লেবাননে শান্তিরক্ষী নিহত, পূর্ণ জবাবদিহি চাইল ইইউ
- Details
- by আন্তর্জাতিক ডেস্ক
লেবাননে জাতিসংঘ শান্তিরক্ষী বাহিনীর (ইউনিফিল) আরেক সদস্য নিহত হওয়ার ঘটনার তীব্র নিন্দা জানিয়েছে ইউরোপীয় ইউনিয়ন (ইইউ)। একইসঙ্গে এই হত্যাকাণ্ডের পূর্ণ জবাবদিহির দাবি জানিয়েছে জোটটি। রোববার দেওয়া এক বিবৃতিতে ইইউর পররাষ্ট্রনীতি বিষয়ক প্রধান কাজা কালাস এই দাবি জানান।

বিবৃতিতে কাজা কালাস বলেন, ‘ইসরায়েল ও লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহর মধ্যকার চুক্তির শর্তগুলো পুরোপুরি মেনে চলতে ইইউ সব পক্ষের প্রতি আহ্বান জানাচ্ছে। একইসঙ্গে হিজবুল্লাহর দেওয়া যেকোনো অতিরিক্ত শর্ত প্রত্যাখ্যান করারও আহ্বান জানানো হচ্ছে।’
বিবৃতিতে জোর দিয়ে বলা হয়, চলমান উত্তেজনা ও বিমান হামলার কারণে লেবাননের জনগণকে চরম ও অগ্রহণযোগ্য মানবিক এবং আর্থসামাজিক মূল্য চোকাতে হচ্ছে।
কাজা কালাস বলেন, ‘ইইউ জাতিসংঘের নিরাপত্তা পরিষদের ১৭০১ নম্বর প্রস্তাবের পূর্ণ বাস্তবায়নের দাবি জানায়। এই প্রস্তাবে ইসরায়েলকে লেবাননের সার্বভৌমত্ব ও আঞ্চলিক অখণ্ডতার প্রতি সম্মান প্রদর্শন এবং হিজবুল্লাহসহ অন্যান্য রাষ্ট্রবহির্ভূত সশস্ত্র গোষ্ঠীগুলোকে নিরস্ত্রীকরণের আহ্বান জানানো হয়েছে।’
ইউনিফিল ও এর ম্যান্ডেটের প্রতি ইইউর পূর্ণ সমর্থনের বিষয়টিও পুনর্ব্যক্ত করেন কাজা কালাস। তিনি বলেন, ‘ইইউ এর কর্মীদের ওপর সব ধরনের হামলার তীব্র নিন্দা জানায়। এর মধ্যে গত ৪ জুনের হামলায় ইউনিফিলের আরেক সদস্য নিহত হওয়ার ঘটনাও রয়েছে। মার্চ মাসের পর থেকে এ নিয়ে সাতজন শান্তিরক্ষী প্রাণ হারালেন। আমরা তার পরিবারের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছি।’
বিবৃতিতে আরও বলা হয়, ‘শান্তিরক্ষীদের হত্যা করা আন্তর্জাতিক আইনের লঙ্ঘন এবং এর জন্য অবশ্যই পূর্ণ জবাবদিহি নিশ্চিত করতে হবে।’
গুগল নিউজে আমাদের প্রকাশিত খবর পেতে এখানে ক্লিক করুন...
খেলাধুলা, তথ্য-প্রযুক্তি, লাইফস্টাইল, দেশ-বিদেশের রাজনৈতিক বিশ্লেষণ সহ সর্বশেষ খবর
Stay up-to-date with the latest news from Bangladesh. Our comprehensive coverage includes politics, business, sports, and culture. Get breaking news, analysis, and commentary on the issues that matter most to Bangladeshis and the international community.
Bangladesh is a country located in South Asia and is home to a diverse population of over 160 million people. It has a rich cultural heritage and a rapidly growing economy. News from Bangladesh covers a wide range of topics, including politics, economics, social issues, culture, and more. The country has made significant progress in recent years in areas such as poverty reduction, education, and healthcare. However, it still faces challenges such as corruption and environmental degradation. Bangladeshi news sources cover both local and international news to keep the public informed about the latest developments and events.