‘ডোবার পাশে বসলেই মশা মারার বুদ্ধি আসবে’—বিদেশ সফর বাতিল করে প্রধানমন্ত্রী
- Details
- by ২৪ ডেস্ক
চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র ও কর্মকর্তাদের মশক নিধনের উদ্ভাবনী প্রযুক্তি দেখতে যুক্তরাষ্ট্র সফরের প্রস্তাব নাকচ করে দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সোমবার প্রধানমন্ত্রীর প্রেস উইংয়ের এক বিজ্ঞপ্তিতে এই তথ্য নিশ্চিত করা হয়েছে। স্থানীয় সরকার বিভাগ থেকে পাঠানো এই সফর সংক্রান্ত সারসংক্ষেপের অনুমোদন দেননি তিনি।

প্রধানমন্ত্রী নির্দেশনা দিয়েছেন যে, মশক নিধন শিখতে বা দেখতে যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় যাওয়ার কোনো প্রয়োজন নেই। তার মতে, দেশের ভেতরেই সন্ধ্যার পর যেকোনো ডোবার পাশে দুই-তিন ঘণ্টা অবস্থান করলে মশক নিধনের অনেক উদ্ভাবনী পদ্ধতি বের করা সম্ভব হবে। চট্টগ্রাম সিটি করপোরেশনের কর্মকর্তারা এই নির্দেশনার বিষয়টি নিশ্চিত করেছেন।
প্রস্তাবিত এই সফরে চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র শাহাদাত হোসেন ছাড়াও ভারপ্রাপ্ত প্রধান নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ আশরাফুল আমিন, প্রধান পরিচ্ছন্নতা কর্মকর্তা ক্যাপ্টেন ইখতিয়ার উদ্দীন আহমেদ, প্রধান হিসাবরক্ষণ কর্মকর্তা মোহাম্মদ হুমায়ুন কবির চৌধুরী এবং ম্যালেরিয়া ও মশক নিয়ন্ত্রণ কর্মকর্তা মো. সরফুল ইসলামের যাওয়ার কথা ছিল। বিদেশি প্রতিষ্ঠান ভ্যালেন্ট বায়োসায়েন্সেস এলএলসির অর্থায়নে এই সফরের পরিকল্পনা করা হয়। তাদের সঙ্গে স্থানীয় সরকার মন্ত্রণালয়ের একজন কর্মকর্তাকেও নেওয়ার প্রস্তাব করা হয়েছিল।
চট্টগ্রাম সিটি করপোরেশনের প্রধান পরিচ্ছন্নতা কর্মকর্তা ক্যাপ্টেন ইখতিয়ার উদ্দীন আহমেদ জানান, স্থানীয় সরকার মন্ত্রণালয়ের সচিবালয় থেকে এই বিদেশ সফরের অনুমোদন পাওয়া যায়নি। উল্লেখ্য, মশা নিধনের জন্য সিটি করপোরেশন সম্প্রতি প্রায় পৌনে চার কোটি টাকা ব্যয়ে আধুনিক প্রযুক্তির কীটনাশক বিটিআই ক্রয় করেছে। বর্তমানে এই ওষুধটি মশক নিধন কার্যক্রমে ব্যবহার করা হচ্ছে।
গুগল নিউজে আমাদের প্রকাশিত খবর পেতে এখানে ক্লিক করুন...
খেলাধুলা, তথ্য-প্রযুক্তি, লাইফস্টাইল, দেশ-বিদেশের রাজনৈতিক বিশ্লেষণ সহ সর্বশেষ খবর
Stay up-to-date with the latest news from Bangladesh. Our comprehensive coverage includes politics, business, sports, and culture. Get breaking news, analysis, and commentary on the issues that matter most to Bangladeshis and the international community.
Bangladesh is a country located in South Asia and is home to a diverse population of over 160 million people. It has a rich cultural heritage and a rapidly growing economy. News from Bangladesh covers a wide range of topics, including politics, economics, social issues, culture, and more. The country has made significant progress in recent years in areas such as poverty reduction, education, and healthcare. However, it still faces challenges such as corruption and environmental degradation. Bangladeshi news sources cover both local and international news to keep the public informed about the latest developments and events.