আপনি পড়ছেন

যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থার (সিআইএ) এক সাবেক কর্মকর্তার বিরুদ্ধে ভুয়া গুপ্তচর কর্মসূচি তৈরি করে চার কোটি ডলার মূল্যের সোনার বার চুরির অভিযোগ উঠেছে। ডেভিড রাশ নামের ওই ব্যক্তি সরকারি প্রতিরক্ষা ঠিকাদারদের প্রতারিত করে এই অর্থ আত্মসাৎ করেন। গত শুক্রবার দ্য ওয়াশিংটন পোস্টের এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।

ভুয়া গুপ্তচর কর্মসূচি বানিয়ে সিআইএ কর্মকর্তার ৪ কোটি ডলারের সোনা চুরি
ছবি - সংগৃহীত

তদন্তের সঙ্গে যুক্ত ব্যক্তিদের বরাত দিয়ে ওয়াশিংটন পোস্ট জানায়, ডেভিড রাশ ‘ব্ল্যাক বক্স’ নামের একটি অত্যন্ত গোপনীয় গোয়েন্দা কর্মসূচি তৈরির কথা বলে এই প্রতারণা করেন। গত মাসে তার বাড়ি থেকে ৩০৩টি সোনার বার উদ্ধারের পর কর্তৃপক্ষ তাকে গ্রেপ্তার করে।

প্রতিবেদনে বলা হয়, রাশ এই ভুয়া গুপ্তচর কর্মসূচিটিকে নিজের ব্যক্তিগত ব্যবহারের জন্য লাখ লাখ ডলার হাতিয়ে নেওয়ার মাধ্যম হিসেবে ব্যবহার করেছিলেন। এই ভুয়া অভিযান চালাতে তিনি তার দুই সহকর্মীকেও যুক্ত করেন। মূলত তারা যেন বিষয়টি নিয়ে অন্যদের সঙ্গে কথা বলতে না পারেন, সে জন্যই তাদের এই ফাঁদে ফেলা হয়। ওয়াশিংটন পোস্টকে সূত্র জানায়, রাশ একটি ভুয়া সরকারি চুক্তির মাধ্যমে ওই কর্মসূচিতে লাখ লাখ ডলার স্থানান্তর করতে এক সহকর্মীকে রাজি করিয়েছিলেন।

সিআইএ-এর বিজ্ঞান ও প্রযুক্তি পরিদপ্তরে কর্মরত রাশের বিরুদ্ধে সরকারি অর্থ চুরির একটি অভিযোগ আনা হয়েছে। তিনি এখনো এই অভিযোগ স্বীকার করেননি। গত শুক্রবার যুক্তরাষ্ট্রের ভার্জিনিয়া অঙ্গরাজ্যের একটি ফেডারেল আদালতে আটকাদেশের শুনানিতে বিচারক নির্দেশ দেন যে, রাশকে পরবর্তী শুনানি পর্যন্ত কারাগারেই থাকতে হবে। কারণ, তার পালিয়ে যাওয়ার ব্যাপক ঝুঁকি রয়েছে।

এনবিসি নিউজের তথ্য অনুযায়ী, রাশের গ্রেপ্তারের পর সিআইএ তাদের বেশ কয়েকজন কর্মকর্তাকে ছুটিতে পাঠিয়েছে। একই সঙ্গে এই ভুয়া কর্মসূচির বিষয়ে এফবিআই ও গোয়েন্দা সংস্থার তদন্ত অব্যাহত রয়েছে। ওয়াশিংটন পোস্ট জানায়, সিআইএ-এর মতো জায়গায় রাশের এত বড় প্রতারণামূলক কর্মসূচি তৈরির ক্ষমতা সংস্থার ভেতরের কর্মীদের নিয়োগ প্রক্রিয়া নিয়ে প্রশ্ন তুলেছে। ঊর্ধ্বতন কর্মকর্তাদের অনুমোদন ছাড়া রাশ কীভাবে একাই একটি কাল্পনিক গুপ্তচর কর্মসূচির জন্য ‘ব্ল্যাক বক্স’ তৈরি করতে পারলেন, তা নিয়ে কর্মকর্তারা বিস্ময় প্রকাশ করেছেন। রাশ তার যে দুই সহকর্মীকে এই কর্মসূচিতে যুক্ত করেছিলেন, তারা এটি ভুয়া কি না তা জানতেন কি না, তদন্তকারীরা সেটিও খতিয়ে দেখছেন।

