স্বরাষ্ট্রমন্ত্রী: জঙ্গল সলিমপুরকে আর ‘রাষ্ট্রের ভেতরে রাষ্ট্র’ হতে দেওয়া হবে না
- Details
- by ২৪ ডেস্ক
চট্টগ্রামের আলোচিত জঙ্গল সলিমপুরকে ‘রাষ্ট্রের ভেতরে রাষ্ট্র’ হিসেবে গড়ে উঠতে দেখা গেছে বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তিনি বলেছেন, সেখানে সন্ত্রাসীদের দৌরাত্ম্য ও আইনশৃঙ্খলা বাহিনীর ওপর হামলার ঘটনা সরকার অত্যন্ত গুরুত্বের সঙ্গে দেখছে এবং খুব শিগগিরই এর বিরুদ্ধে কঠোর পদক্ষেপ দৃশ্যমান হবে।

মঙ্গলবার (২৬ মে) দুপুরে পুলিশ সদর দপ্তরে আয়োজিত এক ব্রিফিংয়ে পবিত্র ঈদুল আজহা উপলক্ষে সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি, মহাসড়ক নিরাপত্তা ও পশুর হাট ব্যবস্থাপনা নিয়ে সরকারের প্রস্তুতি তুলে ধরতে গিয়ে এসব কথা বলেন তিনি।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, জঙ্গল সলিমপুরসহ বিভিন্ন এলাকায় র্যাব ও পুলিশের ওপর হামলার ঘটনা দীর্ঘদিনের দুর্বৃত্তায়ন ও আইনের শাসনের দুর্বলতারই প্রতিফলন। তবে এখন পরিস্থিতি বদলানো হচ্ছে এবং আইনশৃঙ্খলা বাহিনী ওই এলাকাগুলো নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়েছে।
তিনি বলেন, জঙ্গল সলিমপুরে যৌথ অভিযান চালিয়ে বিপুল পরিমাণ অস্ত্র উদ্ধার ও একাধিক শীর্ষ সন্ত্রাসীকে গ্রেপ্তার করা হয়েছে। এলাকাটিকে স্থিতিশীল করতে সেখানে পুলিশ একাডেমি, র্যাব একাডেমি এবং ক্রীড়া কমপ্লেক্স নির্মাণের পরিকল্পনাও সরকারের রয়েছে।
সালাহউদ্দিন আহমদ বলেন, দেশে সন্ত্রাসীদের কোনো অভয়ারণ্য থাকতে দেওয়া হবে না। যেখানেই সন্ত্রাসীদের আস্তানা থাকবে, সেখানেই অভিযান চালিয়ে তা নির্মূল করা হবে।
ঈদকে সামনে রেখে নিরাপত্তা জোরদারের কথাও জানান স্বরাষ্ট্রমন্ত্রী। তিনি বলেন, ঈদের সাত দিন আগে থেকে সাত দিন পর পর্যন্ত বিশেষ নজরদারি চালানো হবে। মহাসড়কগুলোকে সার্বক্ষণিক মনিটরিংয়ের আওতায় আনা হয়েছে এবং আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যসংখ্যাও বাড়ানো হয়েছে।
টাঙ্গাইলে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় ১৫ জন নিহত হওয়ার ঘটনায় দুঃখ প্রকাশ করে তিনি বলেন, যাত্রীদের সচেতনতা বাড়লে অনেক দুর্ঘটনা এড়ানো সম্ভব।
পশুর হাটে জাল নোট প্রতিরোধে বিশেষ ব্যবস্থা নেওয়ার কথাও জানান মন্ত্রী। তিনি বলেন, বিভিন্ন হাটে জাল নোট শনাক্তকারী মেশিন সরবরাহ করা হয়েছে এবং ব্যাংকগুলোকেও সক্রিয় রাখা হয়েছে।
অননুমোদিত পশুর হাট বন্ধে সরকার কঠোর অবস্থানে রয়েছে উল্লেখ করে তিনি বলেন, অনুমোদনের বাইরে কোথাও হাট বসতে দেওয়া হবে না। কোথাও অনিয়ম চোখে পড়লে জনগণকে তা প্রশাসনকে জানানোর আহ্বান জানান তিনি।
কোরবানির বর্জ্য দ্রুত অপসারণে সিটি করপোরেশন, জেলা প্রশাসন ও পৌরসভাগুলোকে নির্দেশনা দেওয়া হয়েছে জানিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ২৪ ঘণ্টার মধ্যেই বর্জ্য পরিষ্কারের ব্যবস্থা নেওয়া হয়েছে।
এ ছাড়া টোল প্লাজায় দীর্ঘ যানজট কমাতে আধুনিক প্রযুক্তিনির্ভর স্বয়ংক্রিয় টোল ব্যবস্থার বিষয়েও সরকার কাজ করছে বলে জানান তিনি।
সীমান্ত পরিস্থিতি নিয়ে এক প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, কিছু স্থানে বিচ্ছিন্ন গোলাগুলির ঘটনা ঘটলেও তা পতাকা বৈঠকের মাধ্যমে সমাধান করা হচ্ছে। জাতীয় নিরাপত্তা নিয়ে উদ্বেগ তৈরির মতো কোনো পরিস্থিতি হয়নি বলেও মন্তব্য করেন তিনি।
সাভারে পুলিশের সামনেই প্রকাশ্যে মাদক ব্যবসার অভিযোগের বিষয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, সুনির্দিষ্ট তথ্য দিলে তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়া হবে।
গুগল নিউজে আমাদের প্রকাশিত খবর পেতে এখানে ক্লিক করুন...
খেলাধুলা, তথ্য-প্রযুক্তি, লাইফস্টাইল, দেশ-বিদেশের রাজনৈতিক বিশ্লেষণ সহ সর্বশেষ খবর
Stay up-to-date with the latest news from Bangladesh. Our comprehensive coverage includes politics, business, sports, and culture. Get breaking news, analysis, and commentary on the issues that matter most to Bangladeshis and the international community.
Bangladesh is a country located in South Asia and is home to a diverse population of over 160 million people. It has a rich cultural heritage and a rapidly growing economy. News from Bangladesh covers a wide range of topics, including politics, economics, social issues, culture, and more. The country has made significant progress in recent years in areas such as poverty reduction, education, and healthcare. However, it still faces challenges such as corruption and environmental degradation. Bangladeshi news sources cover both local and international news to keep the public informed about the latest developments and events.