ওমানকে উড়িয়ে দেওয়ার হুমকি ট্রাম্পের
- Details
- by আন্তর্জাতিক ডেস্ক
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প মধ্যপ্রাচ্যের দেশ ওমানকে সতর্ক করে বলেছেন, তাদের আচরণ ঠিক করতে হবে, নইলে যুক্তরাষ্ট্রের হামলার শিকার হতে হবে। হোয়াইট হাউসে একটি মন্ত্রিসভার বৈঠকে তিনি এই মন্তব্য করেন। বুধবার এই কঠোর হুঁশিয়ারি দিয়ে ট্রাম্প বলেন, ‘ওমান অন্য সবার মতোই ভালো আচরণ করবে, নইলে আমাদের তাদের উড়িয়ে দিতে হবে। তারা সেটি বোঝে এবং তারা ঠিক হয়ে যাবে।’

ওমানের বিরুদ্ধে ট্রাম্পের এমন আকস্মিক হুমকির কারণ এখনও অস্পষ্ট। এ বিষয়ে মন্তব্য জানতে চাওয়া হলেও হোয়াইট হাউস কোনো সাড়া দেয়নি।
যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে গুরুত্বপূর্ণ মধ্যস্থতাকারী হিসেবে কাজ করেছে ওমান। তবে সম্প্রতি কিছু প্রতিবেদনে জানানো হয়, হরমুজ প্রণালী দিয়ে চলাচলকারী জাহাজের জন্য একটি টোল ব্যবস্থা চালু করতে ইরানের সঙ্গে কাজ করছে দেশটি। গত ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের শুরু করা যুদ্ধ শেষ করার আলোচনায় এটি ছিল তেহরানের অন্যতম প্রধান দাবি। গুরুত্বপূর্ণ এই জলপথের ঠিক বিপরীতে এবং প্রণালীর দক্ষিণ প্রান্তে ওমানের একটি ছিটমহল অবস্থিত।
হরমুজ প্রণালীকে আন্তর্জাতিক জলসীমা হিসেবে উল্লেখ করে ট্রাম্প বলেন, ‘কেউ এটি নিয়ন্ত্রণ করতে পারবে না। তবে যুক্তরাষ্ট্র এর ওপর নজর রাখবে।’ তিনি আরও বলেন, ‘এটি আমাদের আলোচনার একটি অংশ। তারা এটি নিয়ন্ত্রণ করতে চায়। কিন্তু কেউ এর নিয়ন্ত্রণ নিতে পারবে না।’
এর আগে যুদ্ধ বন্ধের আলোচনার পরিস্থিতি নিয়ে ট্রাম্প জানান, তিনি এখনও সন্তুষ্ট নন, তবে সামনে হবেন। আর তা না হলে তাদের কাজ শেষ করতে হবে। তিনি আরও জানান, ইরান তাদের প্রয়োজনীয় বিষয়গুলো দিতে শুরু করেছে। ট্রাম্প বলেন, ‘ইরান একটি চুক্তি করতে অত্যন্ত আগ্রহী, তবে তারা এখনও সেই জায়গায় পৌঁছাতে পারেনি। তারা খুব নাজুক অবস্থায় আলোচনা চালিয়ে যাচ্ছে। আমরা দেখব কী ঘটে। হয়তো আমাদের ফিরে গিয়ে কাজ শেষ করতে হবে, বা হয়তো হবে না।’
যুক্তরাষ্ট্র এবং অন্যান্য দেশের কর্মকর্তারা চুক্তি চূড়ান্ত হওয়ার বিষয়ে সতর্ক আশাবাদ ব্যক্ত করলেও, ইরানের সমৃদ্ধ ইউরেনিয়ামের মজুতের বিষয়টি চুক্তিতে থাকবে কি না, তা নিয়ে প্রশ্ন উঠেছে। চীন বা রাশিয়া এই পারমাণবিক উপকরণগুলো নিয়ে নিলে তিনি তা মেনে নেবেন কি না, এমন প্রশ্নের জবাবে ট্রাম্প বলেন, ‘না, আমি স্বাচ্ছন্দ্যবোধ করব না। বিষয়টি আমাকে মোটেই স্বস্তি দেবে না।’
গত ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র এবং ইসরায়েল ইরানের ওপর আকস্মিক হামলা চালালে আঞ্চলিক উত্তেজনা চরমে পৌঁছায়। এর জবাবে তেহরান পুরো অঞ্চলজুড়ে ড্রোন ও ক্ষেপণাস্ত্র দিয়ে পাল্টা হামলা চালায় এবং হরমুজ প্রণালী বন্ধ করে দেয়।
পাকিস্তানের মধ্যস্থতায় গত ৮ এপ্রিল একটি যুদ্ধবিরতি কার্যকর হয়। তবে ইসলামাবাদে অনুষ্ঠিত আলোচনা কোনো স্থায়ী চুক্তিতে পৌঁছাতে ব্যর্থ হয়। পরবর্তীতে ট্রাম্প এই যুদ্ধবিরতির মেয়াদ অনির্দিষ্টকালের জন্য বাড়ান। একইসঙ্গে কৌশলগত এই জলপথ দিয়ে ইরানের বন্দরে যাতায়াতকারী জাহাজের ওপর অবরোধ বহাল রাখেন এবং মাঝে মাঝেই শান্তি চুক্তি খুব কাছাকাছি বলে মন্তব্য করতে থাকেন।
গুগল নিউজে আমাদের প্রকাশিত খবর পেতে এখানে ক্লিক করুন...
খেলাধুলা, তথ্য-প্রযুক্তি, লাইফস্টাইল, দেশ-বিদেশের রাজনৈতিক বিশ্লেষণ সহ সর্বশেষ খবর
Stay up-to-date with the latest news from Bangladesh. Our comprehensive coverage includes politics, business, sports, and culture. Get breaking news, analysis, and commentary on the issues that matter most to Bangladeshis and the international community.
Bangladesh is a country located in South Asia and is home to a diverse population of over 160 million people. It has a rich cultural heritage and a rapidly growing economy. News from Bangladesh covers a wide range of topics, including politics, economics, social issues, culture, and more. The country has made significant progress in recent years in areas such as poverty reduction, education, and healthcare. However, it still faces challenges such as corruption and environmental degradation. Bangladeshi news sources cover both local and international news to keep the public informed about the latest developments and events.