আপনি পড়ছেন

ঈদ সামনে রেখে রাজধানীর এটিএম বুথগুলোতে তীব্র নগদ অর্থ সংকট দেখা দিয়েছে। কোথাও বুথে টাকা নেই, কোথাও ‘আউট অব সার্ভিস’, আবার অনেক বুথে টাকা থাকলেও দীর্ঘ লাইনে দাঁড়িয়ে ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করতে হচ্ছে গ্রাহকদের। শেষ কর্মদিবসে নগদ টাকা তুলতে গিয়ে চরম ভোগান্তিতে পড়েছেন সাধারণ মানুষ।

ঈদের আগে এটিএম বুথে টাকা নেই, ঘণ্টার পর ঘণ্টা লাইনে গ্রাহক
প্রতীকী ছবি

আসন্ন পবিত্র ঈদুল আজহা উপলক্ষে আগামী ২৫ মে থেকে টানা সাত দিনের ছুটিতে যাচ্ছে দেশের ব্যাংক খাত। ফলে ছুটির আগেই নগদ অর্থ সংগ্রহে মানুষের চাপ বেড়েছে এটিএম বুথ ও ব্যাংক শাখাগুলোতে। কিন্তু বাড়তি এই চাপ সামাল দিতে না পারায় রাজধানীর বিভিন্ন এলাকায় নগদ সংকট প্রকট হয়ে উঠেছে।

রবিবার (২৪ মে) সকাল থেকেই রামপুরা, মতিঝিল, মগবাজারসহ বিভিন্ন এলাকায় এটিএম বুথের সামনে দীর্ঘ সারি দেখা যায়। অনেক গ্রাহক এক বুথ থেকে আরেক বুথে ঘুরেও টাকা তুলতে পারেননি। কিছু বুথে ‘ক্যাশ নেই’ বার্তা দেখা গেছে, আবার কিছু বুথ সাময়িকভাবে বন্ধ ছিল কারিগরি ত্রুটির কারণে।

রামপুরায় টাকা তুলতে এসে বেসরকারি চাকরিজীবী রহমান মাসুম বলেন, দীর্ঘক্ষণ লাইনে দাঁড়িয়ে থাকার পর বুথে গিয়ে জানতে পারেন টাকা শেষ। পরে আশপাশের আরও কয়েকটি বুথ ঘুরেও তিনি নগদ অর্থ পাননি।

একই ধরনের অভিজ্ঞতার কথা জানান মতিঝিলের গ্রাহক আবুল কালাম। তিনি বলেন, একটি বুথে টাকা না পেয়ে আরেকটিতে যান, সেখানেও একই অবস্থা। শেষ পর্যন্ত ব্যাংকের শাখায় গিয়ে দীর্ঘ অপেক্ষার পর টাকা তুলতে সক্ষম হন।

শুধু এটিএম বুথেই নয়, কিছু ব্যাংক শাখাতেও নগদ অর্থের সংকট দেখা গেছে বলে অভিযোগ উঠেছে। মগবাজারে একটি ব্যাংক শাখায় অপেক্ষা করার পর গ্রাহকদের জানানো হয়, আপাতত নগদ অর্থ নেই। এতে ক্ষোভ প্রকাশ করেন গ্রাহকেরা।

অনেকেই বলছেন, প্রতিবছর ঈদের আগে এমন পরিস্থিতি তৈরি হলেও কার্যকর সমাধান দেখা যায় না। কেন্দ্রীয় ব্যাংক থেকে নির্দেশনা দেওয়া হলেও মাঠপর্যায়ে তার বাস্তব প্রতিফলন পাওয়া যায় না বলেও অভিযোগ রয়েছে।

এর আগে ঈদ উপলক্ষে বাংলাদেশ ব্যাংক সব তফসিলি ব্যাংককে এটিএম বুথে পর্যাপ্ত নগদ অর্থ সরবরাহ, কারিগরি ত্রুটি দ্রুত সমাধান এবং সার্বক্ষণিক সেবা নিশ্চিত করার নির্দেশ দেয়। পাশাপাশি পিওএস, ই-পেমেন্ট গেটওয়ে ও মোবাইল ফিন্যান্সিয়াল সার্ভিস সচল রাখতেও বলা হয়।

বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র আরিফ হোসেন খান জানিয়েছেন, কেন্দ্রীয় ব্যাংক থেকে প্রয়োজনীয় নগদ অর্থ সরবরাহ করা হয়েছে। কোনো ব্যাংক চাহিদা অনুযায়ী গ্রাহকদের সেবা দিতে ব্যর্থ হলে সেটি সংশ্লিষ্ট ব্যাংকের ব্যবস্থাপনার বিষয়। একই সঙ্গে গ্রাহকসেবায় অবহেলা করলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ারও হুঁশিয়ারি দেন তিনি।

তবে বাস্তব পরিস্থিতিতে নগদ সংকট ও দীর্ঘ লাইনের কারণে সাধারণ মানুষের দুর্ভোগ আরও বেড়েছে। ঈদের কেনাকাটা, যাতায়াত ও পারিবারিক খরচ সামলাতে নগদ অর্থ তুলতে গিয়ে শেষ কর্মদিবসে অনেকেই চরম ভোগান্তির মুখে পড়েছেন।

গুগল নিউজে আমাদের প্রকাশিত খবর পেতে এখানে ক্লিক করুন...

খেলাধুলা, তথ্য-প্রযুক্তি, লাইফস্টাইল, দেশ-বিদেশের রাজনৈতিক বিশ্লেষণ সহ সর্বশেষ খবর

Stay up-to-date with the latest news from Bangladesh. Our comprehensive coverage includes politics, business, sports, and culture. Get breaking news, analysis, and commentary on the issues that matter most to Bangladeshis and the international community.

Bangladesh is a country located in South Asia and is home to a diverse population of over 160 million people. It has a rich cultural heritage and a rapidly growing economy. News from Bangladesh covers a wide range of topics, including politics, economics, social issues, culture, and more. The country has made significant progress in recent years in areas such as poverty reduction, education, and healthcare. However, it still faces challenges such as corruption and environmental degradation. Bangladeshi news sources cover both local and international news to keep the public informed about the latest developments and events.