প্রধানমন্ত্রীর হাতে দেশের তৈরি বৈদ্যুতিক গাড়ির স্টিয়ারিং, এক চার্জেই চলবে ৪৫০ কিলোমিটার
- Details
- by ২৪ ডেস্ক
দেশে সম্পূর্ণ পরিবেশবান্ধব ও সাশ্রয়ী বৈদ্যুতিক গাড়ি (ইভি) উৎপাদনে সব ধরনের মান এবং নিরাপত্তা নিশ্চিত করা হলে সরকারিভাবে প্রয়োজনীয় সব ধরনের সহযোগিতা দেওয়া হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আজ সকাল ১০টার দিকে রাজধানীর তেজগাঁও কার্যালয়ে নিজ দপ্তরে প্রবেশের আগে বাংলাদেশ অটো ইন্ডাস্ট্রিজ লিমিটেডের তৈরি গাড়িগুলো পরিদর্শনকালে তিনি এই আশ্বাস দেন।

পরিদর্শনের সময় প্রধানমন্ত্রী নিজে একটি স্পোর্টস ইউটিলিটি ভেহিকল (এসইউভি) এবং একটি কাভার্ড ভ্যান চালিয়ে দেখেন। এ সময় নির্মাতা প্রতিষ্ঠানের একজন প্রতিনিধি তার সঙ্গে থেকে গাড়ির বিভিন্ন প্রযুক্তিগত দিক সম্পর্কে বিস্তারিত তথ্য তুলে ধরেন বলে জানান প্রধানমন্ত্রীর উপ প্রেস সচিব হাসান শিপলু। কার্যালয় প্রাঙ্গণে প্রদর্শনীর জন্য দুটি এসইউভি, একটি কাভার্ড ভ্যান, একটি ট্রাক, একটি অটোরিকশা ও দুটি মোটরসাইকেল আনা হয়েছিল।
প্রদর্শনীতে থাকা এসইউভি গাড়িগুলো একবার পূর্ণ চার্জে ৪৫০ কিলোমিটারের বেশি চলতে সক্ষম। ফাস্ট চার্জিং প্রযুক্তির মাধ্যমে মাত্র আধা ঘণ্টায় এবং সাধারণ চার্জে ৫ থেকে ৬ ঘণ্টার মধ্যে এর ব্যাটারি পূর্ণ করা সম্ভব। এছাড়া প্রদর্শনীতে থাকা ট্রাক ও কাভার্ড ভ্যানগুলো ফাস্ট চার্জে ৪০ মিনিটে এবং সাধারণ চার্জে ৬ ঘণ্টায় পূর্ণ হয়ে প্রায় ২০০ কিলোমিটার পথ পাড়ি দিতে পারে।
দেশের প্রথম ইভি নির্মাতা প্রতিষ্ঠান হিসেবে বাংলাদেশ অটো ইন্ডাস্ট্রিজ লিমিটেড এই গাড়িগুলো তৈরি করছে। সম্পূর্ণ ব্যাটারিচালিত এসব গাড়িতে জ্বালানি তেলের প্রয়োজন হয় না এবং বিদ্যুৎ খরচ তুলনামূলক কম হওয়ায় দামও সাধারণ মানুষের নাগালের মধ্যে থাকবে বলে জানানো হয়েছে। পরিদর্শন শেষে ইভি গাড়ির ভবিষ্যৎ সম্ভাবনা ও বাজারজাতকরণ নিয়ে আলোচনা করতে নির্মাতা প্রতিষ্ঠানের চেয়ারম্যান এ মান্নান হোসেন খান এবং ব্যবস্থাপনা পরিচালক মীর মাসুদ কবিরকে নিয়ে নিজ দপ্তরে বৈঠক করেন প্রধানমন্ত্রী।
উক্ত বৈঠকে প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) এ কে এম শামছুল ইসলাম ও যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক উপস্থিত ছিলেন। এছাড়াও প্রধানমন্ত্রীর মুখ্য সচিব এ বি এম আব্দুস সাত্তার এবং প্রেস সচিব সালেহ শিবলীসহ সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তারা এ সময় উপস্থিত ছিলেন।
গুগল নিউজে আমাদের প্রকাশিত খবর পেতে এখানে ক্লিক করুন...
খেলাধুলা, তথ্য-প্রযুক্তি, লাইফস্টাইল, দেশ-বিদেশের রাজনৈতিক বিশ্লেষণ সহ সর্বশেষ খবর
Stay up-to-date with the latest news from Bangladesh. Our comprehensive coverage includes politics, business, sports, and culture. Get breaking news, analysis, and commentary on the issues that matter most to Bangladeshis and the international community.
Bangladesh is a country located in South Asia and is home to a diverse population of over 160 million people. It has a rich cultural heritage and a rapidly growing economy. News from Bangladesh covers a wide range of topics, including politics, economics, social issues, culture, and more. The country has made significant progress in recent years in areas such as poverty reduction, education, and healthcare. However, it still faces challenges such as corruption and environmental degradation. Bangladeshi news sources cover both local and international news to keep the public informed about the latest developments and events.