মার্কিন জ্বালানি অবরোধকে ‘যুদ্ধের শামিল’ বলল কিউবা
- Details
- by আন্তর্জাতিক ডেস্ক
কিউবার বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের জ্বালানি অবরোধকে ‘যুদ্ধের শামিল’ বলে আখ্যায়িত করেছে দেশটি। একইসঙ্গে ওয়াশিংটনের এসব পদক্ষেপ আন্তর্জাতিক শান্তি ও নিরাপত্তাকে ক্ষুণ্ন করছে বলে সতর্ক করেছেন কিউবার পররাষ্ট্রমন্ত্রী ব্রুনো রদ্রিগেজ পারিলা। মঙ্গলবার জাতিসংঘ নিরাপত্তা পরিষদের এক উচ্চপর্যায়ের উন্মুক্ত বিতর্কে অংশ নিয়ে তিনি এসব কথা বলেন।

‘জাতিসংঘ সনদের উদ্দেশ্য ও নীতি সমুন্নত রাখা এবং জাতিসংঘ-কেন্দ্রিক আন্তর্জাতিক ব্যবস্থাকে শক্তিশালী করা’ শীর্ষক ওই বিতর্কে কিউবার পররাষ্ট্রমন্ত্রী ফিলিস্তিন ও মধ্যপ্রাচ্য পরিস্থিতি নিয়ে প্রশ্ন তোলেন। তিনি বলেন, ‘দুর্বলের ওপর সবলের আধিপত্য রোধে আন্তর্জাতিক আইন ও রীতিনীতির ওপর ভিত্তি করে বৈশ্বিক শান্তি, উন্নয়ন ও আন্তর্জাতিক ব্যবস্থা রক্ষায় জাতিসংঘের কেন্দ্রীয় ভূমিকার কথা আপনারা কীভাবে বলেন, যেখানে ফিলিস্তিনে গণহত্যা বা ইসলামি প্রজাতন্ত্র ইরানের ওপর সাম্রাজ্যবাদী আগ্রাসন এবং মধ্যপ্রাচ্যে যুদ্ধের কথা উল্লেখ করা হয় না?’
তিনি আরও বলেন, ‘যুক্তরাষ্ট্র সরকার তাদের কর্মকাণ্ডের মাধ্যমে আন্তর্জাতিক শান্তি ও নিরাপত্তা ক্ষুণ্ন করার পাশাপাশি কিউবা প্রজাতন্ত্রের ক্ষেত্রে আন্তর্জাতিক আইন ও আন্তর্জাতিক মানবিক রীতিনীতি লঙ্ঘন করছে।’
কিউবার প্রতি ওয়াশিংটনের দৃষ্টিভঙ্গিকে রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত বলে সমালোচনা করেন রদ্রিগেজ। তিনি বলেন, ‘এটি একটি প্রতারণাপূর্ণ দৃষ্টিভঙ্গি। এর লক্ষ্য হলো কিউবায় সরকার পরিবর্তনের জন্য একটি সামরিক অভিযানের ঘৃণ্য উদ্দেশ্যকে সমর্থন জোগানো এবং ঘটনার ৩০ বছর পর মার্কিন নাগরিক ও বিদেশিদের বোকা বানানো।’
কিউবার জ্বালানি খাতে মার্কিন নিষেধাজ্ঞাকে অবরোধের সমতুল্য হিসেবে বর্ণনা করেন তিনি। তার মতে, ‘যুক্তরাষ্ট্র কিউবার ওপর যে তেল ও জ্বালানি অবরোধ আরোপ করেছে, তা মূলত একটি নৌ অবরোধের সমতুল্য। এটি যুদ্ধ এবং গণহত্যার শামিল, যা কিউবার জনগণকে এমন পরিস্থিতির মুখে ঠেলে দেয়, যা তাদের অখণ্ডতা ও অস্তিত্বের জন্য হুমকিস্বরূপ।’
সামরিক উত্তেজনার পরিণতি সম্পর্কে সতর্ক করে তিনি বলেন, ‘সামরিক আগ্রাসন একটি রক্তপাতের জন্ম দেবে। নিজেদের দেশ ও পবিত্র মূল্যবোধ রক্ষা করতে গিয়ে হাজার হাজার কিউবান মারা যাবেন। পাশাপাশি কোনো কারণ বা আদর্শ রক্ষা ছাড়াই প্রাণ হারাবেন তরুণ মার্কিন নাগরিকরাও।’
