পুশ-ইন ঠেকাতে চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে বিজিবির সঙ্গে আনসার মোতায়েন
- Details
- by ২৪ ডেস্ক
চাপাইনবাবগঞ্জ সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) কর্তৃক কথিত ‘পুশ-ইন’ বা জোরপূর্বক লোক পাঠানোর আশঙ্কার মধ্যে সীমান্ত নিরাপত্তা আরও জোরদার করেছে সরকার। এ লক্ষ্যে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) পাশাপাশি বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর (আনসার-ভিডিপি) সদস্যদেরও মোতায়েন করা হয়েছে।

শনিবার (৬ জুন) আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর উপপরিচালক ও গণসংযোগ কর্মকর্তা মো. আশিকউজ্জামান স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, শুক্রবার (৫ জুন) থেকে চাঁপাইনবাবগঞ্জের স্পর্শকাতর সীমান্ত এলাকায় অস্থায়ী ভিত্তিতে আনসার-ভিডিপি সদস্যরা দায়িত্ব পালন শুরু করেছেন। প্রথম পর্যায়ে স্থানীয় ভূপ্রকৃতি ও সীমান্ত এলাকার সঙ্গে পরিচিত ৩৩ জন প্রশিক্ষিত সদস্যকে বিজিবির সঙ্গে সমন্বয় করে সীমান্ত চৌকিগুলোতে নিয়োজিত করা হয়েছে।
আনসার-ভিডিপি কর্তৃপক্ষের মতে, সীমান্তবর্তী এলাকার স্থানীয় সদস্যরা চোরাপথ, ঝুঁকিপূর্ণ এলাকা এবং সন্দেহজনক চলাচলের বিষয়ে অধিক অবগত থাকেন। সেই অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে সীমান্তে নজরদারি আরও কার্যকর করার উদ্যোগ নেওয়া হয়েছে।
সংবাদ বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, দায়িত্বপ্রাপ্ত সদস্যরা সীমান্ত এলাকায় যেকোনো সন্দেহজনক তৎপরতা নজরে এলে তাৎক্ষণিকভাবে বিজিবিকে অবহিত করবেন এবং প্রয়োজন হলে বিজিবির সঙ্গে সমন্বয় করে প্রতিরোধমূলক ব্যবস্থা গ্রহণ করবেন।
সীমান্ত পরিস্থিতি স্বাভাবিক রাখতে এবং অননুমোদিত অনুপ্রবেশ রোধে বিজিবির পাশাপাশি আনসার-ভিডিপির এই যৌথ উদ্যোগকে গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে।
গুগল নিউজে আমাদের প্রকাশিত খবর পেতে এখানে ক্লিক করুন...
খেলাধুলা, তথ্য-প্রযুক্তি, লাইফস্টাইল, দেশ-বিদেশের রাজনৈতিক বিশ্লেষণ সহ সর্বশেষ খবর
Stay up-to-date with the latest news from Bangladesh. Our comprehensive coverage includes politics, business, sports, and culture. Get breaking news, analysis, and commentary on the issues that matter most to Bangladeshis and the international community.
Bangladesh is a country located in South Asia and is home to a diverse population of over 160 million people. It has a rich cultural heritage and a rapidly growing economy. News from Bangladesh covers a wide range of topics, including politics, economics, social issues, culture, and more. The country has made significant progress in recent years in areas such as poverty reduction, education, and healthcare. However, it still faces challenges such as corruption and environmental degradation. Bangladeshi news sources cover both local and international news to keep the public informed about the latest developments and events.