে কেন্দ্র করে চলমান উত্তেজনার কারণে উপসাগরীয় অঞ্চলের তেল ও গ্যাস রপ্তানি ইতোমধ্যে চাপে রয়েছে। যুদ্ধ আবার শুরু হলে বৈশ্বিক জ্বালানি বাজারেও নতুন অস্থিরতা তৈরি হতে পারে।
এদিকে ইরান আবারও হুঁশিয়ারি দিয়ে বলেছে, যুক্তরাষ্ট্র বা ইসরায়েল তাদের জ্বালানি ও বেসামরিক স্থাপনায় হামলা চালালে উপসাগরীয় অঞ্চলের গুরুত্বপূর্ণ অবকাঠামো লক্ষ্য করে পাল্টা আঘাত হানা হবে। এমনকি সংঘাত মধ্যপ্রাচ্যের বাইরেও ছড়িয়ে যেতে পারে বলেও সতর্ক করেছে তেহরান।
এর আগে ফেব্রুয়ারির শেষ দিকে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ হামলার পর কয়েক সপ্তাহ ধরে তীব্র সংঘাত চলে। তবে শেষ পর্যন্ত যুদ্ধবিরতি কার্যকর হয়। যদিও বিশ্লেষকদের ধারণা, হজ শেষ হওয়ার পর পরিস্থিতি আবারও উত্তপ্ত হয়ে উঠতে পারে।
মিডল ইস্ট আইয়ের প্রতিবেদনে আরও বলা হয়েছে, ইসরায়েল সরকার ইরানের বিরুদ্ধে সামরিক চাপ অব্যাহত রাখতে যুক্তরাষ্ট্রকে উৎসাহিত করছে। তবে পেন্টাগনের ভেতরে ভবিষ্যৎ হামলা নিয়ে শঙ্কাও রয়েছে।
মার্কিন কর্মকর্তাদের মতে, গোলাবারুদের ঘাটতি ও ইরানের শক্তিশালী আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ভবিষ্যৎ অভিযানের ক্ষেত্রে বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়াতে পারে।
গুগল নিউজে আমাদের প্রকাশিত খবর পেতে এখানে ক্লিক করুন...
খেলাধুলা, তথ্য-প্রযুক্তি, লাইফস্টাইল, দেশ-বিদেশের রাজনৈতিক বিশ্লেষণ সহ সর্বশেষ খবর
Stay up-to-date with the latest news from Bangladesh. Our comprehensive coverage includes politics, business, sports, and culture. Get breaking news, analysis, and commentary on the issues that matter most to Bangladeshis and the international community.
Bangladesh is a country located in South Asia and is home to a diverse population of over 160 million people. It has a rich cultural heritage and a rapidly growing economy. News from Bangladesh covers a wide range of topics, including politics, economics, social issues, culture, and more. The country has made significant progress in recent years in areas such as poverty reduction, education, and healthcare. However, it still faces challenges such as corruption and environmental degradation. Bangladeshi news sources cover both local and international news to keep the public informed about the latest developments and events.