আপনি পড়ছেন

ইউরোপের চতুর্থ বৃহত্তম সাইকেল উৎপাদনকারী দেশ হিসেবে আত্মপ্রকাশ করেছে তুরস্ক। একই সঙ্গে সাইকেল ও ই-বাইক বিক্রির দিক দিয়েও ইউরোপে দেশটির অবস্থান ষষ্ঠ। তবে উৎপাদন সক্ষমতা ভালো হলেও অভ্যন্তরীণ বাজারে এর চাহিদা এখনো অনেকটাই পিছিয়ে আছে।

ইউরোপে সাইকেল উৎপাদনে চতুর্থ স্থানে উঠে এসেছে তুরস্ক
সাইকেল

বুধবার বিশ্ব সাইকেল দিবস উপলক্ষে আনাদোলু এজেন্সিকে এই তথ্য জানান বিশ্ব সাইকেল শিল্প সমিতির (ডব্লিউবিআইএ) প্রেসিডেন্ট বায়রাম আকগুল। কনফেডারেশন অব দ্য ইউরোপিয়ান বাইসাইকেল ইন্ডাস্ট্রির (কোনেবি) গত বছরের প্রতিবেদনের বরাত দিয়ে তিনি জানান, তুরস্কের সাইকেল উৎপাদন সক্ষমতা শক্তিশালী হলেও অভ্যন্তরীণ বাজারে এর যথেষ্ট প্রভাব দেখা যাচ্ছে না।

এর অন্যতম প্রধান কারণ হিসেবে দৈনন্দিন যাতায়াতে সাইকেল ব্যবহার না করাকে উল্লেখ করেন তিনি। আকগুল বলেন, ‘নিরাপদ ও নিরবচ্ছিন্ন সাইকেল লেন এবং প্রণোদনার মাধ্যমে এই ঘাটতি পূরণ করাই আমাদের প্রধান লক্ষ্য।’

ডব্লিউবিআইএ প্রেসিডেন্ট জানান, ২০২৪ সালে তুরস্ক মোট ১৩ লাখ ৮০ হাজার সাইকেল ও ই-বাইক উৎপাদন করেছে, যা পর্তুগাল, ইতালি ও জার্মানির পাশাপাশি তাদেরকে ইউরোপের শীর্ষ চার উৎপাদনকারীর তালিকায় স্থান করে দিয়েছে। তিনি বলেন, ‘তুরস্কের বার্ষিক উৎপাদন সক্ষমতা এই সংখ্যাকে ছাড়িয়ে যাওয়ার মতো এবং ই-বাইক খাতে রপ্তানি ও অভ্যন্তরীণ ব্যবহার উভয় ক্ষেত্রেই স্পষ্ট ঊর্ধ্বমুখী প্রবণতা লক্ষ্য করা যাচ্ছে।’

তিনি আরও জানান, জার্মানির নেতৃত্বে নেদারল্যান্ডস, ইতালি, ফ্রান্স ও স্ক্যান্ডিনেভিয়ান দেশগুলোর মতো ইউরোপীয় বাজারগুলো তুর্কি সাইকেল রপ্তানির সবচেয়ে বড় গন্তব্য।

জ্বালানির মূল্যবৃদ্ধির কারণে সাইকেলের চাহিদা বাড়ছে। আকগুল বলেন, ‘জ্বালানির দাম, গাড়ির খরচ, পার্কিং ফি এবং শহরের যানজট গ্রাহকদের বিকল্প খুঁজতে বাধ্য করেছে।’

তবে নিরাপদ সাইকেল লেনের অভাব এখনো একটি বড় বাধা হয়ে দাঁড়িয়েছে। আকগুল জানান, তুরস্ক প্রতি বছর প্রায় ৬৫ বিলিয়ন ডলারের জ্বালানি আমদানি করে, যার একটি বড় অংশই পরিবহন খাতে ব্যয় হয়। তার মতে, শহরের যাতায়াতে সাইকেল ও ই-বাইক ব্যবহার করা হলে এই খাতে বৈদেশিক নির্ভরতা কমানো সবচেয়ে দ্রুত সম্ভব হবে। তিনি আরও জানান, সরাসরি জ্বালানি সাশ্রয়ের বাইরেও এটি দীর্ঘমেয়াদী অর্থনৈতিক মূল্য তৈরি করতে পারে। এর মধ্যে রয়েছে দেশীয় উৎপাদন ইকোসিস্টেমের বিকাশ, সেবা ও রক্ষণাবেক্ষণ খাতে কর্মসংস্থান বৃদ্ধি এবং দেশীয় ও বৈশ্বিক সাইকেল পর্যটনের পুনরুজ্জীবন।

আকগুল জানান, তুরস্কের বড় শহরগুলোর মোট যাতায়াতের প্রায় ৩০ শতাংশই ৩ মাইলের কম দূরত্বের। এসব ছোট দূরত্বের বড় অংশ ই-বাইকের মাধ্যমে যাতায়াত করা সম্ভব, যা রাস্তায় গাড়ির সংখ্যা উল্লেখযোগ্য হারে কমিয়ে আনবে। তিনি বলেন, ‘ইউরোপের উদাহরণ থেকে দেখা যায়, ই-বাইকের ব্যবহার যানজটপূর্ণ রাস্তায় ৪০ থেকে ৪৫ শতাংশ পর্যন্ত ট্রাফিক কমাতে পারে।’

রাস্তা নিরাপদ হলে তুরস্কের প্রায় ৫০ শতাংশ নাগরিক স্বল্প দূরত্বের জন্য সাইকেল ব্যবহার করবেন বলে তিনি জানান। তিনি বলেন, ‘এ থেকে বোঝা যায় মানুষের আগ্রহ ও চাহিদা রয়েছে, তবে অবকাঠামোগত ঘাটতি প্রকট।’

সবশেষে আকগুল জানান, তুরস্কের স্বাস্থ্য মন্ত্রণালয়ের ২০১৫-২০১৮ সালের ‘একটি স্বাস্থ্যকর তুরস্কের জন্য ১০ লাখ বাইক’ প্রকল্প এবং পরিবেশ, নগরায়ণ ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের পথ নেটওয়ার্ক মাস্টারপ্ল্যান মূলত সাইকেল চালানোকে উৎসাহিত করার ভিত্তি তৈরি করেছে। তবে তিনি জানান, দেশে এখনো ই-বাইক কেনার জন্য কোনো প্রণোদনা ব্যবস্থা নেই।

গুগল নিউজে আমাদের প্রকাশিত খবর পেতে এখানে ক্লিক করুন...

খেলাধুলা, তথ্য-প্রযুক্তি, লাইফস্টাইল, দেশ-বিদেশের রাজনৈতিক বিশ্লেষণ সহ সর্বশেষ খবর

Stay up-to-date with the latest news from Bangladesh. Our comprehensive coverage includes politics, business, sports, and culture. Get breaking news, analysis, and commentary on the issues that matter most to Bangladeshis and the international community.

Bangladesh is a country located in South Asia and is home to a diverse population of over 160 million people. It has a rich cultural heritage and a rapidly growing economy. News from Bangladesh covers a wide range of topics, including politics, economics, social issues, culture, and more. The country has made significant progress in recent years in areas such as poverty reduction, education, and healthcare. However, it still faces challenges such as corruption and environmental degradation. Bangladeshi news sources cover both local and international news to keep the public informed about the latest developments and events.