আপনি পড়ছেন

প্রখর রোদে পুড়ছে সারাদেশ। ৪১টি জেলায় বইছে তাপপ্রবাহ। অসহ্য গরমে অতিষ্ঠ জনজীবন। এরই মাঝে কিছুটা স্বস্তির খবর দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, সন্ধ্যা ৬টার মধ্যে রংপুর, চট্টগ্রাম সিলেট ও কক্সবাজার অঞ্চলের ওপর দিয়ে পশ্চিম অথবা উত্তর পশ্চিম দিক থেকে দমকা অথবা ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে।

তাপপ্রবাহের কবলে ৪১ জেলা
ছবি- সংগৃহীত

আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, গতকাল মঙ্গলবার ঢাকা, নারায়ণগঞ্জ, টাঙ্গাইল, ফরিদপুর, মাদারীপুর, গোপালগঞ্জ, মানিকগঞ্জ, ময়মনসিংহ, চাঁদপুর, নোয়াখালী, ব্রাহ্মণবাড়িয়া, লক্ষ্মীপুর, বরিশাল, পটুয়াখালী ও ভোলা জেলাসহ রংপুর, রাজশাহী ও খুলনা বিভাগের ওপর দিয়ে মৃদু থেকে মাঝারি ধরনের তাপপ্রবাহ বয়ে যাচ্ছে। এটি অব্যাহত থাকতে পারে।

গতকাল দেশের সর্বোচ্চ তাপমাত্রা ছিল নীলফামারীর সৈয়দপুরে ৩৮ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস। রাজধানী ঢাকায় ছিল ৩৬ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা।

আজ বুধবার সকালে আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, সকাল ৯টা থেকে সন্ধ্যা ৬টার মধ্যে রংপুর, চট্টগ্রাম সিলেট ও কক্সবাজার অঞ্চলের ওপর দিয়ে পশ্চিম অথবা উত্তর পশ্চিম দিক থেকে দমকা অথবা ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। এ সময় বাতাসের গতিবেগ হতে পারে ৪৫ থেকে ৬০ কিলোমিটার। এসব এলাকার নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।

রংপুর, চট্টগ্রাম, সিলেট, কক্সবাজার ছাড়াও ঢাকা ও এর আশপাশের অঞ্চলে আজ দুপুর ১টার মধ্যে বৃষ্টি অথবা বজ্রবৃষ্টি হতে পারে। এর ফলে সামান্য কমতে পারে তাপমাত্রা। তবে আপাতত ভারী বা টানা বৃষ্টির সম্ভাবনা নেই।

আজ সকালে আবহাওয়া অধিদপ্তরের পরিচালক মমিনুল ইসলাম গণমাধ্যমকে বলেন, বৈশ্বিক জলবায়ুতে এল নিনোর ব্যাপক প্রভাব রয়েছে। এর ফলে সমুদ্রে পানির উচ্চতা বেড়ে যায়। তাপমাত্রা বেড়ে প্রচণ্ড গরম পড়ে। যখন গরম পড়ার কথা তখন বৃষ্টি ঝরে। আবার বৃষ্টির সময় তীব্র গরম। সবকিছুই অস্বাভাবিক মাত্রায় হয়ে থাকে। এখন বাতাসে জলীয় বাষ্পের মাত্রা বেশি রয়েছে। এ কারণে মানুষের শরীর থেকে অতিরিক্ত ঘাম ঝরছে এবং গরমের অনুভূতি বেশি হচ্ছে

আবহাওয়া অধিদপ্তরের পরিচালক বলেন, মৌসুমি বায়ু বাংলাদেশসহ এই অঞ্চলের ওপর না আসা পর্যন্ত একটানা বা ভারী বৃষ্টি নাও হতে পারে।

গুগল নিউজে আমাদের প্রকাশিত খবর পেতে এখানে ক্লিক করুন...

খেলাধুলা, তথ্য-প্রযুক্তি, লাইফস্টাইল, দেশ-বিদেশের রাজনৈতিক বিশ্লেষণ সহ সর্বশেষ খবর

Stay up-to-date with the latest news from Bangladesh. Our comprehensive coverage includes politics, business, sports, and culture. Get breaking news, analysis, and commentary on the issues that matter most to Bangladeshis and the international community.

Bangladesh is a country located in South Asia and is home to a diverse population of over 160 million people. It has a rich cultural heritage and a rapidly growing economy. News from Bangladesh covers a wide range of topics, including politics, economics, social issues, culture, and more. The country has made significant progress in recent years in areas such as poverty reduction, education, and healthcare. However, it still faces challenges such as corruption and environmental degradation. Bangladeshi news sources cover both local and international news to keep the public informed about the latest developments and events.