মানবিক বিপর্যয় রোধে এবং লাতিন আমেরিকা ও ক্যারিবীয় অঞ্চলকে শান্তির অঞ্চল হিসেবে বজায় রাখতে আন্তর্জাতিক ও আঞ্চলিক গোষ্ঠীগুলোকে পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান তিনি।
এদিকে, কলম্বিয়ার পররাষ্ট্রমন্ত্রী রোসা ইয়োলান্ডা ভিলাভিসেনসিও মাপি সংঘাত বৃদ্ধি, আন্তর্জাতিক আইনের আংশিক প্রয়োগ এবং দেশগুলোর মধ্যে আস্থার অবক্ষয় নিয়ে উদ্বেগ প্রকাশ করেন। তিনি বলেন, ‘এই প্রেক্ষাপটে আমরা পুনরায় জোর দিয়ে বলছি যে, সংঘাত ও বিভাজনের ঊর্ধ্বে উঠে সহযোগিতা ও সংহতিকে প্রাধান্য দিতে হবে।’
জাতিসংঘ সনদ সমুন্নত রাখার ওপর জোর দিয়ে তিনি বলেন, ‘আন্তর্জাতিক শান্তি ও নিরাপত্তা রক্ষায় পরিষদের কর্তৃত্ব ও কার্যকারিতা জোরদার করার ক্ষেত্রে এই পর্ষদের এক অনন্য দায়িত্ব রয়েছে।’
পরিষদকে আরও স্বচ্ছ হওয়ার আহ্বান জানিয়ে তিনি বলেন, ‘সদস্য রাষ্ট্রগুলোকে অবশ্যই নিজেদের জাতীয় স্বার্থকে অগ্রাধিকার দেওয়ার বদলে পরিষদকে পাশ কাটিয়ে না গিয়ে, যে ভূমিকার জন্য এটি তৈরি করা হয়েছিল তার ওপর আস্থা রাখতে হবে।’
তিনি আরও বলেন, ‘আমরা সকল সদস্য রাষ্ট্রকে তাদের সনদের অধীনে থাকা বাধ্যবাধকতাগুলো সরল বিশ্বাসে পূরণ করতে এবং দ্বৈত নীতি পরিহার করার আহ্বান জানাই। এটি কেবল পারস্পরিক শ্রদ্ধা, সহযোগিতা এবং ভাগাভাগি করা দায়িত্বের মাধ্যমেই সম্ভব।’
গুগল নিউজে আমাদের প্রকাশিত খবর পেতে এখানে ক্লিক করুন...
খেলাধুলা, তথ্য-প্রযুক্তি, লাইফস্টাইল, দেশ-বিদেশের রাজনৈতিক বিশ্লেষণ সহ সর্বশেষ খবর
Stay up-to-date with the latest news from Bangladesh. Our comprehensive coverage includes politics, business, sports, and culture. Get breaking news, analysis, and commentary on the issues that matter most to Bangladeshis and the international community.
Bangladesh is a country located in South Asia and is home to a diverse population of over 160 million people. It has a rich cultural heritage and a rapidly growing economy. News from Bangladesh covers a wide range of topics, including politics, economics, social issues, culture, and more. The country has made significant progress in recent years in areas such as poverty reduction, education, and healthcare. However, it still faces challenges such as corruption and environmental degradation. Bangladeshi news sources cover both local and international news to keep the public informed about the latest developments and events.