আপনি পড়ছেন

ময়মনসিংহের ত্রিশালে পুনঃখনন করা ধরার খালের উদ্বোধন অনুষ্ঠানে প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, বিএনপি সরকার জনগণের জীবনমান উন্নয়নে কাজ করছে, তবে একটি গোষ্ঠী নানা ইস্যু তৈরি করে সেই কার্যক্রম বাধাগ্রস্ত করার চেষ্টা করছে। তিনি দাবি করেন, এই গোষ্ঠীর কর্মকাণ্ডের সঙ্গে ‘পতিত স্বৈরাচারের’ মিল রয়েছে এবং তাদের মধ্যে গোপন যোগাযোগও আছে বলে সন্দেহ করা হচ্ছে।

প্রধানমন্ত্রী: পতিত স্বৈরাচারের সঙ্গে একটি গোষ্ঠীর যোগাযোগ আছে
তারেক রহমান

শনিবার (২৩ মে) দুপুরে ত্রিশাল উপজেলার বইলর এলাকায় প্রায় চার কিলোমিটার দীর্ঘ ধরার খাল পুনঃখনন প্রকল্পের উদ্বোধনী অনুষ্ঠানে এসব কথা বলেন প্রধানমন্ত্রী। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন স্থানীয় সংসদ সদস্য ডা. মাহবুবুর রহমান লিটন। উপস্থিত ছিলেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব দুলু, প্রতিমন্ত্রী এম ইকবাল হোসেনসহ স্থানীয় নেতারা।

প্রধানমন্ত্রী বলেন, জনগণের ভোটে নির্বাচিত হওয়ার পর সরকার ধাপে ধাপে বিভিন্ন সামাজিক নিরাপত্তা ও কল্যাণমূলক কর্মসূচি বাস্তবায়ন করছে। পরিবারভিত্তিক সহায়তার জন্য ফ্যামিলি কার্ড, কৃষকদের জন্য কৃষি কার্ড, শিক্ষার্থীদের জন্য স্কুল ব্যাগ, পোশাক ও খাদ্য সহায়তা এবং ইমামদের জন্য ভাতা কার্যক্রম চালু করা হয়েছে। পর্যায়ক্রমে আরও মানুষকে এসব সুবিধার আওতায় আনার আশ্বাস দেন তিনি।

তিনি অভিযোগ করেন, একটি মহল উন্নয়নমূলক কর্মকাণ্ডের আলোচনা না করে শুধু আন্দোলন ও বিশৃঙ্খলার পরিবেশ তৈরির চেষ্টা করছে। তাদের উদ্দেশ্য জনগণের দুর্ভোগ বাড়ানো এবং সরকারের উন্নয়ন পরিকল্পনা ব্যাহত করা।

সম্প্রতি আলোচিত রামিসা হত্যাকাণ্ডের প্রসঙ্গ টেনে প্রধানমন্ত্রী বলেন, সরকার অপরাধীদের বিচারের আওতায় আনতে দৃঢ়প্রতিজ্ঞ। তবে আইনি প্রক্রিয়া মেনেই বিচার সম্পন্ন করতে হবে। এ ঘটনায় কেউ যেন পরিস্থিতিকে অস্থিতিশীল করার হাতিয়ার হিসেবে ব্যবহার করতে না পারে, সে বিষয়েও সতর্ক থাকার আহ্বান জানান তিনি।

তারেক রহমান আরও বলেন, অন্তর্বর্তী সরকারের সময় ঘটে যাওয়া নানা ঘটনায় যারা নীরব ছিল, তারাই এখন বিভিন্ন ইস্যুতে সক্রিয় হয়ে উঠেছে। তাদের লক্ষ্য বিএনপি সরকারের উন্নয়ন পরিকল্পনা ব্যাহত করা।

তিনি বলেন, সরকারের ক্ষতি মানে জনগণের ক্ষতি। তাই জনগণকেই ষড়যন্ত্রকারীদের বিরুদ্ধে সচেতন থাকতে হবে।

শিক্ষাখাত প্রসঙ্গে প্রধানমন্ত্রী বলেন, ভবিষ্যৎ প্রজন্মকে দক্ষ মানবসম্পদ হিসেবে গড়ে তুলতে সরকার কর্মমুখী ও ভোকেশনাল শিক্ষার ওপর বিশেষ গুরুত্ব দিচ্ছে।

এর আগে প্রবল বৃষ্টির মধ্যেই অনুষ্ঠানস্থলে পৌঁছে ধরার খাল পুনঃখনন কার্যক্রমের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী। পরে তিনি খালে নেমে শ্রমিকদের সঙ্গে প্রতীকীভাবে মাটি কাটায় অংশ নেন। এ সময় উপস্থিত জনতার মধ্যে ব্যাপক উৎসাহ দেখা যায়।

গুগল নিউজে আমাদের প্রকাশিত খবর পেতে এখানে ক্লিক করুন...

খেলাধুলা, তথ্য-প্রযুক্তি, লাইফস্টাইল, দেশ-বিদেশের রাজনৈতিক বিশ্লেষণ সহ সর্বশেষ খবর

Stay up-to-date with the latest news from Bangladesh. Our comprehensive coverage includes politics, business, sports, and culture. Get breaking news, analysis, and commentary on the issues that matter most to Bangladeshis and the international community.

Bangladesh is a country located in South Asia and is home to a diverse population of over 160 million people. It has a rich cultural heritage and a rapidly growing economy. News from Bangladesh covers a wide range of topics, including politics, economics, social issues, culture, and more. The country has made significant progress in recent years in areas such as poverty reduction, education, and healthcare. However, it still faces challenges such as corruption and environmental degradation. Bangladeshi news sources cover both local and international news to keep the public informed about the latest developments and events.