আপনি পড়ছেন

জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতির দায়িত্ব পালনকালেও বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী হিসেবে নিজ পদে বহাল থাকছেন খলিলুর রহমান। বুধবার সকালে পররাষ্ট্র মন্ত্রণালয়ে আয়োজিত এক ব্রিফিংয়ে এই তথ্য নিশ্চিত করেছেন প্রতিমন্ত্রী শামা ওবায়েদ। তিনি জানান, মন্ত্রী এক বছরের ছুটিতে থেকে আন্তর্জাতিক এই দায়িত্ব পালন করতে আগ্রহী।

জাতিসংঘে দায়িত্ব পালনকালেও পররাষ্ট্রমন্ত্রী থাকছেন খলিলুর রহমান
পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান

খলিলুর রহমান বর্তমান সরকারের টেকনোক্র্যাট মন্ত্রী হিসেবে দায়িত্ব পালনের আগে অন্তর্বর্তী সরকারের নিরাপত্তা উপদেষ্টার পদে আসীন ছিলেন। তার অনুপস্থিতিতে পররাষ্ট্র মন্ত্রণালয়ের প্রশাসনিক কার্যক্রম পরিচালনার বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন প্রধানমন্ত্রী। দীর্ঘ সময় দেশের বাইরে পররাষ্ট্রমন্ত্রীর অবস্থানের বিষয়টি নিয়ে বিভিন্ন মহলে প্রশ্ন উঠলেও মন্ত্রণালয় একে স্বাভাবিক প্রক্রিয়া হিসেবেই দেখছে। বর্তমানে ভারপ্রাপ্ত মন্ত্রী নিয়োগ বা ছুটির দাপ্তরিক বিষয়গুলো নিয়ে সচিবালয় ও প্রধানমন্ত্রীর কার্যালয় প্রয়োজনীয় সমন্বয় করছে।

এদিকে ওসমান হাদি হত্যাকাণ্ড নিয়ে পশ্চিমবঙ্গের সাবেক মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির সাম্প্রতিক মন্তব্যকে ঢাকা কোনো গুরুত্ব দিচ্ছে না বলে প্রতিমন্ত্রী জানান। এই হত্যা মামলার সুষ্ঠু বিচার নিশ্চিতে ভারতের দিল্লির সাথে সরাসরি কূটনৈতিক তৎপরতা চালিয়ে যাচ্ছে সংশ্লিষ্ট মন্ত্রণালয়। সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে, পরাজিত কোনো প্রার্থীর বক্তব্যকে কেন্দ্র করে দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্কের উন্নয়ন বাধাগ্রস্ত হবে না।

অন্যদিকে চলতি মাসে প্রধানমন্ত্রীর সম্ভাব্য মালয়েশিয়া বা চীন সফর নিয়ে এখনো চূড়ান্ত কোনো সিদ্ধান্ত হয়নি। পররাষ্ট্র প্রতিমন্ত্রী জানান, দ্বিপাক্ষিক এই সফরগুলোর প্রস্তুতি চললেও দিনক্ষণ নির্ধারণের কাজ এখনো প্রক্রিয়াধীন রয়েছে।

গুগল নিউজে আমাদের প্রকাশিত খবর পেতে এখানে ক্লিক করুন...

খেলাধুলা, তথ্য-প্রযুক্তি, লাইফস্টাইল, দেশ-বিদেশের রাজনৈতিক বিশ্লেষণ সহ সর্বশেষ খবর

Stay up-to-date with the latest news from Bangladesh. Our comprehensive coverage includes politics, business, sports, and culture. Get breaking news, analysis, and commentary on the issues that matter most to Bangladeshis and the international community.

Bangladesh is a country located in South Asia and is home to a diverse population of over 160 million people. It has a rich cultural heritage and a rapidly growing economy. News from Bangladesh covers a wide range of topics, including politics, economics, social issues, culture, and more. The country has made significant progress in recent years in areas such as poverty reduction, education, and healthcare. However, it still faces challenges such as corruption and environmental degradation. Bangladeshi news sources cover both local and international news to keep the public informed about the latest developments and events.