আপনি পড়ছেন

লেবাননের দক্ষিণ ও পূর্বাঞ্চলে ফসফরাস বোমাসহ অন্তত ৮২টি হামলা চালিয়েছে ইসরায়েল। এতে অন্তত চারজন নিহত এবং আরও চারজন আহত হয়েছেন। মঙ্গলবার ঈদুল আজহার ঠিক আগের দিন এই হামলার ঘটনা ঘটে, যা গত ১৭ এপ্রিল অস্ত্রবিরতি শুরুর পর থেকে দেশটিতে সবচেয়ে বড় সহিংসতার ঘটনা।

লেবাননে ফসফরাস বোমাসহ ইসরায়েলের ৮২টি হামলা, ২ স্বাস্থ্যকর্মীসহ নিহত ৪
লেবাননের পরিস্থিতি

লেবাননের সরকারি ন্যাশনাল নিউজ এজেন্সির (এনএনএ) প্রতিবেদনের বরাত দিয়ে আনাদোলু এজেন্সি জানায়, গ্রিনিচ মান সময় দুপুর ২টা পর্যন্ত ইসরায়েল এই ৮২টি হামলা চালায়। এর মধ্যে ৭২টি বিমান হামলা এবং ১০টি কামানের গোলাবর্ষণের ঘটনা ঘটে। নিহতদের মধ্যে দুজন স্বাস্থ্যকর্মীও রয়েছেন। পবিত্র হজ চলাকালে আরাফাতের দিন এই নৃসংশ হামলার ঘটনা ঘটে।

হিজবুল্লাহর ড্রোন কার্যক্রম নিয়ে উদ্বেগের মধ্যে সম্প্রতি ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু দেশটিতে হামলা জোরদার করার হুঁশিয়ারি দিয়েছিলেন। তিনি শক্তিশালী আঘাত হানার কথা জানানোর পরই এই নতুন হামলা চালানো হলো।

লেবাননের দক্ষিণাঞ্চলে সবচেয়ে বেশি হামলার শিকার হয়েছে নাবাতিয়েহ জেলা। সেখানে অন্তত ৪৩টি বিমান হামলা চালানো হয়। এসব হামলার লক্ষ্যবস্তু ছিল ইয়োহমোর আল-শাকিফ, জাওতার আল-শারকিয়া, দৌয়ের এবং শারকিয়া এলাকা। জাওতার আল-শারকিয়ায় হামলায় দুজন নিহত হয়েছেন। এছাড়া অন্যান্য শহরে বিমান হামলার কারণে ব্যাপক ধ্বংসযজ্ঞ ও বাড়িঘরের ক্ষতি হয়েছে।

বিনত জাবিল জেলায় ১৩টি বিমান হামলা চালানো হয়। এর মধ্যে খেরবেত সেলেম এলাকায় একটি গাড়িতে হামলায় একজন নিহত হন। অন্যদিকে টায়ার জেলায় ৯টি হামলায় স্রিফা এলাকা ক্ষতিগ্রস্ত হয়, যেখানে একজন স্বাস্থ্যকর্মী নিহত এবং দুজন আহত হন।

সীমান্তবর্তী কয়েকটি এলাকায় ইসরায়েলি বাহিনী কামান থেকে গোলাবর্ষণ করে। হাসবায়া জেলার শেবা শহরের দিকে ফসফরাস শেল নিক্ষেপের খবর পাওয়া গেছে। এছাড়া পূর্বাঞ্চলীয় লেবাননের পশ্চিম বেকা অঞ্চলে কারাউন বাঁধের কাছে একটি ক্রসিংয়ে ইসরায়েলি হামলায় মাশঘারা শহরে যাওয়ার রাস্তা বিচ্ছিন্ন হয়ে পড়ে। রাজধানী বৈরুত ও এর শহরতলির ওপর দিয়ে ইসরায়েলি ড্রোন উড়তেও দেখা যায়।

লেবাননের সরকারি পরিসংখ্যান অনুযায়ী, গত ২ মার্চ থেকে লেবাননে ইসরায়েলের ব্যাপক সামরিক অভিযানে এ পর্যন্ত ৩ হাজার ১৮৫ জন নিহত এবং ৯ হাজার ৬৩৩ জন আহত হয়েছেন।

গুগল নিউজে আমাদের প্রকাশিত খবর পেতে এখানে ক্লিক করুন...

খেলাধুলা, তথ্য-প্রযুক্তি, লাইফস্টাইল, দেশ-বিদেশের রাজনৈতিক বিশ্লেষণ সহ সর্বশেষ খবর

Stay up-to-date with the latest news from Bangladesh. Our comprehensive coverage includes politics, business, sports, and culture. Get breaking news, analysis, and commentary on the issues that matter most to Bangladeshis and the international community.

Bangladesh is a country located in South Asia and is home to a diverse population of over 160 million people. It has a rich cultural heritage and a rapidly growing economy. News from Bangladesh covers a wide range of topics, including politics, economics, social issues, culture, and more. The country has made significant progress in recent years in areas such as poverty reduction, education, and healthcare. However, it still faces challenges such as corruption and environmental degradation. Bangladeshi news sources cover both local and international news to keep the public informed about the latest developments and events.