দেশে হামের প্রকোপ: মৃত্যু ৬০০ ছাড়াল
- Details
- by আন্তর্জাতিক ডেস্ক
দেশে হামের প্রকোপে মৃত্যুর সংখ্যা ৬০০ ছাড়িয়েছে। স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, মার্চ মাসের মাঝামাঝি থেকে শুরু হওয়া এই প্রাদুর্ভাবে এখন পর্যন্ত সন্দেহভাজন ও নিশ্চিত মিলিয়ে মোট ৬০১ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে বুধবার নতুন করে আরও সাতজনের মৃত্যুর খবর পাওয়া গেছে।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, মোট মৃত্যুর মধ্যে ৯০ জনের হামে মৃত্যুর বিষয়টি চিকিৎসাগতভাবে নিশ্চিত হওয়া গেছে।
গত ২৪ ঘণ্টায় স্বাস্থ্য কর্তৃপক্ষ আরও ১ হাজার ২৫০ জনের বেশি সন্দেহভাজন সংক্রমণের তথ্য রেকর্ড করেছে। এ নিয়ে সন্দেহভাজন আক্রান্তের মোট সংখ্যা দাঁড়িয়েছে ৮৩ হাজার ৭৬৩ জনে। এর মধ্যে ৯ হাজার ১৯১ জনের সংক্রমণ ল্যাবরেটরিতে নিশ্চিত করা হয়েছে।
প্রায় ১৭ কোটি ৫০ লাখ জনসংখ্যার দেশ বাংলাদেশে টেস্টিং কিটের ঘাটতির কারণে দ্রুত সংক্রমণ নিশ্চিত করতে বেগ পেতে হচ্ছে।
ইউনিসেফের ঢাকা কার্যালয় জানিয়েছে, বছরের পর বছর ধরে অপর্যাপ্ত টিকাদান, শিশু ও মাতৃ অপুষ্টি এবং শুধুমাত্র মায়ের বুকের দুধ পানের নিম্ন হার এই প্রাদুর্ভাবের অন্যতম কারণ। এসব কারণে শিশুদের রোগ প্রতিরোধ ক্ষমতাও দুর্বল হয়ে পড়েছে।
স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, প্রাথমিক লক্ষ্যমাত্রা ছিল ১ কোটি ৮০ লাখ। তবে এখন পর্যন্ত ১ কোটি ৮৪ লাখ ৫০ হাজারেরও বেশি শিশুকে টিকা দেওয়া হয়েছে এবং টিকাদান কর্মসূচি এখনো চলমান রয়েছে।
মহামারি বিশেষজ্ঞ ডা. মুশতাক হোসেন আনাদোলুকে জানান, কোনো শিশু যেন টিকার আওতার বাইরে না থাকে, তা নিশ্চিত করতে মাইক্রো-প্ল্যানিং বা ক্ষুদ্র পরিসরের পরিকল্পনা প্রয়োজন।
রোগতত্ত্ব, রোগনিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউটের (আইইডিসিআর) সাবেক এই উপদেষ্টা বলেন, ‘এটি ছিল একটি জরুরি টিকাদান কর্মসূচি এবং দেশের প্রতিটি প্রান্তে পৌঁছানোর জন্য সঠিক পরিকল্পনার অভাব ছিল। তাই হামের সংক্রমণ ঠেকাতে ৯৫ শতাংশেরও বেশি কাভারেজ নিশ্চিত করতে মাইক্রো-প্ল্যানিং অত্যন্ত জরুরি।’
তিনি জানান, ভাসমান বা রাজধানীর বস্তিতে বসবাসকারী শিশুদের দিকে বিশেষ মনোযোগ দেওয়া প্রয়োজন। তাদের টিকাদান ও পুষ্টি কর্মসূচির আওতায় আনতে হবে।
বিশেষ করে দরিদ্র ও গ্রামীণ জনগোষ্ঠীর মধ্যে আরও সংক্রমণ ঠেকাতে আক্রান্ত রোগীদের আলাদা করে রাখার ওপরও জোর দেন ডা. মুশতাক।
হামে সন্দেহভাজন মৃত্যুর মোট সংখ্যার মধ্যে ২৬৪ জনই ঢাকা বিভাগের বলে জানা গেছে।
প্রাদুর্ভাব এখনো তীব্র থাকলেও ডা. মুশতাক জানান, রাজধানীর পরিস্থিতির কিছুটা উন্নতি হতে শুরু করেছে। এখন বেশিরভাগ গুরুতর রোগীর খবর ঢাকা বাইরের এলাকাগুলো থেকে আসছে।
তিনি ব্যাখ্যা করে বলেন, ‘কেন্দ্রীভূত স্বাস্থ্যসেবা ব্যবস্থার কারণে ঢাকার হাসপাতালগুলোতে বেশি প্রাণহানির খবর পাওয়া যাচ্ছে। রোগীরা উন্নত চিকিৎসার জন্য ঢাকার দিকেই ছুটছেন।’
হাম একটি অত্যন্ত সংক্রামক ভাইরাল রোগ যা মূলত শিশুদের আক্রমণ করে। এর ফলে নিউমোনিয়া, মস্তিষ্কের প্রদাহ এবং মৃত্যুসহ মারাত্মক জটিলতা দেখা দিতে পারে। বিশেষ করে অপুষ্টিতে ভোগা বা টিকা না নেওয়া শিশুরা বেশি ঝুঁকিতে থাকে।
বিশ্বব্যাপী টিকা দেওয়ার মাধ্যমে প্রতিরোধযোগ্য শিশু মৃত্যুর অন্যতম প্রধান কারণ হয়ে দাঁড়িয়েছে এই রোগ।
গুগল নিউজে আমাদের প্রকাশিত খবর পেতে এখানে ক্লিক করুন...
খেলাধুলা, তথ্য-প্রযুক্তি, লাইফস্টাইল, দেশ-বিদেশের রাজনৈতিক বিশ্লেষণ সহ সর্বশেষ খবর
Stay up-to-date with the latest news from Bangladesh. Our comprehensive coverage includes politics, business, sports, and culture. Get breaking news, analysis, and commentary on the issues that matter most to Bangladeshis and the international community.
Bangladesh is a country located in South Asia and is home to a diverse population of over 160 million people. It has a rich cultural heritage and a rapidly growing economy. News from Bangladesh covers a wide range of topics, including politics, economics, social issues, culture, and more. The country has made significant progress in recent years in areas such as poverty reduction, education, and healthcare. However, it still faces challenges such as corruption and environmental degradation. Bangladeshi news sources cover both local and international news to keep the public informed about the latest developments and events.