টিআইবি: কালোটাকা সাদা করার সুযোগ অসাংবিধানিক ও দুর্নীতিসহায়ক
- Details
- by ২৪ ডেস্ক
আসন্ন ২০২৬-২৭ অর্থবছর এর বাজেটে কোনো ধরনের প্রশ্ন ছাড়াই কালোটাকা সাদা করার সুযোগ দেওয়াকে সংবিধান পরিপন্থী ও দুর্নীতিসহায়ক হিসেবে চিহ্নিত করেছে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি)। সংস্থাটি মনে করে, এই ধরনের উদ্যোগ রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় দুর্নীতিকে প্রাতিষ্ঠানিক রূপ দেওয়ার একটি অপচেষ্টা মাত্র। এতে সৎ করদাতারা নিরুৎসাহিত হবেন এবং সমাজে বৈষম্য বৃদ্ধি পাবে।

বৃহস্পতিবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই বিষয়ে গভীর উদ্বেগ ও ক্ষোভ প্রকাশ করেছে টিআইবি। বিজ্ঞপ্তিতে বলা হয়, আবাসন খাতে স্থবিরতা কাটানো বা শিল্পে বিনিয়োগ বৃদ্ধির অজুহাতে দুর্নীতিবাজদের এমন বিশেষ সুবিধা দেওয়া সরকারের জন্য আত্মঘাতী হবে। এই অসাংবিধানিক চর্চা অবিলম্বে বন্ধ করার দাবি জানিয়েছে সংস্থাটি।
টিআইবির নির্বাহী পরিচালক ইফতেখারুজ্জামান জানান, স্বাধীনতার পর থেকে প্রায় প্রতিটি সরকারই সংবিধান এর ২০(২) অনুচ্ছেদ লঙ্ঘন করে অপ্রদর্শিত অর্থ বৈধ করার সুযোগ দিয়ে আসছে। বিগত সময়ের শাসকগোষ্ঠী এই অনৈতিক ধারাকে প্রাতিষ্ঠানিকীকরণ করেছে। বর্তমান সরকারও সেই একই পথে হাঁটলে তা জন-আকাঙ্ক্ষার পরিপন্থী হবে বলে তিনি উল্লেখ করেন।
প্রতিবেদনে আরও বলা হয়, আবাসন খাতের বিশেষ মহলের প্রভাবে জাতীয় রাজস্ব বোর্ড বা দুর্নীতি দমন কমিশনের প্রশ্ন করার সুযোগ বন্ধ করে পূর্ণ দায়মুক্তি দেওয়ার পরিকল্পনা চলছে। জুলাই গণ-অভ্যুত্থানের পর গঠিত সরকারের কাছ থেকে এমন সিদ্ধান্ত প্রত্যাশিত নয়। এর ফলে কর ফাঁকি দেওয়ার সংস্কৃতি আরও শক্তিশালী হওয়ার আশঙ্কা রয়েছে।
পাচার হওয়া অর্থ ফেরানোর ক্ষেত্রে সাধারণ ক্ষমা ঘোষণার পরিকল্পনার বিষয়েও সুনির্দিষ্ট মানদণ্ড অনুসরণের আহ্বান জানিয়েছে সংস্থাটি। ইফতেখারুজ্জামান বলেন, অবৈধ উপায়ে অর্জিত অর্থ যারা বিদেশে পাচার করেছেন, তারা যেন কোনোভাবেই এই ক্ষমার আওতায় না আসেন। পাচারকারীদের ক্ষেত্রে কঠোর আইনি ব্যবস্থা নিশ্চিত করতে হবে।
রাজনৈতিক দলগুলোর প্রতি জুলাই সনদের অঙ্গীকার স্মরণ করিয়ে দিয়ে টিআইবি জানায়, অনুপার্জিত আয় ভোগ করার সুযোগ বন্ধে সব রাজনৈতিক দল প্রতিশ্রুতিবদ্ধ ছিল। বিশেষ করে বিএনপি তাদের নির্বাচনী ইশতেহারে দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্সের কথা বলেছে। এই অবস্থায় কালোটাকা সাদা করার সুযোগ রাখা হলে তা রাজনৈতিক অঙ্গীকারের বরখেলাপ হবে।
গুগল নিউজে আমাদের প্রকাশিত খবর পেতে এখানে ক্লিক করুন...
খেলাধুলা, তথ্য-প্রযুক্তি, লাইফস্টাইল, দেশ-বিদেশের রাজনৈতিক বিশ্লেষণ সহ সর্বশেষ খবর
Stay up-to-date with the latest news from Bangladesh. Our comprehensive coverage includes politics, business, sports, and culture. Get breaking news, analysis, and commentary on the issues that matter most to Bangladeshis and the international community.
Bangladesh is a country located in South Asia and is home to a diverse population of over 160 million people. It has a rich cultural heritage and a rapidly growing economy. News from Bangladesh covers a wide range of topics, including politics, economics, social issues, culture, and more. The country has made significant progress in recent years in areas such as poverty reduction, education, and healthcare. However, it still faces challenges such as corruption and environmental degradation. Bangladeshi news sources cover both local and international news to keep the public informed about the latest developments and events.