সড়কে এআই ক্যামেরা মামলা দিচ্ছে যেভাবে
- Details
- by ২৪ ডেস্ক
রাজধানীর সড়কে শত শত ক্যামেরা এবং এআই (কৃত্রিম বুদ্ধিমত্তা) প্রযুক্তি ব্যবহার করে ট্রাফিক আইন অমান্যকারীদের বিরুদ্ধে মামলা দেওয়া হচ্ছে। চলতি মে মাসে পাইলট প্রকল্পটি শুরু হয়। ইতোমধ্যে দুই হাজারের বেশি ক্যামেরায় ধারণ করে এআই প্রযুক্তিতে মামলা দেওয়া হয়েছে।

বর্তমানে রাজধানীর প্রধান সড়কের দশটি পয়েন্টে এবং এলিভেটেড এক্সপ্রেসওয়েতে ক্যামেরা ব্যবহার করে ট্রাফিক আইন অমান্যকারীদের বিরুদ্ধে মামলা দেওয়া হচ্ছে। এক্সপ্রেসওয়েতে ক্যামেরা দিয়ে ওভারস্পিড (অতিরিক্ত গতি) শনাক্ত করে মামলা আরো আগে শুরু হলেও ঢাকার এআই প্রযুক্তির সহায়তা নেওয়া শুরু হয়েছে চলতি মাসের প্রথম সপ্তাহে।
বাংলাদেশে মূলত ম্যানুয়াল পদ্ধতিতে ট্রাফিক নিয়ন্ত্রণ করা হয় এবং মামলা দেওয়া হয়। আশির দশকে হাতে লেখা স্লিপ দিয়ে মামলা শুরু হয়েছিল। এরপর পজ মেশিন ব্যবহার শুরু হয়। দুটি ক্ষেত্রেই ট্রাফিক পুলিশকে উপস্থিত থেকে ম্যানুয়াল পদ্ধতিতে মামলা দিতে হতো। এখন এআই বেইজড ই প্রসিকিউশন সিস্টেম চালু হয়েছে।
এক্সপ্রেসওয়েতে নির্ধারিত গতিসীমা (ঘণ্টায় ৮০ কিলোমিটার) লঙ্ঘন করলে ক্যামেরায় ছবি তুলে সেই গাড়ির নিবন্ধিত ঠিকানায় মামলার নোটিশ পৌঁছে যাচ্ছে। নিবন্ধিত মোবাইল ফোনেও পাঠানো হচ্ছে এসএমএস।
ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) ট্রাফিক বিভাগের তথ্য অনুযায়ী, শাহবাগ থেকে জাহাঙ্গীর গেট পর্যন্ত এ সড়কে এখন সয়ংক্রীয়ভাবে অপরাধ শনাক্তের পর মামলা দেওয়া হচ্ছে। আপাতত পাঁচ ধরনের অপরাধ শনাক্ত করতে পরীক্ষামূলকভাবে এআই সফটওয়্যার ব্যবহার করা হচ্ছে। গাড়ি শনাক্তের জন্য ব্যবহার হচ্ছে ১০৫টি ক্যামেরা। এই সংখ্যা প্রতিনিয়ত বাড়বে।
ডিএমপির ট্রাফিক বিভাগের অতিরিক্ত কমিশনার আনিসুর রহমান জানান, এআই কোন কোন অপরাধ শনাক্ত করবে, সেগুলোর একটা নির্দেশনা সফটওয়্যারে দেওয়া হয়েছে। তার ভিত্তিতেই অপরাধ শনাক্ত করে মামলা দেওয়া হয়।
তিনি বলেন, আমরা দেখছি রেড সিগন্যাল ভায়োলেশন, তারপর জেব্রা ক্রসিং অতিক্রম করা। অত্যন্ত গরুত্বের সঙ্গে দেখি উল্টো পথে গাড়ি আসা। স্টপেজ ছাড়া গাড়ি থামানো বা অন্য যানবাহনের চলাচলে প্রতিবন্ধকতা সৃষ্টি করা। আরেকটা বিষয় হচ্ছে, যদি আপনি বাম লেনটা ব্লক করে দেন। মূলত এই পাঁচ ধরনের জিনিসগুলো দেখছি।
এআই ব্যবহার করে আরো কিছু ফিচার অন্তর্ভুক্ত করা হবে বলেও জানাচ্ছে ডিএমপি। এর মধ্যে গাড়ি চালানোর সময় মোবাইল ফোনে কথা বলা, সিট বেল্ট বাঁধার মতো বিষয় রয়েছে।
ডিএমপির ট্রাফিক বিভাগের প্রধান অতিরিক্ত কমিশনার আনিসুর রহমান বিবিসি বাংলাকে বলেন, গত ৭ মে থেকে কার্যক্রম চলছে। উন্নত দেশে সরাসরি মামলা হয়ে যায়। এখানে কিছুটা ভিন্নতা রয়েছে। ভবিষ্যতে সয়ংক্রীয় মামলা হবে।
