মির্জা ফখরুল: দেশে অস্থিতিশীল পরিস্থিতি তৈরির চেষ্টা চলছে
- Details
- by ২৪ ডেস্ক
দেশে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির অপচেষ্টা চলছে উল্লেখ করে দেশবাসীকে সজাগ থাকার আহ্বান জানিয়েছেন এলজিআরডি মন্ত্রী ও বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, একটি পক্ষ উন্নয়নের ধারা বাধাগ্রস্ত করতে ষড়যন্ত্র করছে।

বুধবার দুপুরে ঠাকুরগাঁওয়ের নবগঠিত রুহিয়া উপজেলার রুহিয়া উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত এক গণসংবর্ধনা অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। এ সময় তিনি তরুণদের মাদক থেকে দূরে থাকার পরামর্শ দিয়ে দেশের উন্নয়ন ও অগ্রগতির স্বার্থে ইতিবাচক ভূমিকা পালন ও নতুন নেতৃত্ব গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করেন।
মির্জা ফখরুল জানান, প্রধানমন্ত্রী তারেক রহমান নির্বাচনের আগে জনগণকে দেওয়া প্রতিশ্রুতি অনুযায়ী ঠাকুরগাঁও পাবলিক বিশ্ববিদ্যালয় ও মেডিকেল কলেজের কার্যক্রম শুরু করেছেন। আগামী বছর থেকেই এসব শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষার্থী ভর্তি প্রক্রিয়া চালু হবে। এছাড়া আগামী দুই বছরের মধ্যে ঠাকুরগাঁও বিমানবন্দর পুনরায় চালুর লক্ষ্যে সরকার নিরলসভাবে কাজ করে যাচ্ছে বলে তিনি উল্লেখ করেন।
উন্নয়ন প্রসঙ্গে মন্ত্রী আরও বলেন, ফ্যামিলি কার্ড ও কৃষি কার্ড কর্মসূচির মাধ্যমে সাধারণ মানুষের দোরগোড়ায় সেবা পৌঁছে দেওয়া হচ্ছে। যেসব এলাকার রাস্তাঘাট এখনো অনুন্নত রয়েছে, সেগুলো পর্যায়ক্রমে পাকা করার মাধ্যমে সরকারের উন্নয়ন কার্যক্রম অব্যাহত রাখা হবে। এ সময় তিনি রুহিয়া গঠনে প্রয়াত প্রবীণ নেতাদের অবদানের কথা শ্রদ্ধার সাথে স্মরণ করেন।
গণসংবর্ধনা অনুষ্ঠানের আগে মির্জা ফখরুল রুহিয়া উপজেলার অস্থায়ী কার্যালয়ের উদ্বোধন করেন। অনুষ্ঠানে জেলা বিএনপির সভাপতি মির্জা ফয়সল আমিন, সাধারণ সম্পাদক মো. পয়গাম আলী, সদর উপজেলা বিএনপির সভাপতি আব্দুল হামিদ ও পৌর বিএনপির সভাপতি শরিফুল ইসলাম শরিফসহ দলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
গুগল নিউজে আমাদের প্রকাশিত খবর পেতে এখানে ক্লিক করুন...
খেলাধুলা, তথ্য-প্রযুক্তি, লাইফস্টাইল, দেশ-বিদেশের রাজনৈতিক বিশ্লেষণ সহ সর্বশেষ খবর
Stay up-to-date with the latest news from Bangladesh. Our comprehensive coverage includes politics, business, sports, and culture. Get breaking news, analysis, and commentary on the issues that matter most to Bangladeshis and the international community.
Bangladesh is a country located in South Asia and is home to a diverse population of over 160 million people. It has a rich cultural heritage and a rapidly growing economy. News from Bangladesh covers a wide range of topics, including politics, economics, social issues, culture, and more. The country has made significant progress in recent years in areas such as poverty reduction, education, and healthcare. However, it still faces challenges such as corruption and environmental degradation. Bangladeshi news sources cover both local and international news to keep the public informed about the latest developments and events.