আপনি পড়ছেন

মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও দাবি করেছেন, ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্রের চলমান যুদ্ধ শেষ হয়েছে। তবে এমন দাবির মধ্যেই ওই অঞ্চলে প্রাণঘাতী হামলা অব্যাহত রয়েছে। বুধবার মার্কিন কংগ্রেসের নিম্নকক্ষ প্রতিনিধি পরিষদের পররাষ্ট্র বিষয়ক কমিটিকে তিনি এই তথ্য জানান।

মার্কো রুবিও: ইরানের সঙ্গে আমাদের যুদ্ধ শেষ হয়েছে
মার্কো রুবিও

মার্কো রুবিও বলেন, ‘এপিক ফিউরি শেষ হওয়ায় আমরা আর ইরানের সামরিক শক্তি কমানোর জন্য তাদের অভ্যন্তরে ধারাবাহিকভাবে হামলা চালাচ্ছি না।’ যুক্তরাষ্ট্র এই যুদ্ধে বিজয় অর্জন করেছে বলে তিনি দাবি করেন। গত ২৮ ফেব্রুয়ারি ইরানে প্রথম হামলার মধ্য দিয়ে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের এই যুদ্ধ শুরু হয়। ওয়াশিংটন এই অভিযানের নাম দিয়েছিল ‘অপারেশন এপিক ফিউরি’, যা পুরো মধ্যপ্রাচ্যকে গ্রাস করেছে।

এর জবাবে এই অঞ্চলে মার্কিন মিত্রদের লক্ষ্য করে পাল্টা হামলা চালিয়েছে ইরান। একইসঙ্গে তারা উপসাগরীয় তেল ও গ্যাস পরিবহনের অন্যতম প্রধান নৌপথ হরমুজ প্রণালী কার্যকরভাবে অবরুদ্ধ করে রেখেছে।

মার্কিন পররাষ্ট্রমন্ত্রী বলেন, ‘আমরা বিজয় বলতে তাদের প্রতিরক্ষা শিল্প ভিত্তি ধ্বংস করাকে বুঝি। এছাড়া তাদের কাছে থাকা মিসাইল লঞ্চার এবং ড্রোনের মজুত উল্লেখযোগ্যভাবে কমিয়ে আনা হয়েছে।’

তিনি আরও বলেন, ‘আমরা এসব লক্ষ্য অর্জনের পাশাপাশি তাদের বিমানবাহিনীর অবশিষ্ট অংশ এবং পুরো প্রচলিত নৌবাহিনীকে ধ্বংস করে দিয়েছি।’

তবে ডেমোক্র্যাটদের তীব্র বিরোধিতার মুখে পড়েন রুবিও। তারা যুক্তি দেন যে সংঘাত এখনও তীব্রভাবে চলছে। সংঘাতের এক বড় ধরনের সম্প্রসারণ হিসেবে বুধবার কুয়েতের বিমানবন্দরে ইরানের ভয়াবহ হামলায় একজন নিহত এবং ৬৩ জন আহত হয়েছেন। এছাড়া কুয়েতের মতো বাহরাইনেও উল্লেখযোগ্য মার্কিন সামরিক উপস্থিতি রয়েছে। সেখানেও রাতে ইরানের ড্রোন হামলা চালানোর খবর পাওয়া গেছে।

ক্যালিফোর্নিয়ার প্রতিনিধি সারা জ্যাকবস রুবিওকে বলেন, ‘আপনি অভিযানের নাম পরিবর্তন করতে পারেন। কিন্তু এতে এই সত্য বদলায় না যে প্রণালী এখনও বন্ধ রয়েছে এবং আমার সামরিক সদস্যসহ আমাদের সব সদস্য এখনও বিপদের মুখে আছেন।’

আইনপ্রণেতাদের সঙ্গে ইরানের আলোচনার অগ্রগতি নিয়ে কথা বলেন রুবিও। তিনি জানান, আলোচনার কেন্দ্রে রয়েছে ইরানের উচ্চমাত্রায় সমৃদ্ধ ইউরেনিয়ামের মজুত। তবে তেহরান এখনও কোনো শান্তি চুক্তিতে সম্মত হয়নি।

ওয়াশিংটন জোর দিয়ে বলছে, যেকোনো শান্তি চুক্তি কার্যকর হতে হলে ইরানকে অবশ্যই তাদের অস্ত্র তৈরির কাছাকাছি থাকা সমৃদ্ধ ইউরেনিয়াম হস্তান্তর করতে হবে। এছাড়া পারমাণবিক কার্যক্রম সীমিত করতে এবং হরমুজ প্রণালী পুনরায় খুলে দিতে সম্মত হতে হবে।

প্রতিনিধি পরিষদের কমিটিকে রুবিও বলেন, ‘আমি মনে করি, এখন আদান-প্রদান করা কিছু নথিতে এটি স্পষ্টভাবে তুলে ধরা হয়েছে। তবে আজ সকাল পর্যন্ত আমরা তাদের ব্যবস্থা থেকে চূড়ান্ত অনুমোদন পাইনি।’

এদিকে ইরান জানিয়েছে, পারমাণবিক কর্মসূচি নিয়ে ফলপ্রসূ আলোচনায় বসার আগে তাদের আটকে থাকা ১ হাজার ২০০ কোটি ডলারের সম্পদ ছাড় করতে হবে। একইসঙ্গে ইরানের সমৃদ্ধ ইউরেনিয়ামের মজুত শেষ পর্যন্ত ধ্বংস করা হবে বলে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যে মন্তব্য করেছিলেন, তা প্রত্যাখ্যান করেছে তেহরান।

গুগল নিউজে আমাদের প্রকাশিত খবর পেতে এখানে ক্লিক করুন...

খেলাধুলা, তথ্য-প্রযুক্তি, লাইফস্টাইল, দেশ-বিদেশের রাজনৈতিক বিশ্লেষণ সহ সর্বশেষ খবর

Stay up-to-date with the latest news from Bangladesh. Our comprehensive coverage includes politics, business, sports, and culture. Get breaking news, analysis, and commentary on the issues that matter most to Bangladeshis and the international community.

Bangladesh is a country located in South Asia and is home to a diverse population of over 160 million people. It has a rich cultural heritage and a rapidly growing economy. News from Bangladesh covers a wide range of topics, including politics, economics, social issues, culture, and more. The country has made significant progress in recent years in areas such as poverty reduction, education, and healthcare. However, it still faces challenges such as corruption and environmental degradation. Bangladeshi news sources cover both local and international news to keep the public informed about the latest developments and events.