তিনি বলেন, যে মামলাগুলো নিশ্চিত করা হচ্ছে, সেই গাড়ির নিবন্ধিত সেলফোনে বার্তা পাঠানো হচ্ছে। একটি অভিযোগের নোটিশ তার ঠিকানায় পাঠানো হচ্ছে। মেসেজ যাচ্ছে, আপনার গাড়িটা এইরকম জায়গায় এই তারিখে এরকম একটা ভায়োলেশন করেছে এবং ভায়োলেশনের ধরনটা কী। সশরীরে আমাদের দপ্তরে হাজির হওয়ার জন্য একটা চিঠি পাঠানো হচ্ছে।। এখানে আসতে হবে এবং মামলাটা নিস্পত্তি করতে পনের দিনের সময় দেয়া হচ্ছে।
আনিসুর রহমান জানান, ২৫ সেকেন্ডের একটা ভিডিও জমা প্রমাণ হিসেবে রাখা হচ্ছে। সশরীরে এসে দায় নিয়ে নিলে জরিমানা দিয়ে মামলা নিষ্পত্তি হবে অথবা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেটের কাছে আপিল করার সুযোগ আছে।
এদিকে গাড়ির চালকেরা বলছেন, সড়কে বহুমুখী সংকট। কিন্তু লাইসেন্সধারী এবং নিবন্ধিত যানবাহন কঠোর আইন ও নিয়ম কানুনের বেড়াজালে পড়ছে। অনিবন্ধিতরা থেকে যাচ্ছে ধরা ছোয়ার বাইরে। অথচ সড়কে সমস্যার অন্যতম বড় কারণ লাইসেন্সবিহীন চালক আর অনিবন্ধিত যানবাহন।
বিশেষজ্ঞরা বলছেন, নিবন্ধনহীন যানবাহন আর অনিয়ন্ত্রিত পরিবহন সেক্টরকে নিয়ন্ত্রণ করা না গেলে রাজধানীর সড়কে শৃঙ্খলা আনা সম্ভব নয় । সেই সঙ্গে সারাদেশে যেভাবে ব্যাটারিচালিত ইজিবাইক এবং অটোরিকশা ছয়লাব হয়ে গেছে, তাতে সমস্যা ক্রমাগত জটিল হচ্ছে।
গুগল নিউজে আমাদের প্রকাশিত খবর পেতে এখানে ক্লিক করুন...
খেলাধুলা, তথ্য-প্রযুক্তি, লাইফস্টাইল, দেশ-বিদেশের রাজনৈতিক বিশ্লেষণ সহ সর্বশেষ খবর
Stay up-to-date with the latest news from Bangladesh. Our comprehensive coverage includes politics, business, sports, and culture. Get breaking news, analysis, and commentary on the issues that matter most to Bangladeshis and the international community.
Bangladesh is a country located in South Asia and is home to a diverse population of over 160 million people. It has a rich cultural heritage and a rapidly growing economy. News from Bangladesh covers a wide range of topics, including politics, economics, social issues, culture, and more. The country has made significant progress in recent years in areas such as poverty reduction, education, and healthcare. However, it still faces challenges such as corruption and environmental degradation. Bangladeshi news sources cover both local and international news to keep the public informed about the latest developments and events.