আল-আকসায় ইসরায়েলি হামলার নিন্দায় তুরস্কসহ ৮ দেশ
- Details
- by আন্তর্জাতিক ডেস্ক
ইসরায়েলি বাহিনীর পাহারায় আল-আকসা মসজিদে উগ্রবাদী দখলদারদের চলমান অভিযান ও হামলার তীব্র নিন্দা জানিয়েছে তুরস্ক, মিশরসহ আটটি দেশ। এক যৌথ বিবৃতিতে এসব ঘটনাকে আন্তর্জাতিক আইনের সুস্পষ্ট লঙ্ঘন বলে আখ্যা দেওয়া হয়েছে। একইসঙ্গে ফিলিস্তিনিদের স্বাধীন রাষ্ট্র গঠনের প্রতি পূর্ণ সমর্থন পুনর্ব্যক্ত করেছেন এসব দেশের পররাষ্ট্রমন্ত্রীরা।

যৌথ ওই বিবৃতিতে স্বাক্ষরকারী দেশগুলো হলো তুরস্ক, সংযুক্ত আরব আমিরাত, ইন্দোনেশিয়া, কাতার, মিশর, পাকিস্তান, সৌদি আরব এবং জর্ডান। বিবৃতিতে পররাষ্ট্রমন্ত্রীরা বলেন, ‘ইসরায়েলি বাহিনীর ছত্রচ্ছায়ায় উগ্রবাদী ইসরায়েলি বসতি স্থাপনকারীদের আল-আকসা মসজিদে চলমান অভিযান এবং সেখানে ইসরায়েলি পতাকা উত্তোলনের মতো ঘটনার আমরা কঠোরতম ভাষায় নিন্দা জানাই।’
এ ধরনের উসকানিমূলক ও অগ্রহণযোগ্য কর্মকাণ্ড অধিকৃত পূর্ব জেরুজালেমের পবিত্র স্থানগুলোর ঐতিহাসিক ও আইনি মর্যাদার পরিপন্থি বলে বিবৃতিতে উল্লেখ করা হয়।
দখলদার শক্তি হিসেবে ইসরায়েল পূর্ব জেরুজালেমের ঐতিহাসিক, আইনি ও জনতাত্ত্বিক চরিত্র পরিবর্তনের যে চেষ্টা করছে, তারও নিন্দা জানান পররাষ্ট্রমন্ত্রীরা। তারা জেরুজালেম এবং এর মুসলিম ও খ্রিষ্টানদের পবিত্র স্থানগুলোর ঐতিহাসিক মর্যাদা পরিবর্তনের যেকোনো অপচেষ্টা প্রত্যাখ্যান করেন। এ সময় পবিত্র স্থানগুলোর রক্ষণাবেক্ষণে ঐতিহাসিক হাশেমি জিম্মাদারির (Hashemite custodianship) বিশেষ ভূমিকার কথা স্মরণ করে এর মর্যাদা অক্ষুণ্ন রাখার ওপর জোর দেওয়া হয়।
বিবৃতিতে স্পষ্টভাবে জানানো হয়, ১৪৪ দুনাম আয়তনের আল-আকসা মসজিদ প্রাঙ্গণটি একচেটিয়াভাবে কেবল মুসলিমদের উপাসনালয়। জর্ডানের আওকাফ ও ইসলামিক বিষয়ক মন্ত্রণালয়ের অধীনস্থ জেরুজালেম আওকাফ এবং আল-আকসা মসজিদ বিষয়ক বিভাগই এই পবিত্র স্থানের পরিচালনা ও প্রবেশের বিষয়টি নিয়ন্ত্রণ করার একমাত্র বৈধ কর্তৃপক্ষ। এমন উত্তেজনাকর পরিস্থিতির জন্য ইসরায়েলি কর্তৃপক্ষকে দায়ী করে পররাষ্ট্রমন্ত্রীরা সতর্ক করেন যে, ইসরায়েলের এসব ধারাবাহিক লঙ্ঘন উত্তেজনা ও চরমপন্থা বাড়াচ্ছে এবং শান্তির জন্য আন্তর্জাতিক প্রচেষ্টাকে বাধাগ্রস্ত করছে।
বিবৃতিতে আরও বলা হয়, ‘আমরা অবিলম্বে ইসরায়েলের এ ধরনের বেআইনি ও উসকানিমূলক কর্মকাণ্ড বন্ধের আহ্বান জানাই এবং আল-আকসা মসজিদে ঐতিহাসিক ও আইনি স্থিতাবস্থার প্রতি পূর্ণ শ্রদ্ধাশীল থাকার প্রয়োজনীয়তা পুনর্ব্যক্ত করছি।’
এ ছাড়া ১৯৬৭ সালের সীমানার ভিত্তিতে পূর্ব জেরুজালেমকে রাজধানী করে একটি স্বাধীন ও সার্বভৌম ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠার অধিকারসহ ফিলিস্তিনি জনগণের বৈধ দাবির প্রতি অবিচল সংহতি প্রকাশ করেন আট দেশের পররাষ্ট্রমন্ত্রীরা। তারা আন্তর্জাতিক আইন ও আরব পিস ইনিশিয়েটিভের ভিত্তিতে দ্বি-রাষ্ট্রীয় সমাধানের মাধ্যমে একটি ন্যায়সংগত ও স্থায়ী শান্তি অর্জনের প্রচেষ্টাকে সমর্থন জানান।
গুগল নিউজে আমাদের প্রকাশিত খবর পেতে এখানে ক্লিক করুন...
খেলাধুলা, তথ্য-প্রযুক্তি, লাইফস্টাইল, দেশ-বিদেশের রাজনৈতিক বিশ্লেষণ সহ সর্বশেষ খবর
Stay up-to-date with the latest news from Bangladesh. Our comprehensive coverage includes politics, business, sports, and culture. Get breaking news, analysis, and commentary on the issues that matter most to Bangladeshis and the international community.
Bangladesh is a country located in South Asia and is home to a diverse population of over 160 million people. It has a rich cultural heritage and a rapidly growing economy. News from Bangladesh covers a wide range of topics, including politics, economics, social issues, culture, and more. The country has made significant progress in recent years in areas such as poverty reduction, education, and healthcare. However, it still faces challenges such as corruption and environmental degradation. Bangladeshi news sources cover both local and international news to keep the public informed about the latest developments and events.