ফরাসি ভূখণ্ডে নিষিদ্ধ ইসরায়েলি মন্ত্রী ইতামার বেন গভির
- Details
- by আন্তর্জাতিক ডেস্ক
গাজাগামী মানবিক ত্রাণবহরের অধিকারকর্মীদের সঙ্গে অগ্রহণযোগ্য আচরণের দায়ে ইসরায়েলের কট্টর ডানপন্থী জাতীয় নিরাপত্তা মন্ত্রী ইতামার বেন গভিরের ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছে ফ্রান্স। ফরাসি কর্তৃপক্ষের এই সিদ্ধান্তের ফলে দেশটির ভূখণ্ডে তার প্রবেশ স্থায়ীভাবে নিষিদ্ধ করা হয়েছে। শনিবার ফ্রান্সের পররাষ্ট্রমন্ত্রী জঁ-নোয়েল বারো সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া একটি বার্তায় এই তথ্য নিশ্চিত করেন।

সম্প্রতি গ্লোবাল সুমুদ ফ্লোটিলার অধিকারকর্মীদের আন্তর্জাতিক জলসীমা থেকে আটক করে দক্ষিণ ইসরায়েলের আশদোদ বন্দরে নিয়ে যায় ইসরায়েলি বাহিনী। সেখানে ফরাসি ও ইউরোপীয় নাগরিকদের হাত বাঁধা অবস্থায় কপাল মাটিতে ঠেকিয়ে হাঁটু গেড়ে বসতে বাধ্য করা হয়। একটি ভিডিও ফুটেজে দেখা যায়, ইসরায়েলি পতাকা নেড়ে আটককৃতদের বিদ্রূপ করছেন ইতামার বেন গভির। এই ঘটনার ছবি ও ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে বিশ্বজুড়ে তীব্র সমালোচনার ঝড় ওঠে।
এই ঘটনায় শুধু ফ্রান্স নয়, ইউরোপের অন্যান্য দেশও ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়েছে। ইতালির পররাষ্ট্রমন্ত্রী আন্তোনিও তাজানি এবং আইরিশ প্রধানমন্ত্রী মাইকেল মার্টিন এই বিষয়ে ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) সম্মিলিত পদক্ষেপ দাবি করেছেন। তারা ইইউর পরবর্তী শীর্ষ বৈঠকে বেন গভিরের ওপর নিষেধাজ্ঞা নিয়ে আনুষ্ঠানিক আলোচনার আহ্বান জানিয়েছেন। বিশেষ করে আইরিশ প্রধানমন্ত্রী ইউরোপীয় কাউন্সিলের প্রেসিডেন্টের কাছে এই বিষয়ে চিঠি লিখে প্রতিবাদ জানিয়েছেন।
ফরাসি পররাষ্ট্রমন্ত্রী জঁ-নোয়েল বারো জানান, ফরাসি নাগরিকদের ওপর কোনো ধরনের হুমকি, ভীতি প্রদর্শন বা সহিংসতা ফ্রান্স বরদাস্ত করবে না। বিশেষ করে যখন একজন সরকারি মন্ত্রী এই ধরনের কাজে লিপ্ত হন, তখন তা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। তিনি ইতালীয় সহকর্মীর সুরে সুর মিলিয়ে ইউরোপীয় ইউনিয়নকেও বেন গভিরের ওপর একই ধরনের নিষেধাজ্ঞা আরোপ করার অনুরোধ জানান।
গুগল নিউজে আমাদের প্রকাশিত খবর পেতে এখানে ক্লিক করুন...
খেলাধুলা, তথ্য-প্রযুক্তি, লাইফস্টাইল, দেশ-বিদেশের রাজনৈতিক বিশ্লেষণ সহ সর্বশেষ খবর
Stay up-to-date with the latest news from Bangladesh. Our comprehensive coverage includes politics, business, sports, and culture. Get breaking news, analysis, and commentary on the issues that matter most to Bangladeshis and the international community.
Bangladesh is a country located in South Asia and is home to a diverse population of over 160 million people. It has a rich cultural heritage and a rapidly growing economy. News from Bangladesh covers a wide range of topics, including politics, economics, social issues, culture, and more. The country has made significant progress in recent years in areas such as poverty reduction, education, and healthcare. However, it still faces challenges such as corruption and environmental degradation. Bangladeshi news sources cover both local and international news to keep the public informed about the latest developments and events.