আপনি পড়ছেন

পবিত্র ঈদুল আজহাকে সামনে রেখে শ্রমিকদের ঈদ বোনাস পরিশোধের সরকারি নির্দেশনা থাকলেও দেশের উল্লেখযোগ্য সংখ্যক কারখানা এখনো তা বাস্তবায়ন করতে পারেনি।

ঈদের আগে বোনাস পাননি দেড় হাজার কারখানার পোশাক শ্রমিক
পোশাক শ্রমিক

শিল্পাঞ্চল পুলিশের সর্বশেষ তথ্য অনুযায়ী, তাদের আওতাধীন ১০ হাজারের বেশি কারখানার মধ্যে প্রায় দেড় হাজার প্রতিষ্ঠান সোমবার (২৫ মে) পর্যন্ত শ্রমিকদের বোনাস দেয়নি। এর মধ্যে তৈরি পোশাক ও টেক্সটাইল খাতের কারখানাও রয়েছে কয়েকশ।

শিল্পাঞ্চল পুলিশের তথ্য বলছে, মোট ১০ হাজার ২৩৮টি কারখানার মধ্যে ১ হাজার ৫০০টিতে এখনো ঈদ বোনাস পরিশোধ করা হয়নি। পোশাক ও টেক্সটাইল খাতের ৩ হাজার ২৭০টি কারখানার মধ্যে ৪০৯টি কারখানায় বোনাস বকেয়া রয়েছে।

শুধু বোনাস নয়, অনেক কারখানায় এপ্রিল মাসের বেতনও এখনো পরিশোধ করা হয়নি। নিয়ম অনুযায়ী, প্রতি মাসের বেতন পরবর্তী মাসের সাত কার্যদিবসের মধ্যে পরিশোধ করার বাধ্যবাধকতা থাকলেও ২৫ মে পর্যন্ত ১৬২টি কারখানা শ্রমিকদের বেতন দেয়নি। এর মধ্যে ৯২টি প্রতিষ্ঠানই গার্মেন্টস ও টেক্সটাইল খাতের।

শিল্পাঞ্চল পুলিশের এক ঊর্ধ্বতন কর্মকর্তা জানান, বিজিএমইএভুক্ত ১ হাজার ৫৭০টি কারখানার মধ্যে ২২০টিতে এখনো বোনাস দেওয়া হয়নি। একইভাবে বিকেএমইএভুক্ত ৫৮২টি কারখানার মধ্যে ১২৬টি এবং বিটিএমএভুক্ত ৫৭টি কারখানাও এখন পর্যন্ত বোনাস পরিশোধ করতে পারেনি।

তবে এসব তথ্যের সঙ্গে পুরোপুরি একমত নয় তৈরি পোশাক শিল্প মালিকদের সংগঠন বিজিএমইএ। সংগঠনটির দাবি, তাদের সদস্যভুক্ত অধিকাংশ কারখানায় ইতোমধ্যে বেতন ও বোনাস পরিশোধ করা হয়েছে। বিজিএমইএর হিসাবে, বর্তমানে মাত্র ৪৬টি কারখানায় বোনাস বাকি রয়েছে এবং মাত্র তিনটি কারখানায় এপ্রিলের বেতন পরিশোধ হয়নি।

বিজিএমইএর সহ-সভাপতি মো. রেজওয়ান সেলিম বলেন, অধিকাংশ কারখানায় ইতোমধ্যে ছুটি শুরু হয়েছে এবং মঙ্গলবারের মধ্যেই বাকি প্রতিষ্ঠানগুলোতেও ছুটি ঘোষণা করা হবে। শ্রমিকদের পাওনা পরিশোধে মালিকরা কাজ করছেন বলেও জানান তিনি।

আগামী ২৮ মে দেশে পবিত্র ঈদুল আজহা উদযাপিত হবে। এ উপলক্ষে অনেক কারখানা ধাপে ধাপে ছুটিতে গেলেও, কিছু প্রতিষ্ঠান মঙ্গলবারও খোলা রাখার সিদ্ধান্ত নিয়েছে যাতে শ্রমিকদের বেতন ও বোনাস পরিশোধের প্রক্রিয়া শেষ করা যায়।

শ্রমিক সংগঠনগুলোর আশঙ্কা, সময়মতো বেতন ও বোনাস পরিশোধ না হলে শিল্পাঞ্চলগুলোতে অসন্তোষ তৈরি হতে পারে। ফলে পরিস্থিতি সামাল দিতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ ও মালিকপক্ষকে দ্রুত কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছেন তারা।

গুগল নিউজে আমাদের প্রকাশিত খবর পেতে এখানে ক্লিক করুন...

খেলাধুলা, তথ্য-প্রযুক্তি, লাইফস্টাইল, দেশ-বিদেশের রাজনৈতিক বিশ্লেষণ সহ সর্বশেষ খবর

Stay up-to-date with the latest news from Bangladesh. Our comprehensive coverage includes politics, business, sports, and culture. Get breaking news, analysis, and commentary on the issues that matter most to Bangladeshis and the international community.

Bangladesh is a country located in South Asia and is home to a diverse population of over 160 million people. It has a rich cultural heritage and a rapidly growing economy. News from Bangladesh covers a wide range of topics, including politics, economics, social issues, culture, and more. The country has made significant progress in recent years in areas such as poverty reduction, education, and healthcare. However, it still faces challenges such as corruption and environmental degradation. Bangladeshi news sources cover both local and international news to keep the public informed about the latest developments and events.