১১ জুন নতুন বাজেট, রবিবার বসছে জাতীয় সংসদের অধিবেশন
- Details
- by ২৪ ডেস্ক
দেশের রাজনৈতিক ও অর্থনৈতিক অঙ্গনের নজর এখন জাতীয় সংসদের দিকে। ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম বাজেট অধিবেশন শুরু হচ্ছে আগামীকাল রবিবার। রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের আহ্বানে বিকেল ৩টায় এ অধিবেশন শুরু হবে।

জাতীয় সংসদ সচিবালয়ের কার্যসূচি অনুযায়ী, অধিবেশনের প্রথম দিনে সভাপতিমণ্ডলী মনোনয়ন, শোকপ্রস্তাব, প্রশ্নোত্তর পর্ব এবং জনস্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে মনোযোগ আকর্ষণের নোটিশ নিষ্পত্তি করা হবে। পাশাপাশি জ্বালানি খাত-সংক্রান্ত একটি বিশেষ সংসদীয় কমিটির প্রতিবেদনও উপস্থাপন করা হবে।
সংসদ সচিবালয় সূত্র জানিয়েছে, আগামী ১১ জুন জাতীয় সংসদে ২০২৬-২৭ অর্থবছরের জাতীয় বাজেট উপস্থাপন করবেন অর্থমন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরী।
চলতি বছরের জাতীয় নির্বাচনের মাধ্যমে সরকার গঠনের পর এটি বিএনপি নেতৃত্বাধীন সরকারের প্রথম বাজেট। প্রায় দুই দশক পর দলটি আবারও জাতীয় বাজেট উপস্থাপন করতে যাচ্ছে। ফলে নতুন সরকারের অর্থনৈতিক রূপরেখা কী হবে, তা নিয়ে বিভিন্ন মহলে ব্যাপক আগ্রহ তৈরি হয়েছে।
অর্থ মন্ত্রণালয় সংশ্লিষ্ট সূত্রগুলো বলছে, বৈশ্বিক অর্থনৈতিক অনিশ্চয়তা, মূল্যস্ফীতির চাপ, রাজস্ব আদায়ের চ্যালেঞ্জ এবং বিনিয়োগ বাড়ানোর প্রয়োজনীয়তা বিবেচনায় রেখে নতুন বাজেট প্রণয়ন করা হচ্ছে। এতে বেসরকারি খাতকে উৎসাহ দেওয়া, কর্মসংস্থান সৃষ্টি, রপ্তানি সক্ষমতা বৃদ্ধি, সৃজনশীল অর্থনীতির বিকাশ এবং ব্যবসাবান্ধব পরিবেশ তৈরির ওপর বিশেষ গুরুত্ব দেওয়া হতে পারে।
প্রাথমিক পরিকল্পনা অনুযায়ী, আগামী অর্থবছরের বাজেটের আকার ৯ লাখ কোটি টাকার বেশি হতে পারে। একই সঙ্গে করজাল সম্প্রসারণ, কর প্রশাসনের আধুনিকায়ন এবং রাজস্ব আদায় বাড়ানোর বিষয়েও জোর দেওয়া হচ্ছে।
তবে ব্যবসায়ী মহল বিনিয়োগের গতি ধরে রাখতে নতুন করের চাপ না বাড়িয়ে বিনিয়োগবান্ধব নীতি গ্রহণের আহ্বান জানিয়েছে।
অর্থনীতিবিদদের মতে, নতুন সরকারের প্রথম বাজেট শুধু বার্ষিক আয়-ব্যয়ের পরিকল্পনা নয়, বরং আগামী কয়েক বছরের অর্থনৈতিক দিকনির্দেশনা নির্ধারণেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ, ব্যাংকিং খাতের সংস্কার, বৈদেশিক বিনিয়োগ আকর্ষণ এবং অবকাঠামো উন্নয়নে সরকারের অবস্থান এই বাজেটে স্পষ্ট হওয়ার প্রত্যাশা রয়েছে।
বাজেট উপস্থাপনের আগে নিয়মিত সংসদীয় কার্যক্রম ও বিভিন্ন মন্ত্রণালয়-সংক্রান্ত প্রশ্নোত্তর চলবে। বাজেট পেশের পর এর ওপর সাধারণ আলোচনা অনুষ্ঠিত হবে এবং পরে অর্থবিল ও বরাদ্দ বিল পাসের মধ্য দিয়ে নতুন অর্থবছরের বাজেট অনুমোদনের প্রক্রিয়া সম্পন্ন হবে।
বিশ্লেষকদের মতে, প্রায় ২০ বছর পর বিএনপি সরকারের প্রথম বাজেট এবং সংসদে নতুন রাজনৈতিক সমীকরণের কারণে এবারের বাজেট অধিবেশন হতে পারে বেশ তাৎপর্যপূর্ণ ও আলোচিত। একই সঙ্গে দেশের অর্থনীতিকে স্থিতিশীল ও প্রবৃদ্ধিমুখী ধারায় এগিয়ে নেওয়ার ক্ষেত্রে এই বাজেট সরকারের জন্য একটি গুরুত্বপূর্ণ পরীক্ষা হিসেবেও বিবেচিত হচ্ছে।
গুগল নিউজে আমাদের প্রকাশিত খবর পেতে এখানে ক্লিক করুন...
খেলাধুলা, তথ্য-প্রযুক্তি, লাইফস্টাইল, দেশ-বিদেশের রাজনৈতিক বিশ্লেষণ সহ সর্বশেষ খবর
Stay up-to-date with the latest news from Bangladesh. Our comprehensive coverage includes politics, business, sports, and culture. Get breaking news, analysis, and commentary on the issues that matter most to Bangladeshis and the international community.
Bangladesh is a country located in South Asia and is home to a diverse population of over 160 million people. It has a rich cultural heritage and a rapidly growing economy. News from Bangladesh covers a wide range of topics, including politics, economics, social issues, culture, and more. The country has made significant progress in recent years in areas such as poverty reduction, education, and healthcare. However, it still faces challenges such as corruption and environmental degradation. Bangladeshi news sources cover both local and international news to keep the public informed about the latest developments and events.