আপনি পড়ছেন

বিশ্বের ইতিহাসে সবচেয়ে বড় প্রাথমিক গণপ্রস্তাবের (আইপিও) মাধ্যমে ৭৫ বিলিয়ন ডলার তোলার পরিকল্পনা প্রকাশ করেছে ইলন মাস্কের স্পেসএক্স। এর ফলে কোম্পানিটির মোট বাজারদর দাঁড়াবে প্রায় ১ দশমিক ৭৭ ট্রিলিয়ন ডলারে।

৭৫ বিলিয়ন ডলারের রেকর্ড আইপিওর পথে স্পেসএক্স
ছবি - সংগৃহীত

মঙ্গলবার যুক্তরাষ্ট্রের সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনে (এসইসি) জমা দেওয়া এক নথি থেকে এসব তথ্য জানা যায়। ওই নথির তথ্য অনুযায়ী, কোম্পানিটি প্রতিটি ১৩৫ ডলার মূল্যে ৫৫ কোটি ৫৬ লাখ শেয়ার বিক্রি করার পরিকল্পনা করেছে।

স্পেসএক্সের এই পরিকল্পিত আইপিও আগের সব রেকর্ড ছাড়িয়ে যাবে বলে ধারণা করা হচ্ছে। এর আগে ২০১৯ সালে শেয়ারবাজারে তালিকাভুক্ত হওয়ার সময় সৌদি আরামকো ২ হাজার ৯৪০ কোটি বা ২৯.৪ বিলিয়ন ডলার তুলে আইপিওর ইতিহাসে রেকর্ড গড়েছিল।

স্পেসএক্সের প্রায় অর্ধেক মালিকানা রয়েছে ইলন মাস্কের হাতে। আইপিওর পরও কোম্পানির প্রায় অর্ধেক শেয়ার তার কাছেই থাকবে বলে ধারণা করা হচ্ছে। এসইসিতে জমা দেওয়া নথিতে বলা হয়েছে, বিশেষ ভোটিং শেয়ারের কারণে কোম্পানির ৮২.৪ শতাংশ ভোটিং ক্ষমতা মাস্কের নিয়ন্ত্রণেই থেকে যাবে।

এই আইপিওর ফলে মাস্কের ব্যক্তিগত সম্পদ ব্যাপকভাবে বৃদ্ধি পেতে পারে। পরিকল্পিত মূল্যে শেয়ার লেনদেন হলে স্পেসএক্সে তার শেয়ারের মূল্য দাঁড়াবে প্রায় ৮৪১ বিলিয়ন ডলারে। টেসলার মালিকানার সঙ্গে এটি যুক্ত হলে তার মোট সম্পদের পরিমাণ ১ ট্রিলিয়ন বা এক লাখ কোটি ডলার ছাড়িয়ে যেতে পারে।

২০০২ সালে প্রতিষ্ঠিত স্পেসএক্স একটি রকেট উৎক্ষেপণকারী কোম্পানি হিসেবে যাত্রা শুরু করলেও বর্তমানে এটি মহাকাশ, স্যাটেলাইট ইন্টারনেট এবং কৃত্রিম বুদ্ধিমত্তার ব্যবসায় সম্প্রসারিত হয়েছে। স্টারলিংকের মাধ্যমে কোম্পানিটি টেলিযোগাযোগ খাতে প্রবেশ করেছে। সম্প্রতি তারা মাস্কের কৃত্রিম বুদ্ধিমত্তা প্রতিষ্ঠান এক্সএআইয়ের (xAI) সঙ্গেও কার্যক্রম সমন্বয় করেছে।

আইপিওর নথিতে স্পেসএক্সের কৃত্রিম বুদ্ধিমত্তা ও মহাকাশভিত্তিক ডেটা সেন্টারের পরিকল্পনার কথাও উল্লেখ করা হয়েছে। সেইসঙ্গে চাঁদ ও মঙ্গলে অভিযানের মতো দীর্ঘমেয়াদি মহাকাশ গবেষণার লক্ষ্যও রয়েছে কোম্পানিটির। স্পেসএক্স জানিয়েছে, শেয়ার বিক্রির এই অর্থ তাদের মহাকাশ এবং এআই কার্যক্রমে বড় ধরনের মূলধন ব্যয় মেটাতে সাহায্য করবে।

নথির তথ্য অনুসারে, আগামী শুক্রবার থেকে কোম্পানিটির শেয়ার লেনদেন শুরু হতে পারে বলে আশা করা হচ্ছে।

কৃত্রিম বুদ্ধিমত্তার সঙ্গে যুক্ত কোম্পানিগুলোর প্রতি বিনিয়োগকারীদের ব্যাপক চাহিদার মধ্যেই স্পেসএক্স এই উদ্যোগ নিল। যদিও এই খাতের কিছু অংশে মুনাফা নিয়ে এখনও প্রশ্ন রয়েছে। ওপেনএআই ও অ্যানথ্রোপিকের মতো অন্যান্য বড় এআই প্রতিষ্ঠানগুলোও শেয়ারবাজারে আসার পরিকল্পনা করছে। এর ফলে প্রযুক্তি খাতে নতুন করে সম্পদের জোয়ার তৈরি হতে পারে বলে মনে করছেন বিশ্লেষকরা।

গুগল নিউজে আমাদের প্রকাশিত খবর পেতে এখানে ক্লিক করুন...

খেলাধুলা, তথ্য-প্রযুক্তি, লাইফস্টাইল, দেশ-বিদেশের রাজনৈতিক বিশ্লেষণ সহ সর্বশেষ খবর

Stay up-to-date with the latest news from Bangladesh. Our comprehensive coverage includes politics, business, sports, and culture. Get breaking news, analysis, and commentary on the issues that matter most to Bangladeshis and the international community.

Bangladesh is a country located in South Asia and is home to a diverse population of over 160 million people. It has a rich cultural heritage and a rapidly growing economy. News from Bangladesh covers a wide range of topics, including politics, economics, social issues, culture, and more. The country has made significant progress in recent years in areas such as poverty reduction, education, and healthcare. However, it still faces challenges such as corruption and environmental degradation. Bangladeshi news sources cover both local and international news to keep the public informed about the latest developments and events.