তদন্তসংশ্লিষ্ট সূত্র ওয়াশিংটন পোস্টকে জানায়, পারমাণবিক যুদ্ধ, প্রাকৃতিক দুর্যোগ বা অন্য কোনো বিপর্যয়ের সময় ফেডারেল সরকার সচল রাখার জন্য ‘কন্টিনিউটি অব গভর্নমেন্ট’ নামের একটি ভুয়া কর্মসূচি এর অন্তর্ভুক্ত ছিল। একটি সূত্র জানায়, রাশ মূলত সরকারি প্রতিরক্ষা ঠিকাদারকে বিপুল পরিমাণ সোনা কিনতে রাজি করানোর জন্য এই ভুয়া কর্মসূচি ও চুক্তি ব্যবহার করেছিলেন।

সরকারি হলফনামা অনুযায়ী, গত ১৮ মে এফবিআই রাশের বাড়িতে অভিযান চালানোর পর তাকে গ্রেপ্তার করে। এ সময় এজেন্টরা প্রায় চার কোটি ডলার মূল্যের ৩০৩টি সোনার বার, ২০ লাখ ডলার নগদ অর্থ এবং ৩৫টি বিলাসবহুল ঘড়ি জব্দ করে।

শুক্রবারের শুনানিতে সহকারী মার্কিন অ্যাটর্নি গ্যাভিন টিসডেল বিচারককে জানান, রাশ একজন চরম প্রতারক। তিনি তার বংশপরিচয়ের প্রাথমিক তথ্য নিয়ে সহকর্মীদের কাছে মিথ্যা বলেছিলেন। এমনকি সিআইএ-তে চাকরি পাওয়ার সময় তিনি নৌবাহিনীর পাইলট হিসেবে কাজ করার যে দাবি করেছিলেন, সেটিও মিথ্যা ছিল।

প্রতিনিধি পরিষদের গোয়েন্দা কমিটির শীর্ষ ডেমোক্র্যাট মার্কিন প্রতিনিধি জিম হাইমস রাশের গ্রেপ্তারের খবর শুনে ক্ষুব্ধ প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন। এক বিবৃতিতে হাইমস বলেন, ‘এটি সত্যিই বিস্ময়কর।’

তিনি আরও বলেন, ‘নিজের বাড়িতে সোনার বার এবং নগদ অর্থের স্তূপ রাখা কোনোভাবেই শীর্ষস্থানীয় গুপ্তচরবৃত্তির লক্ষণ নয়। নজরদারির দৃষ্টিকোণ থেকে চিন্তা করলে, এমন ঘটনা কীভাবে ঘটল?’

গুগল নিউজে আমাদের প্রকাশিত খবর পেতে এখানে ক্লিক করুন...

খেলাধুলা, তথ্য-প্রযুক্তি, লাইফস্টাইল, দেশ-বিদেশের রাজনৈতিক বিশ্লেষণ সহ সর্বশেষ খবর

Stay up-to-date with the latest news from Bangladesh. Our comprehensive coverage includes politics, business, sports, and culture. Get breaking news, analysis, and commentary on the issues that matter most to Bangladeshis and the international community.

Bangladesh is a country located in South Asia and is home to a diverse population of over 160 million people. It has a rich cultural heritage and a rapidly growing economy. News from Bangladesh covers a wide range of topics, including politics, economics, social issues, culture, and more. The country has made significant progress in recent years in areas such as poverty reduction, education, and healthcare. However, it still faces challenges such as corruption and environmental degradation. Bangladeshi news sources cover both local and international news to keep the public informed about the latest developments and events.