কারামুক্ত হলেন সেলিনা হায়াৎ আইভী
- Details
- by ২৪ ডেস্ক
নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের সাবেক মেয়র ও সাবেক আওয়ামী লীগ নেতা সেলিনা হায়াৎ আইভী জামিনে কারামুক্ত হয়েছেন। বুধবার (৩ জুন) রাত ১০টা ১০ মিনিটের দিকে গাজীপুরের কাশিমপুর কেন্দ্রীয় মহিলা কারাগার থেকে তিনি মুক্তি পান।

কারা অধিদপ্তরের এআইজি (মিডিয়া) মো. জান্নাত-উল ফরহাদ সাবেক মেয়র আইভীর জামিনের বিষয়টি নিশ্চিত করে বলেন, তার বিরুদ্ধে দায়ের হওয়া ১২টি মামলায় আদালত জামিন মঞ্জুর করার পর সংশ্লিষ্ট কাগজপত্র কারাগারে পৌঁছে। প্রয়োজনীয় যাচাই-বাছাই শেষে রাত ১০টা ৮ মিনিটের দিকে তাকে জামিনে মুক্তি দেয়া হয়েছে।
গত বছরের ৯ মে ভোরে নারায়ণগঞ্জ শহরের দেওভোগ এলাকায় নিজ বাসা থেকে সেলিনা হায়াৎ আইভীকে গ্রেপ্তার করে আইনশৃঙ্খলা বাহিনী। পরে বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনকে কেন্দ্র করে দায়ের হওয়া হত্যা, হত্যাচেষ্টা এবং বিস্ফোরক আইনের ১২টি মামলায় তাঁকে গ্রেপ্তার দেখানো হয়।
এর মধ্যে সিদ্ধিরগঞ্জ থানার দুটি মামলায় গত ৩০ এপ্রিল হাইকোর্ট তাঁকে অন্তর্বর্তীকালীন জামিন দেন এবং রুল জারি করেন। ওই জামিন স্থগিতের আবেদন করে রাষ্ট্রপক্ষ। তবে ১৭ মে আপিল বিভাগের চেম্বার আদালত রাষ্ট্রপক্ষের আবেদনে কোনো আদেশ না দিয়ে হাইকোর্টের সিদ্ধান্ত বহাল রাখেন।
এর আগে গত ১০ মে আরও ১০টি মামলায় হাইকোর্টের দেওয়া জামিনও বহাল রাখে আপিল বিভাগ। ফলে সব মিলিয়ে ১২টি মামলায় জামিন নিশ্চিত হওয়ার পর তাঁর মুক্তির পথ সুগম হয়।
আদালতের আদেশ কারা কর্তৃপক্ষের কাছে পৌঁছানোর পর আনুষ্ঠানিকতা সম্পন্ন করে বুধবার রাতে তাঁকে মুক্তি দেওয়া হয়।
সেলিনা হায়াৎ আইভী ২০০৩ থেকে ২০১১ সাল পর্যন্ত নারায়ণগঞ্জ পৌরসভার মেয়র হিসেবে দায়িত্ব পালন করেন। পরে নারায়ণগঞ্জ সিটি করপোরেশন গঠনের পর টানা তিন দফা নির্বাচনে মেয়র নির্বাচিত হন তিনি।
কারাগার থেকে মুক্তির সময় তার আইনজীবী অ্যাডভোকেট আওয়াদ হোসেন, পরিবারের সদস্য ও স্বজনরা উপস্থিত ছিলেন।
গুগল নিউজে আমাদের প্রকাশিত খবর পেতে এখানে ক্লিক করুন...
খেলাধুলা, তথ্য-প্রযুক্তি, লাইফস্টাইল, দেশ-বিদেশের রাজনৈতিক বিশ্লেষণ সহ সর্বশেষ খবর
Stay up-to-date with the latest news from Bangladesh. Our comprehensive coverage includes politics, business, sports, and culture. Get breaking news, analysis, and commentary on the issues that matter most to Bangladeshis and the international community.
Bangladesh is a country located in South Asia and is home to a diverse population of over 160 million people. It has a rich cultural heritage and a rapidly growing economy. News from Bangladesh covers a wide range of topics, including politics, economics, social issues, culture, and more. The country has made significant progress in recent years in areas such as poverty reduction, education, and healthcare. However, it still faces challenges such as corruption and environmental degradation. Bangladeshi news sources cover both local and international news to keep the public informed about the latest developments and events.