আপনি পড়ছেন

চলতি ২০২৫-২৬ অর্থবছরের প্রথম ১০ মাসে বার্ষিক উন্নয়ন কর্মসূচি (এডিপি) বাস্তবায়নে ধীরগতি দেখা গেছে। জুলাই থেকে এপ্রিল পর্যন্ত সময়ে মন্ত্রণালয় ও বিভাগগুলো মোট বরাদ্দের অর্ধেক অর্থও ব্যয় করতে পারেনি। যদিও বাস্তবায়নের হার সামান্য বেড়েছে, তবে টাকার অঙ্কে ব্যয় উল্লেখযোগ্যভাবে কমেছে বলে জানিয়েছে বাস্তবায়ন পরিবীক্ষণ ও মূল্যায়ন বিভাগ (আইএমইডি)।

১০ মাসেও এডিপির অর্ধেক টাকা খরচ করতে পারেনি সরকার
এডিপির লোগো

শনিবার (২৩ মে) প্রকাশিত আইএমইডির হালনাগাদ প্রতিবেদনে দেখা গেছে, চলতি অর্থবছরের প্রথম ১০ মাসে এডিপিতে মোট ব্যয় হয়েছে ৮৬ হাজার ৫১৬ কোটি টাকার কিছু বেশি। আগের অর্থবছরের একই সময়ে ব্যয় হয়েছিল প্রায় ৯৩ হাজার ৪২৯ কোটি টাকা। অর্থাৎ এক বছরের ব্যবধানে উন্নয়ন ব্যয় কমেছে প্রায় ৬ হাজার ৯০৯ কোটি টাকা।

তবে দুই বছর আগের তুলনায় চিত্র আরও উদ্বেগজনক। ২০২৩-২৪ অর্থবছরের একই সময়ে এডিপিতে ব্যয় হয়েছিল ১ লাখ ২৫ হাজার ৩১৫ কোটি টাকার বেশি। সে হিসেবে বর্তমানে ব্যয় কমেছে প্রায় ৩৮ হাজার ৮০০ কোটি টাকা। পরিকল্পনা সংশ্লিষ্ট কর্মকর্তারা ওই সময়কে তুলনামূলক ‘স্বাভাবিক পরিস্থিতি’ হিসেবে উল্লেখ করছেন।

আইএমইডির তথ্য অনুযায়ী, চলতি অর্থবছরের প্রথম ১০ মাসে এডিপি বাস্তবায়নের হার দাঁড়িয়েছে ৪১ দশমিক ৪১ শতাংশ। আগের অর্থবছরে একই সময়ে এ হার ছিল ৪১ দশমিক ৩১ শতাংশ। যদিও হার সামান্য বেড়েছে, তবে প্রকৃত ব্যয়ের পরিমাণ কমে যাওয়ায় বাস্তব অগ্রগতি নিয়ে প্রশ্ন উঠেছে।

পরিকল্পনা মন্ত্রণালয়ের কর্মকর্তারা বলছেন, রাজনৈতিক পরিবর্তনের পর প্রশাসনিক অস্থিরতা এবং প্রকল্প ব্যবস্থাপনায় বড় ধরনের প্রভাব পড়েছে। ২০২৪ সালে সরকার পরিবর্তনের পর অনেক প্রকল্প পরিচালক ও ঠিকাদার দায়িত্ব থেকে সরে যান। নতুন প্রকল্প পরিচালক নিয়োগ এবং প্রকল্প পুনঃসংশোধনের কারণে কাজের গতি কমে যায়।

এছাড়া নতুন সরকারি ক্রয়নীতির কারণে দরপত্র প্রক্রিয়াও দীর্ঘ হয়েছে। ফলে অনেক মন্ত্রণালয় ও বিভাগ সময়মতো প্রকল্প বাস্তবায়ন শুরু করতে পারেনি।

চলতি অর্থবছরের সংশোধিত এডিপিতে সরকার ও সংস্থাগুলোর নিজস্ব অর্থায়নসহ মোট বরাদ্দ ধরা হয়েছে ২ লাখ ৮ হাজার ৯৩৫ কোটি টাকার বেশি। তবে অর্থবছরের বাকি সময়েও বাস্তবায়নের গতি বাড়ানো কঠিন হতে পারে বলে আশঙ্কা করছেন সংশ্লিষ্টরা।

সরকার বর্তমানে প্রায় ১ হাজার ৩০০ চলমান প্রকল্প পুনর্মূল্যায়ন করছে। সরকারের নির্বাচনী অঙ্গীকারের সঙ্গে সামঞ্জস্য নেই—এমন প্রকল্পগুলো যাচাই-বাছাই করা হচ্ছে। এই পর্যালোচনা শেষ না হওয়া পর্যন্ত অনেক প্রকল্পে বরাদ্দ আটকে থাকতে পারে বলে মনে করছেন পরিকল্পনা কমিশনের কর্মকর্তারা।

গুগল নিউজে আমাদের প্রকাশিত খবর পেতে এখানে ক্লিক করুন...

খেলাধুলা, তথ্য-প্রযুক্তি, লাইফস্টাইল, দেশ-বিদেশের রাজনৈতিক বিশ্লেষণ সহ সর্বশেষ খবর

Stay up-to-date with the latest news from Bangladesh. Our comprehensive coverage includes politics, business, sports, and culture. Get breaking news, analysis, and commentary on the issues that matter most to Bangladeshis and the international community.

Bangladesh is a country located in South Asia and is home to a diverse population of over 160 million people. It has a rich cultural heritage and a rapidly growing economy. News from Bangladesh covers a wide range of topics, including politics, economics, social issues, culture, and more. The country has made significant progress in recent years in areas such as poverty reduction, education, and healthcare. However, it still faces challenges such as corruption and environmental degradation. Bangladeshi news sources cover both local and international news to keep the public informed about the latest developments and events.