কুরবানির চামড়া সংরক্ষণে মাঠে আনসার-ভিডিপি সদস্যরা
- Details
- by ২৪ ডেস্ক
কুরবানির পশুর চামড়া সংরক্ষণে দেশজুড়ে মাঠে নেমে সক্রিয় ভূমিকা পালন করেছেন বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর (ভিডিপি) হাজারো স্বেচ্ছাসেবী সদস্য। তাদের সময়োপযোগী পদক্ষেপে এবার চামড়ার অপচয় রোধ ও গুণগত মান রক্ষা করা সম্ভব হয়েছে, যা দেশের চামড়া শিল্পে নতুন সম্ভাবনা তৈরি করেছে।

জানা যায়, চামড়া শিল্পে অব্যবস্থাপনাজনিত ক্ষতি এড়াতে আগে থেকেই বিশেষ প্রস্তুতি গ্রহণ করা হয়। খুলনা, রংপুর, ময়মনসিংহ ও রাজশাহী রেঞ্জের ২৯টি জেলায় ৪ হাজার ১৫৩ জন ভিডিপি সদস্যকে চামড়া ছাড়ানো, পরিষ্কার করা এবং সঠিক মাত্রায় লবণ দিয়ে সংরক্ষণের বিষয়ে বিশেষ প্রশিক্ষণ দেওয়া হয়। জেলা ও উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তাদের সহযোগিতায় পাওয়া এই প্রশিক্ষণকে কাজে লাগিয়ে সদস্যরা মাঠপর্যায়ে সাধারণ মানুষকে চামড়া সংরক্ষণে উদ্বুদ্ধ করেন।
ঈদের দিন পশু কুরবানির পর থেকেই ভিডিপি সদস্যরা নিজ নিজ এলাকায় চামড়ার সঠিক ব্যবস্থাপনায় সহায়তা করেন। চামড়ায় যেন কোনো ধরনের আঁচড় না পড়ে এবং ছাড়ানোর পর মাংস বা চর্বি ভালোভাবে পরিষ্কার করা হয়, সেদিকে তারা নজর রাখেন। একই সঙ্গে একটি মাঝারি আকারের গরুর চামড়ায় ৮ থেকে ১০ কেজি এবং ছাগলের চামড়ায় ২ থেকে আড়াই কেজি লবণ ব্যবহারের সঠিক পরামর্শও দেন তারা।
সংরক্ষিত চামড়া দ্রুত ট্যানারি বা নির্ধারিত স্থানে পৌঁছে দেওয়ার ক্ষেত্রে পরিবহন ও নিরাপত্তাজনিত চ্যালেঞ্জ মোকাবিলাতেও ভিডিপি সদস্যরা ভূমিকা পালন করেন। আনসার ও ভিডিপি বাহিনীর দেশব্যাপী প্রায় ৬০ লাখ সদস্যের বিশাল নেটওয়ার্ক এই কার্যক্রম বাস্তবায়নে সহায়তা করেছে। উল্লেখ্য, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ‘পিপলস ওয়ারফেয়ার ডকট্রিন’ ধারণার আলোকে প্রতিষ্ঠিত এই বাহিনী প্রান্তিক পর্যায়ে জনসম্পৃক্ততার মাধ্যমে দেশের অর্থনীতিতে ভূমিকা রেখে চলেছে।
গুগল নিউজে আমাদের প্রকাশিত খবর পেতে এখানে ক্লিক করুন...
খেলাধুলা, তথ্য-প্রযুক্তি, লাইফস্টাইল, দেশ-বিদেশের রাজনৈতিক বিশ্লেষণ সহ সর্বশেষ খবর
Stay up-to-date with the latest news from Bangladesh. Our comprehensive coverage includes politics, business, sports, and culture. Get breaking news, analysis, and commentary on the issues that matter most to Bangladeshis and the international community.
Bangladesh is a country located in South Asia and is home to a diverse population of over 160 million people. It has a rich cultural heritage and a rapidly growing economy. News from Bangladesh covers a wide range of topics, including politics, economics, social issues, culture, and more. The country has made significant progress in recent years in areas such as poverty reduction, education, and healthcare. However, it still faces challenges such as corruption and environmental degradation. Bangladeshi news sources cover both local and international news to keep the public informed about the latest developments and events.