আপনি পড়ছেন

সারাদেশে নিরাপদ সড়ক নিশ্চিত করার লক্ষ্যে সরকার সমন্বিত বিভিন্ন উদ্যোগ বাস্তবায়ন করছে। শুক্রবার কুমিল্লা জেলা প্রশাসন ও বিআরটিএ ট্রাস্টি বোর্ড আয়োজিত এক অনুষ্ঠানে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী শেখ রবিউল আলম এই তথ্য জানান। তিনি বলেন, দুর্ঘটনা কমাতে পরিকাঠামো উন্নয়ন, দক্ষ চালক তৈরি এবং জনসচেতনতা বৃদ্ধিসহ বহুমুখী কার্যক্রম চলমান রয়েছে।

বছরে ঝরছে সাড়ে ৪ হাজার প্রাণ, নিরাপদ সড়ক গড়তে বড় ঘোষণা মন্ত্রীর
২২ মে কুমিল্লায় বিআরটিএ ট্রাস্টি বোর্ড আয়োজিত সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্তদের মাঝে চেক বিতরণ অনুষ্ঠানে বক্তব্য দেন সড়ক পরিবহন মন্ত্রী শেখ রবিউল আলম

অনুষ্ঠানে কুমিল্লায় সড়ক দুর্ঘটনায় প্রাণ হারানো ব্যক্তিদের পরিবার এবং আহতদের মাঝে ৪ কোটি ৮৯ লাখ টাকার মোট ১১৯টি চেক বিতরণ করা হয়। এ সময় মন্ত্রী জানান, আসন্ন ঈদে সাধারণ মানুষের নিরাপদ ও নির্বিঘ্ন যাতায়াত নিশ্চিত করতে সংশ্লিষ্ট সকল সংস্থাকে সমন্বিতভাবে কাজ করার কঠোর নির্দেশনা দেওয়া হয়েছে। রাষ্ট্র সড়ক দুর্ঘটনায় হারানো স্বজনদের ফিরিয়ে দিতে না পারলেও ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর পাশে থাকতে অঙ্গীকারবদ্ধ বলে তিনি উল্লেখ করেন।

দেশে প্রতি বছর সড়ক দুর্ঘটনায় অন্তত ৪ হাজার থেকে ৪ হাজার ৫০০ মানুষের মৃত্যু হয় বলে জানান শেখ রবিউল আলম। তিনি বলেন, সড়ক দুর্ঘটনার প্রধান তিনটি কারণ হলো অনুপযুক্ত যানবাহন, অদক্ষ চালক এবং জনসচেতনতার অভাব। এই সমস্যাগুলো মোকাবিলায় এখন থেকে কঠোর নজরদারি ও কার্যকর ব্যবস্থা নেওয়া হচ্ছে। ত্রুটিপূর্ণ কোনো যানবাহন যেন রাস্তায় নামতে না পারে এবং কেবল দক্ষ চালকরাই যেন গাড়ি চালান, তা নিশ্চিত করতে পরিবহন মালিক ও শ্রমিকসহ সংশ্লিষ্ট সকল পক্ষকে দায়িত্বশীল হওয়ার আহ্বান জানান তিনি।

দুর্ঘটনায় উপার্জনক্ষম সদস্য হারানো পরিবারগুলোর পুনর্বাসনে সরকারের পরিকল্পনার কথা উল্লেখ করে মন্ত্রী আরও বলেন, ভুক্তভোগী পরিবারগুলোর শিক্ষা, কর্মসংস্থান ও অন্যান্য সরকারি পরিষেবা প্রাপ্তিতে অগ্রাধিকার দেওয়ার বিষয়ে আলোচনা চলছে। সরকার সড়ক দুর্ঘটনা কমাতে সর্বোচ্চ আন্তরিকতার সঙ্গে কাজ করে যাচ্ছে।

গুগল নিউজে আমাদের প্রকাশিত খবর পেতে এখানে ক্লিক করুন...

খেলাধুলা, তথ্য-প্রযুক্তি, লাইফস্টাইল, দেশ-বিদেশের রাজনৈতিক বিশ্লেষণ সহ সর্বশেষ খবর

Stay up-to-date with the latest news from Bangladesh. Our comprehensive coverage includes politics, business, sports, and culture. Get breaking news, analysis, and commentary on the issues that matter most to Bangladeshis and the international community.

Bangladesh is a country located in South Asia and is home to a diverse population of over 160 million people. It has a rich cultural heritage and a rapidly growing economy. News from Bangladesh covers a wide range of topics, including politics, economics, social issues, culture, and more. The country has made significant progress in recent years in areas such as poverty reduction, education, and healthcare. However, it still faces challenges such as corruption and environmental degradation. Bangladeshi news sources cover both local and international news to keep the public informed about the latest developments and events.