আপনি পড়ছেন

পবিত্র ঈদুল আজহা আগামীকাল বৃহস্পতিবার। স্বজনদের সঙ্গে ঈদের আনন্দ ভাগাভাগি করতে বাড়ি ফিরছে রাজধানীবাসী। গতকাল রাতভর গাজীপুরে ঢাকা-টাঙ্গাইল ও ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে যানজট ছিল। আজ সকালে কিছুটা স্বাভাবিক অবস্থা ফিরেছে। তবে সকাল থেকে তুমুল বৃষ্টিতে বেড়েছে দুর্ভোগ।

দুই মহাসড়কে তীব্র যানজট, বৃষ্টিতে বেড়েছে ঘরমুখো মানুষের দুর্ভোগ
ছবি- সংগৃহীত

এদিকে বৈরী আবহাওয়া উপেক্ষা করে কমলাপুর রেলস্টেশনে বুধবার সকাল থেকে ছিল যাত্রীদের ভিড়। বিশেষ করে উত্তরবঙ্গগামী ট্রেনগুলোতে ছিল অতিরিক্ত চাপ। অনেক যাত্রী অভিযোগ করেন, টিকিট কেটেও তারা নির্ধারিত আসন পাননি। এছাড়া ঝুঁকি নিয়ে অনেককে ট্রেনের ছাদে ভ্রমণ করতেও দেখা গেছে।

গতকার মঙ্গলবার দুপুর থেকে গাজীপুরের ঢাকা-টাঙ্গাইল ও ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে ঘরমুখী মানুষের চাপ বাড়তে থাকে। সন্ধ্যার পর যানবাহনের সংখ্যা বেড়ে যায়। ধীরে ধীরে সৃষ্টি হয় দীর্ঘ যানজটের। রাতে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের প্রায় ৩০ কিলোমিটার এলাকায় যানজট ছড়িয়ে পড়ে। এতে কয়েক কিলোমিটার পথ পাড়ি দিতে ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করতে হয়। এর সঙ্গে যোগ হয় পরিবহনসংকট।

যাত্রীরা জানান, ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের চন্দ্রার পূর্ব পাশের প্রায় ১০ কিলোমিটার পথ অতিক্রম করতে অনেকের ১০ ঘণ্টারও বেশি সময় লেগেছে। রাতভর বিভিন্ন স্থানে যানবাহন দীর্ঘ সময় থেমে ছিল। ভোরের দিকে পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হতে শুরু করলেও সকাল সাড়ে ৭টার দিকে শুরু হওয়া ভারী বৃষ্টি নতুন করে দুর্ভোগ বাড়িয়ে দেয়।

নাওজোড় হাইওয়ে থানার ওসি সওগাতুল আলম বলেন, বৃষ্টির কারণে ঘরমুখী মানুষের ভোগান্তি কিছুটা বেড়েছে। তবে মহাসড়কে যানবাহন চলাচল করছে। দুপুরের মধ্যে পরিস্থিতি অনেকটা স্বাভাবিক হয়ে আসবে।

এদিকে অতিরিক্ত যানবাহনের চাপ, বৈরী আবহাওয়া, দুর্ঘটনা এবং যমুনা সেতু ও সেতুর সংযোগ সড়কে রাতে একাধিক গাড়ি বিকল হয়ে যায়। এতে ঢাকা-টাঙ্গাইল-যমুনা সেতু মহাসড়কের প্রায় ৪৫ কিলোমিটার এলাকায় যানবাহন ধীরগতিতে চলাচল করছে। কোথাও কোথাও থেমেও যাচ্ছে।

মঙ্গলবার রাত থেকে যমুনা সেতুর টোল প্লাজা থেকে সদর উপজেলার পাকুল্ল্যা পর্যন্ত থেমে থেমে যানজটের সৃষ্টি হয়েছে। এতে যাত্রীদের চরম ভোগান্তি পোহাতে হচ্ছে। বিশেষ করে নারী, শিশু ও বৃদ্ধরা বেশি দুর্ভোগ পোহাচ্ছেন।

যমুনা সেতু সাইট অফিসের নির্বাহী প্রকৌশলী সৈয়দ রিয়াজ উদ্দিন বলেন, রাতে বৃষ্টি ও অতিরিক্ত যানবাহনের চাপে কিছুটা যানজট তৈরি হয়েছে। তবে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে পরিস্থিতি স্বাভাবিক হবে।

গুগল নিউজে আমাদের প্রকাশিত খবর পেতে এখানে ক্লিক করুন...

খেলাধুলা, তথ্য-প্রযুক্তি, লাইফস্টাইল, দেশ-বিদেশের রাজনৈতিক বিশ্লেষণ সহ সর্বশেষ খবর

Stay up-to-date with the latest news from Bangladesh. Our comprehensive coverage includes politics, business, sports, and culture. Get breaking news, analysis, and commentary on the issues that matter most to Bangladeshis and the international community.

Bangladesh is a country located in South Asia and is home to a diverse population of over 160 million people. It has a rich cultural heritage and a rapidly growing economy. News from Bangladesh covers a wide range of topics, including politics, economics, social issues, culture, and more. The country has made significant progress in recent years in areas such as poverty reduction, education, and healthcare. However, it still faces challenges such as corruption and environmental degradation. Bangladeshi news sources cover both local and international news to keep the public informed about the latest developments and events.