ট্রাম্পের মন্তব্যে নীরব কানাডা, নজর বাণিজ্য চুক্তির মেয়াদ বাড়ানোর দিকে
- Details
- by আন্তর্জাতিক ডেস্ক
কানাডার প্রধানমন্ত্রী মার্ক কার্নি জানিয়েছেন, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সামাজিক যোগাযোগমাধ্যমের প্রতিটি পোস্টে অটোয়া প্রতিক্রিয়া দেখাবে না। বরং দুই দেশের সম্পর্ক এবং উত্তর আমেরিকার বাণিজ্য চুক্তির (কুসমা) মেয়াদ আরও ১৬ বছর বাড়ানোর দিকেই বেশি নজর দিচ্ছে তারা। মঙ্গলবার কানাডা ও যুক্তরাষ্ট্রের শীর্ষ কর্মকর্তাদের মধ্যকার বাণিজ্য আলোচনার পর এই অবস্থান স্পষ্ট করা হয়।

কানাডার অর্থনীতি নিয়ে করা মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের একটি সোশ্যাল মিডিয়া পোস্টকে কেন্দ্র করে সম্প্রতি বিতর্কের সৃষ্টি হয়। ওই পোস্টে ট্রাম্প কানাডাকে যুক্তরাষ্ট্রের ‘৫১তম অঙ্গরাজ্য’ হিসেবে উল্লেখ করেন। পরবর্তীতে কানাডায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত পিট হোয়েকস্ট্রা পোস্টটি শেয়ার করেন। এ বিষয়ে কুইবেকের লংগুইলে আয়োজিত এক সংবাদ সম্মেলনে কানাডার প্রধানমন্ত্রী মার্ক কার্নি বলেন, ‘প্রেসিডেন্ট সামাজিক যোগাযোগমাধ্যম ও গণমাধ্যমে অত্যন্ত সক্রিয়। সাম্প্রতিক মাসগুলোতে এটি আরও বেড়েছে এবং তিনি যা পোস্ট করেন তার সবটিতে আমরা প্রতিক্রিয়া বা উত্তর দেব না।’
মার্কিন রাষ্ট্রদূতকে বহিষ্কার করা হবে কি না, এমন প্রশ্নের জবাবে কার্নি নেতিবাচক উত্তর দেন। তিনি বলেন, ‘আপনার প্রশ্নের দ্বিতীয় অংশের সংক্ষিপ্ত উত্তর হলো না এবং এটি এমন একটি প্রশাসন যাদের সঙ্গে আমাদের কাজ করতে হবে।’ দুই দেশের ঘনিষ্ঠ সম্পর্কের কথা তুলে ধরে তিনি আরও বলেন, ‘এটি আমাদের সবচেয়ে বড় বাণিজ্যিক ও নিরাপত্তা সম্পর্ক। আমরা এই প্রশাসনকে যেমন আছে তেমনই মেনে নিচ্ছি এবং বিভিন্ন ক্ষেত্রে একসঙ্গে কাজ করছি।’
বাণিজ্য সম্পর্ক জোরদার করতে কানাডার অভ্যন্তরীণ বাণিজ্যমন্ত্রী ডমিনিক লেব্লাঙ্ক এবং প্রধান আলোচক জেনিস চ্যারেট বর্তমানে ওয়াশিংটনে অবস্থান করছেন। মঙ্গলবার মার্কিন বাণিজ্য প্রতিনিধি জেমিসন গ্রিয়ারের সঙ্গে তারা বৈঠক করেন। লেব্লাঙ্ক সাংবাদিকদের জানান, কানাডা ও যুক্তরাষ্ট্রের কর্মকর্তারা গত কয়েক সপ্তাহে বিভিন্ন কারিগরি বিষয়ে হওয়া অগ্রগতি পর্যালোচনা করেছেন।
লেব্লাঙ্ক বলেন, ‘আমরা রাষ্ট্রদূত গ্রিয়ার এবং মার্কিন বাণিজ্য প্রতিনিধির কার্যালয়ের কয়েকজন ঊর্ধ্বতন কর্মকর্তার সঙ্গে একটি ইতিবাচক বৈঠক করেছি।’ উত্তর আমেরিকার অর্থনীতির বৃহত্তর প্রেক্ষাপটে যুক্তরাষ্ট্রের দীর্ঘদিনের সমস্যাগুলো সমাধানে কানাডা বেশ কয়েকটি সুনির্দিষ্ট প্রস্তাব দিয়েছে বলেও তিনি উল্লেখ করেন।
গাড়ি, ইস্পাত, অ্যালুমিনিয়াম এবং সফটউড লাম্বারের (নরম কাঠ) মতো গুরুত্বপূর্ণ খাতগুলোতে শুল্ক সংক্রান্ত উদ্বেগও তুলে ধরেছে কানাডা। যুক্তরাষ্ট্র-মেক্সিকো-কানাডা চুক্তির (কুসমা) মেয়াদ আরও ১৬ বছর বাড়ানোর বিষয়ে লেব্লাঙ্ক আশাবাদ ব্যক্ত করেন। তিনি তার মার্কিন ও মেক্সিকান সমকক্ষদের কাছে একটি চিঠি পাঠিয়ে চুক্তি সম্প্রসারণে কানাডার প্রস্তুতির বিষয়টি নিশ্চিত করেছেন। মেক্সিকোর সঙ্গেও কানাডা আলোচনা চালিয়ে যাচ্ছে।
১৬ বছরের সম্প্রসারণ সম্ভব কি না জানতে চাইলে লেব্লাঙ্ক বলেন, ‘আমি চিরকালই আশাবাদী। আমি মনে করি, উত্তর আমেরিকার অর্থনৈতিক স্বার্থেই আরও ১৬ বছরের জন্য এই ত্রিপক্ষীয় কাঠামোতে প্রতিশ্রুতিবদ্ধ হওয়া উচিত।’
আগামী ১ জুলাইয়ের আগে এখনো অনেক কাজ বাকি রয়েছে স্বীকার করে তিনি বলেন, ‘আমি আশাবাদী যে, তিনটি পক্ষই এই সিদ্ধান্তে পৌঁছাবে যে উত্তর আমেরিকার অর্থনৈতিক স্বার্থ রক্ষায় এই বাণিজ্য সম্পর্কের মূল ভিত্তিগুলোতে প্রতিশ্রুতিবদ্ধ হওয়া প্রয়োজন।’
গুগল নিউজে আমাদের প্রকাশিত খবর পেতে এখানে ক্লিক করুন...
খেলাধুলা, তথ্য-প্রযুক্তি, লাইফস্টাইল, দেশ-বিদেশের রাজনৈতিক বিশ্লেষণ সহ সর্বশেষ খবর
Stay up-to-date with the latest news from Bangladesh. Our comprehensive coverage includes politics, business, sports, and culture. Get breaking news, analysis, and commentary on the issues that matter most to Bangladeshis and the international community.
Bangladesh is a country located in South Asia and is home to a diverse population of over 160 million people. It has a rich cultural heritage and a rapidly growing economy. News from Bangladesh covers a wide range of topics, including politics, economics, social issues, culture, and more. The country has made significant progress in recent years in areas such as poverty reduction, education, and healthcare. However, it still faces challenges such as corruption and environmental degradation. Bangladeshi news sources cover both local and international news to keep the public informed about the latest developments and events.