প্রকাশকদের স্বার্থ রক্ষায় গুগলের এআই নীতিতে বড় পরিবর্তন আনল যুক্তরাজ্য
- Details
- by বিজ্ঞান ও প্রযুক্তি ডেস্ক
কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই ব্যবহারের মাধ্যমে সংবাদ ও তথ্য ব্যবহারের ক্ষেত্রে প্রকাশকদের নিয়ন্ত্রণ বাড়ানোর নির্দেশ দিয়েছে যুক্তরাজ্য। দেশটির প্রতিযোগিতা ও বাজার কর্তৃপক্ষ (সিএমএ) গুগলকে এমন একটি কাঠামো তৈরির নির্দেশ দিয়েছে যাতে প্রকাশকরা তাদের কনটেন্ট ব্যবহারের বিষয়ে সিদ্ধান্ত নিতে পারেন। সম্প্রতি প্রযুক্তি খাতের ওপর নিয়ন্ত্রণ বজায় রাখতে এমন পদক্ষেপ নেওয়া হয়েছে।

নতুন এই নিয়ম বাস্তবায়নের জন্য গুগলকে নয় মাস সময় দেওয়া হয়েছে। প্রতিষ্ঠানটি জানিয়েছে, শুরুতে যুক্তরাজ্যের নির্দিষ্ট কিছু ওয়েবসাইটের সঙ্গে পরীক্ষামূলকভাবে এই ব্যবস্থা চালু করা হবে। এই প্রক্রিয়া সফল হলে পরবর্তীতে তা আন্তর্জাতিক পর্যায়েও সম্প্রসারণ করার পরিকল্পনা রয়েছে তাদের। সিএমএ জানিয়েছে, গুগল সম্প্রতি যেসব পরিবর্তনের পরিকল্পনা ঘোষণা করেছে, সেগুলোর বাস্তবায়ন প্রক্রিয়া নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা হবে। পাশাপাশি কনটেন্ট ব্যবহারে স্বচ্ছতা নিশ্চিত করতে প্রতিষ্ঠানটিকে আরও বিস্তারিত তথ্য প্রকাশেরও নির্দেশ দেওয়া হয়েছে।
বিশেষজ্ঞদের মতে, এই সিদ্ধান্ত ভবিষ্যতে প্রযুক্তি কোম্পানি ও সংবাদমাধ্যমের সম্পর্কের ক্ষেত্রে একটি নতুন মানদণ্ড তৈরি করতে পারে। নতুন নির্দেশনার আওতায় গুগলকে এমন ব্যবস্থা চালু করতে হবে, যাতে সংবাদপত্র, ম্যাগাজিন বা অনলাইন প্রকাশনা সংস্থাগুলো সিদ্ধান্ত নিতে পারে তাদের তথ্য এআই অনুসন্ধান-সারাংশ বা প্রশিক্ষণে ব্যবহৃত হবে কি না। এতদিন প্রযুক্তি প্রতিষ্ঠানগুলোর সঙ্গে কনটেন্ট ব্যবহারের বিষয়ে অনেক ক্ষেত্রে প্রকাশকদের দর-কষাকষির ক্ষমতা সীমিত ছিল। তবে নতুন ব্যবস্থায় তারা নিজেদের স্বার্থ রক্ষায় আরও কার্যকরভাবে আলোচনায় অংশ নিতে পারবে।
সিএমএ আরও স্পষ্ট করেছে যে, কোনো প্রকাশক যদি তাদের কনটেন্ট এআই প্রশিক্ষণের জন্য ব্যবহার না করার সিদ্ধান্ত নেন, তবে সেই কারণে তাদের বিরুদ্ধে কোনো নেতিবাচক পদক্ষেপ নেওয়া যাবে না। অর্থাৎ প্রকাশকদের স্বাধীন সিদ্ধান্তকে সম্মান জানাতে হবে। বিশ্বজুড়ে এআইভিত্তিক চ্যাটবট ও তথ্য অনুসন্ধান সেবার জনপ্রিয়তা বাড়ার ফলে গুগলের প্রচলিত ব্যবসায় পরিবর্তনের চাপ তৈরি হয়েছে। এ পরিস্থিতিতে প্রতিষ্ঠানটি বিভিন্ন সেবায় কৃত্রিম বুদ্ধিমত্তা যুক্ত করছে এবং ব্যবহারকারীদের জন্য নতুন ধরনের অনুসন্ধান অভিজ্ঞতা চালু করছে।
গুগল নিউজে আমাদের প্রকাশিত খবর পেতে এখানে ক্লিক করুন...
খেলাধুলা, তথ্য-প্রযুক্তি, লাইফস্টাইল, দেশ-বিদেশের রাজনৈতিক বিশ্লেষণ সহ সর্বশেষ খবর
Stay up-to-date with the latest news from Bangladesh. Our comprehensive coverage includes politics, business, sports, and culture. Get breaking news, analysis, and commentary on the issues that matter most to Bangladeshis and the international community.
Bangladesh is a country located in South Asia and is home to a diverse population of over 160 million people. It has a rich cultural heritage and a rapidly growing economy. News from Bangladesh covers a wide range of topics, including politics, economics, social issues, culture, and more. The country has made significant progress in recent years in areas such as poverty reduction, education, and healthcare. However, it still faces challenges such as corruption and environmental degradation. Bangladeshi news sources cover both local and international news to keep the public informed about the latest developments and events.