হামলা ও ডিম নিক্ষেপ: মামলা করেই ঝিনাইদহ ছাড়লেন নাসীরুদ্দীন
- Details
- by ২৪ ডেস্ক
ঝিনাইদহে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সংগঠক নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর হামলার ঘটনায় জেলা ছাত্রদলের সভাপতি-সাধারণ সম্পাদকসহ আটজনের নামে মামলা হয়েছে। অজ্ঞাতনামা আরো ১০০ জনকে আসামি করে গতকাল শুক্রবার রাতে সদর থানায় মামলাটি করেন এনসিপির কেন্দ্রীয় যুগ্ম সদস্যসচিব তারেক রেজা।

আসামিরা হলেন- জেলা ছাত্রদলের সভাপতি ইমরান হোসেন, সাবেক সভাপতি এস এম সমিনুজ্জামান সমিন, সাধারণ সম্পাদক শাহরিয়ার রাসেল, সাবেক সহসভাপতি নয়ন হাওলাদার, ইসলামী বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের আহ্বায়ক সাহেদ আহমেদ, পৌর ছাত্রদলের সহসভাপতি মোবারক হোসেন, পৌর ছাত্রদলের নেতা হাদু ও আরাফাত হোসেন।
এদিকে মামলার প্রতিবাদে রাত ৯টার দিকে শহরে বিক্ষোভ মিছিল করেন ছাত্রদলের নেতাকর্মীরা। বিভিন্ন সড়ক ঘুরে মিছিলটি সদর থানার সামনে এলে উত্তেজনা দেখা দেয়। থানার মধ্যে থাকা নাসীরুদ্দীনকে বের করে দেওয়ার দাবি জানান তারা। এ সময় ভেতরে প্রবেশ করতে না পেরে ইটপাটকেল ছোড়ার ঘটনা ঘটে। পরে শহরের পায়রা চত্বরে সমাবেশ করেন নেতাকর্মীরা। সেখানে ছাত্রদলের জ্যেষ্ঠ নেতারা বক্তব্য দেন।
মামলা প্রত্যাহারসহ বিএনপির জেলা সাধারণ সম্পাদক জাহিদুজ্জামান মনা হুঁশিয়ারি দিয়ে বলেন, ২৪ ঘণ্টার মধ্যে নাসীরুদ্দীনকে আটক করতে হবে। তা না হলে ছাত্রদল দায়িত্ব হাতে তুলে নেবে।
রাত ৯টা ৫০ মিনিটের দিকে কড়া পুলিশি প্রহরায় নাসীরুদ্দীনসহ এনসিপির কেন্দ্রীয় নেতারা কালো রঙের মাইক্রোবাসে ঝিনাইদহ ছেড়ে যান।
এর আগে জুমার নামাজের পর ঝিনাইদহ পুরাতন ডিসি কোর্ট মসজিদের সামনে নাসীরুদ্দীন পাটওয়ারী ও কেন্দ্রীয় নেতা মহিউদ্দীন রনির ওপর হামলা এবং ডিম নিক্ষেপের ঘটনা ঘটে। এ ঘটনায় ছাত্রদল ও এনসিপি পাল্টাপাল্টি অভিযোগ করেছে। ঘটনার পর নাসীরুদ্দীনসহ তার নেতাকর্মীরা ঝিনাইদহ সদর থানায় অবস্থান নেন। মামলা না নেওয়া পর্যন্ত অবস্থান কর্মসূচি শুরু করেন। পরে সন্ধ্যা ৭টা থেকে এনসিপির নেতা-কর্মীরা থানার ওসির কক্ষের প্রধান ফটকের সামনে অবস্থান নিয়ে বিক্ষোভ শুরু করেন। পরে রাত সাড়ে ৯টার দিকে মামলা নেন ওসি।
সদর থানার ওসি আসাদ উজ্জামান জানান, নাসীরুদ্দীনসহ এনসিপির নেতাকর্মীরা থানায় এসেছিলেন। তারা আটজনের নাম উল্লেখ করে শতাধিক নেতাকর্মীকে অজ্ঞাতনামা রেখে অভিযোগ করেছেন। বিষয়টি আমরা গ্রহণ করেছি।
গুগল নিউজে আমাদের প্রকাশিত খবর পেতে এখানে ক্লিক করুন...
খেলাধুলা, তথ্য-প্রযুক্তি, লাইফস্টাইল, দেশ-বিদেশের রাজনৈতিক বিশ্লেষণ সহ সর্বশেষ খবর
Stay up-to-date with the latest news from Bangladesh. Our comprehensive coverage includes politics, business, sports, and culture. Get breaking news, analysis, and commentary on the issues that matter most to Bangladeshis and the international community.
Bangladesh is a country located in South Asia and is home to a diverse population of over 160 million people. It has a rich cultural heritage and a rapidly growing economy. News from Bangladesh covers a wide range of topics, including politics, economics, social issues, culture, and more. The country has made significant progress in recent years in areas such as poverty reduction, education, and healthcare. However, it still faces challenges such as corruption and environmental degradation. Bangladeshi news sources cover both local and international news to keep the public informed about the latest developments and events.